ধর্মশাস্ত্র
মশিয়াহ ১৩


অধ্যায় ১৩

অবীনাদি ঐশ্বরিক শক্তি দ্বারা সুরক্ষিত হন—তিনি দশটা আজ্ঞা শেখান—পরিত্রাণ শুধুমাত্র মোশির আইন দ্বারা আসে না—ঈশ্বর নিজেই একটা প্রায়শ্চিত্ত সাধন করবেন এবং তাঁর লোকদের মুক্তি দেবেন। প্রায় ১৪৮ খ্রীষ্টপূর্বাব্দে

রাজা যখন এই কথাগুলো শুনলো, তখন সে তার যাজকদের বললো: এই লোকটাকে সরিয়ে নিয়ে যাও, এবং তাকে হত্যা করো; তার সাথে আমাদের কি করার আছে, কারণ সে পাগল।

এবং তখন তারা উঠে দাঁড়িয়ে তাঁকে ধরার চেষ্টা করলো; কিন্তু তিনি তাদের প্রতিরোধ করলেন, এবং তাদের বললেন:

আমাকে স্পর্শ করো না, কারণ তোমরা যদি আমার গায়ে হাত রাখো তবে ঈশ্বর তোমাদের আঘাত করবেন, কারণ প্রভু আমাকে যে বার্তা দিতে পাঠিয়েছেন তা আমি প্রচার করিনি; তোমরা যা বলতে অনুরোধ করেছিলে তাও আমি বলিনি; তাই ঈশ্বর সম্মতি দেবেন না যে আমি এই সময়ে ধ্বংস হই।

কিন্তু ঈশ্বর আমাকে যে আজ্ঞা দিয়েছেন তা আমাকে অবশ্যই পালন করতে হবে; এবং যেহেতু আমি তোমাদের সত্য বলেছি তাই তোমরা আমার উপর রাগ করেছো। এবং আবার, যেহেতু আমি ঈশ্বরের বাক্য বলেছি তাই তোমরা আমার বিচার করেছো যে আমি পাগল।

এখন এটা ঘটলো যে অবীনাদি এই কথাগুলো বলার পর এমন হলো যে রাজা নোহের লোকেরা তাঁর গায়ে হাত রাখতে সাহস করেনি, কারণ প্রভুর আত্মা তাঁর উপরে ছিলেন; এবং তাঁর মুখ অত্যধিক দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠলো, যেমনটা প্রভুর সাথে কথা বলার সময় সীনয়ের পর্বতে মোশির হয়েছিলো।

তিনি ঈশ্বরের কাছ থেকে ক্ষমতা ও কর্তৃত্বের সাথে কথা বললেন; এবং তিনি তাঁর কথা অব্যাহত রেখে, বললেন:

তোমরা দেখছো যে আমাকে হত্যা করার ক্ষমতা তোমাদের নেই, তাই আমি আমার বার্তা শেষ করছি। হ্যাঁ, এবং আমি বুঝতে পারি যে এটা তোমাদেরকে তোমাদের হৃদয়ে আঘাত করছে কারণ আমি তোমাদেরকে তোমাদের অন্যায়গুলো সম্পর্কে সত্য বলছি।

হ্যাঁ, এবং আমার বাক্যগুলো তোমাদেরকে আশ্চর্য, বিস্ময় এবং ক্রোধে পূর্ণ করে।

কিন্তু আমি আমার বার্তা শেষ করি; এবং এটা গুরুত্বপূর্ণ নয় এরপরে আমি কোথায় যাবো, যদি এমন হয় তাহলে আমি মুক্তি পেয়েছি।

১০ কিন্তু আমি তোমাদেরকে এতটুকুই বলছি, তোমরা আমার সাথে যা করো, তা হবে আসন্ন বিষয়ের এক প্রতীক ও ছায়া।

১১ এবং এখন আমি তোমাদের কাছে ঈশ্বরের বাকি আজ্ঞাগুলো পড়ছি, কারণ আমি বুঝতে পারি যে সেগুলো তোমাদের হৃদয়ে লেখা নেই; আমি বুঝতে পারি যে তোমরা তোমাদের জীবনের বেশিরভাগ সময় অন্যায় অধ্যয়ন করেছো এবং তা শিখিয়েছো।

১২ এবং এখন, তোমাদের মনে আছে যে আমি তোমাদেরকে বলেছিলাম: তোমরা নিজেদের জন্য কোনো খোদাই করা মূর্তি, বা উপরে স্বর্গে, বা নীচে পৃথিবীর, বা পৃথিবীর নীচে জলে থাকা কোনো জিনিসের প্রতিরূপ তৈরী করবে না।

১৩ এবং আবার: তোমরা তাদের কাছে নিজেকে নত করবে না বা তাদের সেবা করবে না; কেননা আমি প্রভু, তোমাদের ঈশ্বর একজন ঈর্ষান্বিত ঈশ্বর, আমি পূর্বপুরুষদের অন্যায়ের জন্য সন্তানদেরকে তাদের তৃতীয় ও চতুর্থ প্রজন্ম পর্যন্ত শাস্তি দিই, যারা আমাকে ঘৃণা করে;

১৪ এবং তাদের হাজার হাজার জনের প্রতি করুণা দেখাই যারা আমাকে ভালোবাসে এবং আমার আজ্ঞা পালন করে।

১৫ তোমরা তোমাদের ঈশ্বর প্রভুর নাম অনর্থক নেবে না; কারণ যে তাঁর নাম অনর্থক নেয় প্রভু তাকে নির্দোষ রাখবেন না।

১৬ বিশ্রামবার দিন মনে রেখে, এটা পবিত্র রাখো।

১৭ ছয় দিন পরিশ্রম করো, এবং তোমাদের সমস্ত কাজ করো;

১৮ কিন্তু সপ্তম দিন, তোমার ঈশ্বর প্রভুর বিশ্রামবারে, তোমরা কোনো কাজ করবে না, কিংবা তোমাদের পুত্র, কন্যা, দাস, দাসী বা তোমাদের গবাদি পশু, বা তোমাদের অপরিচিত ব্যক্তিও কাজ করবে না যারা তোমাদের দ্বারের মধ্যে আছে;

১৯ কারণ ছয় দিনে প্রভু স্বর্গ, পৃথিবী, সমুদ্র এবং তাদের মধ্যে যা কিছু আছে সব তৈরি করেছিলেন; সেইজন্য প্রভু বিশ্রামবারকে আশীর্বাদ করলেন, এবং পবিত্র করলেন।

২০ তোমাদের পিতা ও মাতাকে সম্মান করো, যাতে প্রভু ঈশ্বর তোমাদেরকে যেই ভূমি দিয়েছেন সেখানে তোমরা দীর্ঘায়ু হও।

২১ তোমরা নরহত্যা করো না।

২২ তোমরা ব্যভিচার করো না। তোমরা চুরি করো না।

২৩ তোমাদের প্রতিবেশীর বিরুদ্ধে তোমরা মিথ্যা সাক্ষ্য দিও না।

২৪ তোমরা তোমাদের প্রতিবেশীর গৃহের প্রতি লোভ করো না, তোমাদের প্রতিবেশীর স্ত্রীর প্রতি লোভ করো না, বা তার দাস-দাসী, ষাঁড়, গাধা, বা তার কাছে থাকা কোনো জিনিসের উপর লোভ করো না।

২৫ এবং এটা ঘটলো যে অবীনাদি এই কথাগুলো শেষ করার পরে তিনি তাদের বলেছিলেন: তোমরা কি এই লোকেদের শিখিয়েছো যে এই আজ্ঞাগুলো পালন করার জন্য তাদের এই সমস্ত কিছু মান্য করতে হবে?

২৬ আমি তোমাদের বলছি, না; কারণ তোমরা যদি করে থাকো, তবে প্রভু আমাকে এই লোকদের বিষয়ে মন্দ ভবিষ্যদ্বাণী করতে পাঠাতেন না।

২৭ এবং এখন তোমরা বলেছো যে মোশির আইন দ্বারা পরিত্রাণ আসে। আমি তোমাদেরকে বলছি যে, এটা দরকার যে তোমাদেরকে এখনও মোশির আইন পালন করতে হবে; কিন্তু আমি তোমাদের বলছি, এমন সময় আসবে যখন মোশির আইন মেনে চলা আর দরকার হবে না।

২৮ এবং আরও, আমি তোমাদের বলছি, পরিত্রাণ শুধুমাত্র আইনের দ্বারা আসে না; এবং যদি এটা প্রায়শ্চিত্তের জন্য না হয়, যা ঈশ্বর নিজেই তাঁর লোকেদের পাপ ও অন্যায়ের জন্য করবেন, যে মোশির আইন সত্ত্বেও, তাদের অনিবার্যভাবে ধ্বংস হতে হবে।

২৯ এবং এখন আমি তোমাদের বলছি যে ইস্রায়েল-সন্তানদের জন্য একটা আইন দেওয়া উচিত, হ্যাঁ, এমনকি একটা খুব কঠোর আইন দেওয়া উচিত; কারণ তারা ছিলো এক জেদী জাতি, অন্যায় করতে দ্রুত এবং প্রভু তাদের ঈশ্বরকে স্মরণ করতে ধীর ছিলো;

৩০ তাই তাদের একটা আইন দেওয়া হয়েছিলো, হ্যাঁ, কার্য সম্পাদনের এবং ধর্মানুষ্ঠানের একটা আইন, যে আইন তারা দিনের পর দিন কঠোরভাবে পালন করতো, তাদের ঈশ্বরের স্মরণে এবং তাঁর প্রতি তাদের কর্তব্য পালন করার জন্য।

৩১ কিন্তু দেখো, আমি তোমাদের বলছি, এই সব কিছুই আসন্ন কিছু জিনিসের প্রতীক ছিলো।

৩২ এবং এখন, তারা কি সেই আইন বুঝেছে? আমি তোমাদের বলছি, না, তারা সবাই সেই আইন বোঝেনি; এবং এটা তাদের হৃদয়ের কঠোরতার কারণে; কারণ তারা বুঝতে পারেনি যে ঈশ্বরের মুক্তির মাধ্যম ছাড়া কোনো মানুষই রক্ষা পেতে পারে না।

৩৩ কারণ দেখো, মশীহের আগমন এবং ঈশ্বর তাঁর লোকদের মুক্ত করবেন সেই বিষয়ে, মোশি কি তাদের কাছে ভবিষ্যদ্বাণী করেননি? হ্যাঁ, এবং এমনকি সমস্ত ভাববাদীরা যারা পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে ভবিষ্যদ্বাণী করেছেন—তারা কি এসব বিষয়ে কম-বেশি কথা বলেননি?

৩৪ তাঁরা কি বলেননি যে ঈশ্বর নিজেই মনুষ্য সন্তানদের মধ্যে নেমে আসবেন, এবং নিজে মানুষের রূপ ধারণ করবেন, এবং ভূমণ্ডলে ঐশ্বর্য ক্ষমতার সাথে চলবেন?

৩৫ হ্যাঁ, এবং তাঁরা কি এটাও বলেননি যে তিনি মৃতদের পুনরুত্থান ঘটাবেন, এবং তিনি নিজেই নির্যাতিত ও নিপীড়িত হবেন?