ধর্মশাস্ত্র
মশিয়াহ ৮


অধ্যায় ৮

অম্মোন লিমহীর লোকদের শিক্ষা দেন—তিনি যেরদীয়ের চব্বিশটা ফলকের ব্যাপারে জানতে পারেন—প্রাচীন নথিগুলো ভবিষ্যৎ দর্শীর দ্বারা অনুবাদ করা যেতে পারে—ভবিষ্যৎ দর্শীর চেয়ে বড় কোনো উপহার নেই। প্রায় ১২১ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে রাজা লিমহী তাঁর লোকেদের সাথে কথা বলা শেষ করার পরে, তিনি যেহেতু তাদের অনেক কথা বলেছিলেন এবং সেগুলোর মধ্যে মাত্র অল্প কিছুটা আমি এই পুস্তকে লিখেছি, তিনি তাঁর লোকদের তাদের ভাইদের সম্পর্কে সমস্ত কথা বলেছিলেন যারা সেরহমলা ভূমিতে ছিলো।

এবং অম্মোনকে জনতার সামনে দাঁড়াতে তিনি নির্দেশ দিয়েছিলেন, এবং তাঁর ভাইদের সাথে যা ঘটেছিলো সেই সমস্ত কিছু বলেছিলেন সেই সময় থেকে যখন তারা সেনিফের ভূমি থেকে বের হয়ে যাত্রা করেছিলো তখন থেকে এমনকি তিনি নিজে সেই দেশ থেকে বেরিয়ে আসার সময় পর্যন্ত।

এবং রাজা বিন্যামীন যে শেষ কথাগুলো তাদের শিখিয়েছিলেন সেগুলোও তিনি তাদের কাছে বললেন, এবং রাজা লিমহীর লোকদের কাছে সেগুলো ব্যাখ্যা করলেন, যাতে তিনি যে সমস্ত কথাগুলো বলেছিলেন তা তারা বুঝতে পারে।

এবং এমনটা ঘটলো যে তিনি এই সমস্ত কিছু করার পরে, রাজা লিমহী জনতাকে বিদায় জানিয়েছিলেন, এবং তাদের প্রত্যেককে তার নিজের বাড়িতে ফিরে যেতে নির্দেশ দিয়েছিলেন।

এবং এটা ঘটলো যে তিনি সেরহমলা ভূমি ছেড়ে যাওয়ার সময় থেকে তাঁর লোকেদের লিপিবদ্ধ করা ফলকগুলোকে অম্মোনের সামনে আনতে নির্দেশ দিয়েছিলেন, যাতে তিনি সেগুলো পড়তে পারেন।

এখন, অম্মোন নথিটা পড়ার সাথে সাথে, রাজা তাঁকে জিজ্ঞাসা করলেন যে তিনি ভাষাগুলো অনুবাদ করতে পারবেন কিনা, এবং অম্মোন তাঁকে বলেছিলেন যে তিনি পারবেন না।

এবং রাজা তাঁকে বললেন: আমার লোকেদের দুর্দশার জন্য দুঃখিত হয়ে, আমি আমার লোকেদের মধ্যে তেতাল্লিশজনকে প্রান্তরে যাত্রা করতে নির্দেশ দিয়েছিলাম, যাতে তারা সেরহমলার ভূমি খুঁজে পায়, যাতে আমরা আমাদের ভাইদের কাছে আবেদন করতে পারি যে আমাদের দাসত্ব থেকে মুক্ত করতে।

এবং তারা বহু দিনের জন্য প্রান্তরে হারিয়ে গিয়েছিলো, তবুও তারা অধ্যবসায়ী ছিলো, এবং সেরহমলার ভূমি খুঁজে পায়নি কিন্তু এই দেশে ফিরে এসেছিলো, অনেক জলরাশির মধ্যে দিয়ে একটা ভূমিতে ভ্রমণ করার পরে, মানুষের এবং পশুদের হাড় দিয়ে আবৃত একটা ভূমি আবিষ্কার করে, এবং এছাড়াও বিভিন্ন ধরনের ভবনের ধ্বংসাবশেষ দ্বারা আবৃত ছিলো, একটা ভূমি আবিষ্কার করলো যেটাতে একদল লোকদের বসতি ছিলো যারা ইস্রায়েলের সৈন্যদলের মতো অসংখ্য ছিলো।

এবং তারা যা বলেছিলো সেগুলো সত্য সেগুলোর প্রমাণ হিসেবে তারা চব্বিশটা ফলক এনেছিলো যা খোদাই করা কাজ দিয়ে পূর্ণ, এবং সেগুলো হলো খাঁটি সোনার।

১০ এবং দেখো, তারা বুকপাটাও এনেছে, যেগুলো বড়ো, আর সেগুলো পিতলের ও তামার, এবং সেগুলো সম্পূর্ণরূপে ভালো।

১১ এবং আবার, তারা তরবারি নিয়ে এসেছে, এর হাতলগুলো ধ্বংস হয়ে গেছে, এবং এর ছুরিগুলো মরিচায় নষ্ট হয়েছে; এবং এই ভূমিতে এমন কেউ নেই যে সেই ভাষা বা ফলকগুলোর খোদাইগুলো অনুবাদ করতে পারে। তাই আমি আপনাকে বললাম: আপনি কি অনুবাদ করতে পারবেন?

১২ এবং আমি আপনাকে আবার জিজ্ঞাসা করছি: আপনি কি এমন কাউকে জানেন যে অনুবাদ করতে পারবে? কেননা আমি চাই এই নথিগুলো আমাদের ভাষায় অনুবাদ করা হোক; কারণ, সম্ভবত, সেগুলো আমাদের ধ্বংসপ্রাপ্ত জনগণের অবশিষ্টাংশের সম্পর্কে জ্ঞান দেবে, যেখান থেকে এই নথিগুলো এসেছে; অথবা, সম্ভবত, সেগুলো আমাদের এই একই ধ্বংসপ্রাপ্ত জনগণের সম্পর্কে জ্ঞান দেবে; এবং আমি তাদের ধ্বংসের কারণ জানতে আগ্রহী।

১৩ এখন অম্মোন তাকে বললেন: হে মহারাজ, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি একজন ব্যক্তির কথা যিনি নথিগুলো অনুবাদ করতে পারেন; কারণ তাঁর কাছে এমন কিছু আছে যা দিয়ে তিনি দেখতে পারেন, এবং প্রাচীনকালের সমস্ত নথি অনুবাদ করতে পারেন; এবং এটা ঈশ্বরের কাছ থেকে পাওয়া একটা উপহার। এবং জিনিসগুলোকে অনুবাদক বলা হয়, এবং কোনো মানুষ সেগুলোতে দেখতে পারে না তাকে আদেশ না করা ছাড়া, পাছে তার যা উচিত নয় সেটা সন্ধান করে এবং সে ধ্বংস হয়ে যায়। আর যাকে এগুলোর মধ্যে দেখার আদেশ দেওয়া হয়, তাকেই বলা হয় ভবিষ্যৎ দর্শী।

১৪ এবং দেখো, সেরহমলা ভূমির লোকদের রাজা সেই ব্যক্তি যাকে এই কাজগুলো করার আদেশ দেওয়া হয়েছে, এবং যার কাছে ঈশ্বরের থেকে এই অত্যন্ত মহান উপহার রয়েছে।

১৫ এবং রাজা বলেছিলেন যে একজন ভবিষ্যৎ দর্শী একজন ভাববাদীর চেয়েও বড়ো।

১৬ এবং অম্মোন বলেছিলেন যে একজন ভবিষ্যৎ দর্শী একজন দৈববানী প্রকাশক ও একজন ভাববাদীও; এবং একটা মহান উপহার যা কোনো মানুষ পেতে পারে না, যদি সে ঈশ্বরের ক্ষমতার অধিকারী না হয়, যা কোনো মানুষ পারে না; তবুও একজন মানুষের কাছে ঈশ্বরের থেকে দেওয়া মহান ক্ষমতা থাকতে পারে।

১৭ কিন্তু একজন ভবিষ্যৎ দর্শী অতীতের এবং যে জিনিসগুলো আসছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারেন, এবং তাঁদের দ্বারা সমস্ত জিনিসগুলো প্রকাশ করা হবে, বা, বরং, গোপন বিষয়গুলো প্রকাশিত হবে, এবং লুকানো বিষয়গুলো প্রকাশ পাবে, এবং যা জানা নেই তা তাদের দ্বারা জানা যাবে, এবং তাদের দ্বারা এমন জিনিসগুলোও জানা যাবে যা অন্যথায় জানা যেতো না।

১৮ এইভাবে ঈশ্বর একটা উপায় প্রদান করেছেন যে মানুষ, বিশ্বাসের মাধ্যমে, শক্তিশালী আশ্চর্য্যকাজ করতে পারে; তাই তিনি মানুষের জন্য অনেক উপকারী হয়ে উঠেছেন।

১৯ এবং এখন, যখন অম্মোন এই কথাগুলো বলা সমাপ্ত করলেন তখন রাজা অত্যন্ত আনন্দিত হলেন, এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বললেন: নিঃসন্দেহে এই ফলকের মধ্যে একটা মহান রহস্য রয়েছে, এবং এই অনুবাদকেরা নিঃসন্দেহে এই সমস্ত রহস্য মনুষ্য সন্তানদের কাছে উদঘাটনের উদ্দেশ্যে প্রস্তুত ছিলো।

২০ ওহে প্রভুর কাজ কতোই না আশ্চর্যজনক, আর কতদিন তিনি তাঁর লোকদের সঙ্গে কষ্টভোগ করবেন; হ্যাঁ, এবং মনুষ্য সন্তানদের বোধগম্যতা কতটা অন্ধ ও দুর্ভেদ্য; কারণ তারা প্রজ্ঞার খোঁজ করবে না, তারা এও চায় না যে তিনি তাদের উপর শাসন করুন!

২১ হ্যাঁ, তারা একটা বন্য পালের মতো যা মেষপালকের কাছ থেকে পালিয়ে যায়, এবং ছড়িয়ে পড়ে, এবং তাড়িত হয়, এবং বনের পশুদের দ্বারা গ্রাস হয়।