ধর্মশাস্ত্র
মশিয়াহ ১০


অধ্যায় ১০

রাজা লামান মারা যায়—তার লোকেরা বন্য ও হিংস্র এবং মিথ্যা প্রথায় বিশ্বাস করে—সেনিফ এবং তাঁর লোকেরা তাদের বিরুদ্ধে জয়লাভ করে। প্রায় ১৮৭–১৬০ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে আমরা আবার রাজ্য প্রতিষ্ঠা করতে শুরু করলাম এবং আমরা আবার শান্তিতে ভূমি দখল করতে শুরু করলাম। এবং আমি নির্দেশ দিয়েছিলাম যে সমস্ত ধরণের যুদ্ধের অস্ত্র তৈরি করা হবে, যাতে আমার লোকদের জন্য আমার কাছে অস্ত্র থাকে সেই সময়ে যখন লামানীয়রা আমার লোকদের বিরুদ্ধে আবার যুদ্ধ করতে আসবে।

এবং আমি আমার ভূমির চারপাশে প্রহরী বসিয়েছিলাম, যাতে লামানীয়রা আবার হঠাৎ আমাদের উপর এসে আমাদের ধ্বংস করতে না পারে; এবং এইভাবে আমি আমার লোকদের এবং আমার মেষপালকে রক্ষা করেছিলাম, এবং তাদের শত্রুদের হাতে পড়া থেকে রক্ষা করেছিলাম।

এবং এটা ঘটলো যে আমরা বহু বছর ধরে, হ্যাঁ, বাইশ বছরের সময়কাল ধরে আমাদের পূর্বপুরুষদের ভূমির উত্তরাধিকারী হয়েছিলাম।

এবং আমি নির্দেশ দিয়েছিলাম যে লোকেরা জমি চাষ করবে, এবং সব রকমের শস্য ও সব রকমের ফল উৎপাদন করবে।

এবং আমি নির্দেশ দিয়েছিলাম যে মহিলারা সুতো কাটবে, পরিশ্রম, এবং কাজ করবে, এবং সমস্ত রকমের সূক্ষ্ম লেনিন, হ্যাঁ, এবং সব ধরণের কাপড় তৈরি করবে, যা দিয়ে আমরা আমাদের নগ্নতা আবৃত করতে পারি; এবং এইভাবে আমরা ভূমিতে সমৃদ্ধি লাভ করেছি—এইভাবে বাইশ বছরের সময়কাল ধরে আমরা ভূমিতে অবিরাম শান্তি পেয়েছি।

এবং এটা ঘটলো যে রাজা লামান মারা গেলো এবং তার পুত্র তার জায়গায় রাজত্ব করতে শুরু করলো। এবং সে তার লোকদের উত্তেজিত করতে শুরু করলো আমার লোকদের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য; তাই তারা যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু করলো, এবং আমার লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে এলো।

কিন্তু আমি আমার গুপ্তচরদের শেমলোন ভূমির চারপাশে পাঠিয়েছিলাম, যাতে আমি তাদের প্রস্তুতি জানতে পারি, যাতে আমি তাদের বিরুদ্ধে পাহারা দিতে পারি, যাতে তারা আমার লোকদের আক্রমণ করে তাদের ধ্বংস করতে না পারে।

এবং এটা ঘটলো যে তারা শীলোম ভূমির উত্তর দিক থেকে, তাদের বহুসংখ্যক বাহিনী নিয়ে, ধনুক, তীর, তরবারি, ছুরি, পাথর এবং গুলতি দিয়ে সজ্জিত হয়ে এসেছিলো; এবং তারা তাদের মাথা কামিয়েছিলো ফলে তারা নগ্ন ছিলো; এবং তারা তাদের কটিদেশ চামড়ার কটিবস্ত্র দিয়ে বেঁধে রেখেছিলো।

এবং এটা ঘটলো যে আমি নির্দেশ দিয়েছিলাম যে আমার লোকদের স্ত্রী ও সন্তানদের প্রান্তরে লুকিয়ে রাখতে হবে; এবং আমি আরও বলেছিলাম যে আমার সমস্ত বৃদ্ধ লোকেরা ও যুবকরা যারা অস্ত্র বহন করতে সক্ষম ছিলো, তারা লামানীয়দের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য নিজেদেরকে একত্রিত করবে; এবং আমি তাদের প্রত্যেককে তার বয়স অনুসারে তাদের পদে স্থান দিয়েছিলাম।

১০ এবং এটা ঘটলো যে আমরা লামানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম; এবং আমি, এমনকি নিজেও, আমার বৃদ্ধ বয়সে, লামানীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলাম। এবং এটা ঘটলো যে আমরা প্রভুর শক্তিতে যুদ্ধ করতে গিয়েছিলাম।

১১ এখন, লামানীয়রা প্রভু বা প্রভুর শক্তি সম্পর্কে কিছুই জানতো না, তাই তারা তাদের নিজস্ব শক্তির উপর নির্ভর করেছিলো। তবুও তারা শক্তিশালী মানুষ ছিলো, মানুষের শক্তি অনুসারে।

১২ তারা ছিলো বন্য, হিংস্র এবং রক্তপিপাসু মানুষ, তাদের পিতৃপুরুষদের রীতিনীতিতে বিশ্বাস করতো, যা হলো এই—তারা বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষদের দুষ্টতার কারণে তাদের যিরূশালেমের ভূমি থেকে বিতাড়িত করা হয়েছিলো, এবং প্রান্তরে তাদের প্রতি অবিচার করা হয়েছিলো তাদের ভাইদের দ্বারা, এবং সমুদ্র পার হওয়ার সময়ও তাদের প্রতি অবিচার করা হয়েছিলো;

১৩ এবং আবার, তারা সমুদ্র পার হওয়ার পরে তাদের প্রথম উত্তরাধিকারের ভূমিতে থাকাকালীন তাদের প্রতি অবিচার করা হয়েছিলো, এবং এই সব হয়েছিলো কারণ নেফী প্রভুর আজ্ঞা পালনে আরও বিশ্বস্ত ছিলেন—তাই তিনি প্রভুর অনুগ্রহ পেয়েছিলেন, কারণ প্রভু তাঁর প্রার্থনা শুনেছিলেন এবং সেগুলোর উত্তর দিয়েছিলেন, এবং তিনি প্রান্তরে তাদের যাত্রার নেতৃত্ব দিয়েছিলেন।

১৪ এবং তাঁর ভাইয়েরা প্রভুর কাজ বুঝতে না পারাতে তাঁর প্রতি ক্রুদ্ধ হয়েছিলো; তারা প্রভুর বিরুদ্ধে তাদের হৃদয় কঠোর করার জন্য সমুদ্র যাত্রার সময়েও তাঁর উপর ক্রুদ্ধ হয়েছিলো।

১৫ এবং আবার, প্রতিশ্রুত ভূমিতে পৌঁছানোর পর তারা তাঁর উপর ক্রুদ্ধ হয়েছিলো, কারণ তারা বলেছিলো যে তিনি তাদের হাত থেকে জনগণের শাসন কেড়ে নিয়েছেন; এবং তারা তাঁকে হত্যা করতে চেয়েছিলো।

১৬ এবং আবার, তারা তাঁর উপর ক্রুদ্ধ হয়েছিলো কারণ প্রভু যেমন তাঁকে আদেশ দিয়েছিলেন সেই মতো তিনি প্রান্তরে চলে গিয়েছিলেন, এবং পিতলের ফলকে খোদাই করা নথিগুলো নিয়েছিলেন, সেই কারণে তারা বলেছিলো যে তিনি সেগুলো চুরি করেছেন।

১৭ এবং এইভাবে তারা তাদের সন্তানদের শিখিয়েছে যে তারা তাদেরকে ঘৃণা করবে, এবং তাদেরকে হত্যা করবে, এবং তাদের থেকে চুরি ও লুণ্ঠন করবে, এবং তাদেরকে ধ্বংস করতে যা কিছু সম্ভব সবকিছু করবে; তাই নেফীর সন্তানদের প্রতি তাদের একটা চিরন্তন ঘৃণা রয়েছে।

১৮ এই কারণেই রাজা লামান, তার ধূর্ততা, প্রতারণা, এবং তার আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে, আমাকে প্রতারিত করেছেন, তাই আমি আমার লোকদের এই ভূমিতে নিয়ে এসেছি, যাতে লামানীয়রা তাদের ধ্বংস করতে পারে; হ্যাঁ, এবং আমরা এই ভূমিতে এতো বছর ধরে কষ্টভোগ করেছি।

১৯ এবং এখন আমি, সেনিফ, লামানীয়দের বিষয়ে আমার লোকেদের কাছে এই সমস্ত কথা বলার পরে, প্রভুর উপর তাদের বিশ্বাস রেখে, আমি তাদেরকে তাদের শক্তির সাথে যুদ্ধে যেতে উদ্দীপিত করেছি; তাই, আমরা তাদের সাথে মুখোমুখি লড়াই করেছি।

২০ এবং এটা ঘটলো যে আমরা তাদের আবার আমাদের ভূমি থেকে তাড়িয়ে দিয়েছিলাম; এবং আমরা তাদের অনেককে হত্যা করেছি, এমনকি এতো বেশি যে আমরা তাদের গণনা করিনি।

২১ এবং এটা ঘটলো যে আমরা আবার আমাদের নিজেদের ভূমিতে ফিরে আসি, এবং আমার লোকেরা আবার তাদের মেষপাল চড়াতে শুরু করে এবং তাদের জমি চাষ করতে শুরু করে।

২২ এবং এখন আমি, বৃদ্ধ হওয়াতে, আমার এক পুত্রকে রাজ্য প্রদান করেছি; অতএব, আমি আর কিছু বলছি না। এবং প্রভু আমার লোকদের আশীর্বাদ করুন। আমেন।