অধ্যায় ২২
লামানীয় দাসত্ব থেকে পালানোর জন্য লোকেরা পরিকল্পনা করে—লামানীয়দের মাতাল করা হয়—লোকেরা পালিয়ে যায়, সেরহমলা ফিরে যায় এবং রাজা মশিয়াহের অধীনস্থ হয়। প্রায় ১২১–১২০ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন এটা ঘটলো যে অম্মোন এবং রাজা লিমহী লোকেদের সাথে পরামর্শ করতে শুরু করলেন কিভাবে তারা নিজেদেরকে দাসত্ব থেকে বের করে আনতে পারে; এমনকি তারা সমস্ত লোককে একত্রিত হতে নির্দেশ দিয়েছিলেন; এবং তারা এটা করেছিলেন যাতে তারা এই বিষয়ে জনগণের মতামত জানতে পারেন।
২ এবং এটা ঘটলো যে তারা নিজেদেরকে দাসত্ব থেকে উদ্ধার করার কোনো উপায় খুঁজে পেলো না, শুধুমাত্র তাদের স্ত্রী, সন্তান, মেষপাল, পশুপাল, ও তাদের তাঁবুগুলোকে নিয়ে প্রান্তরে চলে যাওয়া ছাড়া; লামানীয়দের সংখ্যা অনেক বেশি হওয়ায়, লিমহীর লোকেদের পক্ষে তাদের সাথে লড়াই করা অসম্ভব ছিলো, এই ভেবে যে তারা তরবারির দ্বারা নিজেদেরকে দাসত্ব থেকে উদ্ধার করবে।
৩ এখন এটা ঘটলো যে গিদিয়োন এগিয়ে গিয়ে রাজার সামনে দাঁড়ালেন এবং তাঁকে বললেন: এখন হে মহারাজ, যখন আমরা আমাদের ভাই, লামানীয়দের সাথে যুদ্ধ করছিলাম তখন আপনি বহুবার আমার কথা শুনেছেন।
৪ এবং এখন হে মহারাজ, আপনি যদি আমাকে অনুপযোগী দাস হিসেবে মনে না করেন, অথবা আপনি যদি এই পর্যন্ত আমার কথাগুলো যে কোনও মাত্রায় শুনে থাকেন, এবং সেগুলো আপনাকে সাহায্য করে থাকে, তবে আমি চাই যে আপনি এই সময়েও আমার কথা শুনবেন, এবং আমি আপনার দাস হয়ে এই লোকদের দাসত্ব থেকে উদ্ধার করবো।
৫ রাজা তাঁকে কথা বলার অনুমতি দিলেন। এবং গিদিয়োন তাঁকে বললেন:
৬ পিছনের দিকে পথটা দেখুন, শহরের পিছনের প্রাচীর ধরে গেছে। লামানীয়রা, বা তাদের প্রহরীরা, রাতে মাতাল হয়; তাই আসুন আমরা এই সমস্ত লোকদের মধ্যে একটা ঘোষণা পাঠাই যে তারা তাদের মেষপাল ও পশুদের একত্রিত করুক, যাতে সেগুলোকে রাতের বেলা প্রান্তরে নিয়ে যেতে পারে।
৭ এবং আমি তোমাদের আদেশ অনুসারে যাবো এবং লামানীয়দের শেষ দ্রাক্ষাসুরা পর্যন্ত প্রদান করবো, এবং তারা মাতাল হবে; এবং যখন তারা মাতাল হবে এবং ঘুমিয়ে থাকবে আমরা তাদের শিবিরের বাম দিকের গোপন পথ দিয়ে চলে যাবো।
৮ এইভাবে আমরা আমাদের স্ত্রী, সন্তান, মেষপাল ও পশুদের নিয়ে প্রান্তর চলে যাবো; এবং আমরা শীলোম ভূমি দিয়ে যাত্রা করবো।
৯ এবং এটা ঘটলো যে রাজা গিদিয়োনের কথা শুনলেন।
১০ এবং রাজা লিমহী তাঁর লোকেদের তাদের মেষপালগুলো একত্রিত করার নির্দেশ দিলেন; এবং তিনি লামানীয়দের কাছে দ্রাক্ষাসুরা কর হিসেবে পাঠিয়েছিলেন; এবং তিনি তাদের কাছে উপহার হিসেবে আরও দ্রাক্ষাসুরা পাঠালেন; এবং রাজা লিমহীর দ্বারা তাদের কাছে পাঠানো দ্রাক্ষাসুরা তারা প্রচুর পরিমাণে পান করেছিলো।
১১ এবং এটা ঘটলো যে রাজা লিমহীর লোকেরা তাদের মেষপাল ও পশুদের নিয়ে রাতের বেলা প্রান্তরে রওনা হলো, এবং তারা শীলোম ভূমির প্রান্তর দিয়ে যাত্রা করলো, এবং অম্মোন এবং তাঁর ভাইদের নেতৃত্বে তারা সেরহমলা ভূমির দিকে তাদের পথের বাঁক নিলো।
১২ এবং তারা তাদের সমস্ত সোনা, রূপা এবং মূল্যবান জিনিসপত্র নিলো, যা তারা বহন করতে পারতো, এবং তাদের খাদ্যসামগ্রীও নিলো প্রান্তরে; এবং তারা তাদের যাত্রা শুরু করলো।
১৩ এবং প্রান্তরে অনেক দিন ধরে যাত্রা করার পর তারা সেরহমলা ভূমিতে আসলো, এবং মশিয়াহের লোকদের সাথে যোগ দিলো, এবং তাঁর অধীনস্থ হয়ে গেলো।
১৪ এবং এটা ঘটলো যে মশিয়াহ আনন্দের সঙ্গে তাদের গ্রহণ করলেন; এবং তাদের নথি ও লিমহীর লোকেদের দ্বারা পাওয়া নথিও তিনি গ্রহণ করলেন।
১৫ এবং এখন এটা ঘটলো যখন লামানীয়রা জানতে পারলো যে লিমহীর লোকেরা রাতের বেলা ভূমি ছেড়ে চলে গেছে, তারা তাদের পিছু করার জন্য প্রান্তরে একটা সৈন্যদল পাঠিয়েছিলো;
১৬ এবং তারা দুদিন তাদের পিছু করেও, তারা আর তাদের পথ অনুসরণ করতে পারলো না; তাই তারা প্রান্তরে হারিয়ে গেলো।