অধ্যায় ৬
রাজা বিন্যামীন লোকেদের নাম লিপিবদ্ধ করেন এবং তাদের শিক্ষা দেওয়ার জন্য যাজকদের নিয়োগ করেন—মশিয়াহ একজন ধার্মিক রাজা হিসেবে রাজত্ব করেন। প্রায় ১২৪–১২১ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন, রাজা বিন্যামীন লোকদের সাথে কথা বলা শেষ করার পরে, এটাকে উপযুক্ত মনে করেছিলেন যে, তিনি তাদের সকলের নাম নেবেন যারা ঈশ্বরের সাথে একটা চুক্তিতে প্রবেশ করেছিলো তাঁর আজ্ঞা পালন করার জন্য।
২ এবং এটা ঘটলো যে সেখানে কেবল ছোটো শিশুরা ছাড়া একটা আত্মাও ছিলো না, যারা চুক্তিতে প্রবেশ করেনি এবং তাদের উপর খ্রীষ্টের নাম নেয়নি।
৩ এবং আবার, এটা ঘটলো যে রাজা বিন্যামীন যখন এই সমস্ত কিছু সমাপ্তি করেছিলেন, এবং তাঁর পুত্র মশিয়াহকে তাঁর লোকেদের উপর শাসক ও রাজা হওয়ার জন্য নিযুক্ত করেছিলেন, এবং রাজ্যের সমস্ত দায়ভার তাঁকে দিয়েছিলেন, এবং লোকদের শিক্ষা দেওয়ার জন্য যাজকদের নিযুক্ত করেছিলেন, যাতে তারা ঈশ্বরের আজ্ঞাগুলো সেইভাবে শুনতে ও জানতে পারে, এবং তাদের শপথের কথা স্মরণ করে তাদের উত্তেজিত করতে পারে, তিনি জনতাকে বিদায় জানিয়েছিলেন, এবং তারা প্রত্যেকে, তাদের প্রত্যেকের পরিবার অনুসারে, তাদের নিজস্ব গৃহে ফিরে গিয়েছিলো।
৪ এবং মশিয়াহ তাঁর পিতার জায়গায় রাজত্ব করতে শুরু করলেন। এবং তিনি তাঁর বয়সের ত্রিশতম বছরে রাজত্ব করতে শুরু করলেন, লেহী যিরূশালেম ত্যাগ করার সময় থেকে প্রায় চারশো ছিয়াত্তর বছর পর।
৫ রাজা বিন্যামীন তিন বছর বেঁচে ছিলেন এবং তিনি মারা গেলেন।
৬ এবং এটা ঘটলো যে, রাজা মশিয়াহ প্রভুর পথে চলেছিলেন, এবং তাঁর বিচার ও আইনগুলো পালন করতেন, এবং তিনি যা কিছু তাঁকে আজ্ঞা করতেন সেই সমস্ত আজ্ঞা পালন করতেন।
৭ এবং রাজা মশিয়াহ তাঁর লোকদের জমি চাষ করিয়েছিলেন। এবং তিনি নিজেও, জমিতে চাষ করেছিলেন, যাতে তিনি তাঁর লোকেদের জন্য বোঝা হয়ে না দাঁড়ান, যাতে তাঁর পিতা সমস্ত বিষয়ে যা করেছিলেন সেই অনুসারে তিনিও সেগুলো করতে পারেন। এবং তিন বছরের জন্য তাঁর সমস্ত লোকদের মধ্যে কোনো বিবাদ ছিলো না।