অধ্যায় ৯
বার্তাবাহকেরা প্রধান বিচারককে বিচার আসনে মৃত অবস্থায় পায়—তাদেরকে কারাগারে বন্দী করা হয় এবং পরবর্তীতে মুক্তি দেওয়া হয়—ঐশ্বরিক অনুপ্রেরণার দ্বারা নেফী সিয়ানটামকে হত্যাকারী হিসেবে শনাক্ত করেন—নেফীকে কয়েকজন ভাববাদী হিসেবে গ্রহণ করে। প্রায় ২৩–২১ খ্রীষ্টপূর্বাব্দে
১ দেখো, এখন এটা ঘটলো যে, যখন নেফী এই কথাগুলো বললেন, তাদের মধ্যে কিছু লোক দৌড়ে বিচার-আসনের কাছে গিয়েছিলো; হ্যাঁ, এমনকি সেখানে পাঁচ জন ছিলো যারা গিয়েছিলো, তারা যখন গিয়েছিলো তারা নিজেদের মধ্যে বলেছিলো:
২ দেখো, এখন আমরা নিশ্চিতভাবে জানতে পারবো যে এই লোকটা একজন ভাববাদী এবং ঈশ্বর তাঁকে আমাদের কাছে এই রকম আশ্চর্য বিষয়ের ভবিষ্যদ্বাণী করতে আদেশ দিয়েছেন কিনা। দেখো, আমরা বিশ্বাস করি না যে, তিনি আদেশ করেছেন; হ্যাঁ, আমরা বিশ্বাস করি না যে সে একজন ভাববাদী; তবুও, এই বিষয়গুলো যা সে প্রধান বিচারকের সম্পর্কে বলেছেন যদি তা সত্যি হয়, যে তিনি মারা গিয়েছেন, তাহলে আমরা সেই অন্য কথাগুলোও বিশ্বাস করবো যা সে বলেছে।
৩ এবং এটা ঘটলো যে, তারা তাদের শক্তিতে দৌড়েছিলো, এবং বিচার-আসনের কাছে এসেছিলো; এবং দেখলো, প্রধান বিচারক মাটিতে পড়ে আছে, এবং তার রক্তে শুয়ে আছে।
৪ এবং এখন দেখো, যখন তারা এটা দেখেছিলো তারা অত্যন্তভাবে এতটাই অবাক হয়েছিলো যে, তারা মাটিতে পড়ে গিয়েছিলো; কারণ প্রধান বিচারক সম্পর্কে নেফী যা বলেছিলেন তারা তা বিশ্বাস করেনি।
৫ কিন্তু এখন, যখন তারা দেখেছিলো তারা বিশ্বাস করেছিলো, এবং ভয় তাদের উপর এসেছিলো যে সেই সকল বিচার যা নেফী বলেছেন তা জনগণের উপরে আসবে; তাই তারা কেঁপে উঠেছিলো, এবং মাটিতে পড়ে গিয়েছিলো।
৬ এখন, অবিলম্বে যখন বিচারককে হত্যা করা হয়েছিলো—তার ভাই গোপনে তাকে ছুরিকাঘাত করেছিলো, এবং সে পালিয়ে গিয়েছিলো, এবং দাসেরা দৌড়ে এসে হত্যার কথা চিৎকার করে তাদের মধ্যে জনগণকে বললো;
৭ এবং দেখো জনগণ বিচার-আসনের স্থানে একসাথে একত্রিত হয়েছিলো—এবং দেখো, তারা অবাক হয়ে সেই পাঁচজন ব্যক্তিকে দেখলো যারা মাটিতে পড়েছিলো।
৮ এবং এখন দেখো, নেফীর বাগানে একত্রিত হওয়া জনতার সম্পর্কে জনগণ কিছুই জানতো না; তাই তারা নিজেদের মধ্যে বলতে লাগলো: এই লোকগুলোই হলো তারা যারা প্রধান বিচারককে হত্যা করেছে, এবং ঈশ্বর তাদেরকে আঘাত করেছেন যাতে তারা আমাদের থেকে পালাতে না পারে।
৯ এবং এটা ঘটলো যে, তারা তাদেরকে বন্দী করলো, এবং বাঁধলো, এবং তাদেরকে কারাগারে নিক্ষেপ করেছিলো। এবং সেখানে চতুর্দিকে একটা ঘোষণা পাঠানো হয়েছিলো যে বিচারককে হত্যা করা হয়েছে, এবং হত্যাকারীদেরকে বন্দী করা হয়েছে এবং কারাগারে নিক্ষেপ করা হয়েছে।
১০ এবং এটা ঘটলো যে, পরেরদিন নিহত মহান প্রধান বিচারকের সমাধিস্থলে শোক এবং উপবাস করতে জনগণ নিজেদেরকে একসাথে জড়ো করেছিলো।
১১ এবং সেইজন্য সেই বিচারকর্তৃগণও সমাধিস্থলে নিজেদেরকে একসাথে একত্রিত করেছিলো যারা নেফীর বাগানে ছিলো এবং তাঁর কথা শুনেছিলো।
১২ এবং এটা ঘটলো যে, তারা জনগণকে জিজ্ঞাসা করে, বললো: সেই পাঁচজন কোথায় যাদেরকে প্রধান বিচারকের ব্যাপারে খোঁজ নিতে পাঠানো হয়েছিলো যে তিনি মারা গিয়েছেন কিনা? এবং তারা উত্তর দিয়ে বলেছিলো: আমরা সেই পাঁচজন সম্পর্কে জানি না যাদেরকে আপনারা পাঠিয়েছিলেন বলছেন; কিন্তু পাঁচজন আছে যারা হলো হত্যাকারী, যাদেরকে আমরা কারাগারে নিক্ষেপ করেছি।
১৩ এবং এটা ঘটলো যে, বিচারকর্তৃগণ অনুরোধ করলো যেনো তাদেরকে নিয়ে আসা হয়; এবং তাদেরকে নিয়ে আসা হলো, এবং দেখো তারা সেই পাঁচজন ছিলো যাদেরকে পাঠানো হয়েছিলো; এবং দেখো বিচারকর্তৃগণ তাদেরকে সেই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলো, এবং তারা যা করেছিলো তা সবটুকু তাঁদেরকে বলেছিলো, বললো:
১৪ আমরা দৌড়ে বিচার-আসনের স্থানে এসেছিলাম, এবং যখন আমরা নেফীর সাক্ষ্য অনুসারে সকল কিছু দেখলাম, আমরা এতটাই বিস্মিত হয়ে গিয়েছিলাম যে আমরা মাটিতে পড়ে গিয়েছিলাম; এবং যখন আমরা আমাদের বিস্ময়বিমূঢ়তা কাটিয়ে উঠলাম, দেখো তারা আমাদেরকে কারাগারে নিক্ষেপ করলো।
১৫ এখন, এই ব্যক্তির হত্যার বিষয়ে আমরা জানি না যে কে এটা করেছে; এবং আমরা শুধু এটুকুই জানি, আমরা আপনাদের অনুরোধ অনুসারে দৌড়ে এসেছিলাম, এবং দেখলাম নেফীর কথা অনুসারে তিনি মারা গিয়েছেন।
১৬ এবং এখন এটা ঘটলো যে, বিচারকর্তৃগণ জনগণের কাছে ঘটনাটি ব্যাখ্যা করেছিলো, এবং নেফীর বিরুদ্ধে চিৎকার করে, বললো: দেখো, আমরা জানি যে এই নেফীই বিচারককে হত্যা করতে কারো সাথে ষড়যন্ত্র করেছিলো, এবং পরে যাতে সে এটা আমাদের কাছে ঘোষণা করবে, যাতে সে আমাদেরকে তার বিশ্বাসে রূপান্তরিত করতে পারে, যাতে সে নিজেকে একজন মহান ব্যক্তি, ঈশ্বরের দ্বারা মনোনীত, এবং একজন ভাববাদী হিসেবে উন্নীত করতে পারে।
১৭ এবং এখন দেখো, আমরা এই ব্যক্তিকে সনাক্ত করবো, এবং সে তার দোষ স্বীকার করবে এবং এই বিচারকের আসল হত্যাকারী সম্পর্কে আমাদেরকে জানাবে।
১৮ এবং এটা ঘটলো যে, সমাধির দিন সেই পাঁচজনকে মুক্ত করা হয়েছিলো। তবুও, নেফীর বিরুদ্ধে কথা বলায় তারা বিচারকর্তৃগণকে ধমক দিয়েছিলো, এবং তাদের সাথে একজনের পর একজন এতটাই তর্ক করেছিলো যে, তারা তাদেরকে বিভ্রান্ত করেছিলো।
১৯ তবুও, তারা নেফীকে বেঁধে জনতার সামনে নিয়ে আসার আদেশ করলো, এবং তারা তাঁকে বিভিন্ন উপায়ে প্রশ্ন করতে লাগলো যাতে তারা তাঁকে ভুল বলতে বাধ্য করাতে পারে, যাতে তারা তাঁকে মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করতে পারে—
২০ তাঁকে বললো: তুমি মিলিত হয়েছো; কে সেই লোক যে এই হত্যা করেছে? এখন আমাদেরকে বলো, এবং তোমার ভুল স্বীকার করো; বললো, দেখো এখানে টাকা আছে; এবং আমরা তোমাকে তোমার জীবন দান করবো যদি তুমি আমাদেরকে বলো, এবং তার সাথে তুমি যে চুক্তি করেছো তা স্বীকার করো।
২১ কিন্তু নেফী তাদেরকে বললেন: ওহে মূর্খরা, তোমাদের হৃদয়ের পর্দা সরাওনি, তোমরা অন্ধ, এবং জেদী মানুষ, তোমরা কি জানো আর কতদিন প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের এই পাপের পথে চলা মেনে নেবেন?
২২ ওহে এই সময়ে তোমাদের জন্য যে মহা ধ্বংস অপেক্ষা করছে, সেটার জন্য তোমাদের আর্তনাদ ও শোক করা উচিত, যদি তোমরা অনুতাপ না করো।
২৩ দেখো তোমরা বলছো যে আমাদের প্রধান বিচারক সীসোরামকে হত্যা করতে, আমি একজন লোকের সাথে ষড়যন্ত্র করেছি। কিন্তু দেখো, আমি তোমাদেরকে বলছি, এটা এই জন্য যে আমি তোমাদের কাছে সাক্ষ্য দিয়েছি যেনো তোমরা এই বিষয় সম্পর্কে জানতে পারো; হ্যাঁ বিশেষভাবে তোমাদের কাছে একজন সাক্ষী হিসেবে, আমি সেই মন্দতা এবং জঘন্যতার ব্যাপারে জানি যা তোমাদের মধ্যে রয়েছে।
২৪ এবং যেহেতু আমি এটা করেছি, তাই তোমরা বলছো যে আমি একজন লোকের সাথে ষড়যন্ত্র করেছি যে তার এই কাজটা করা উচিত; হ্যাঁ, যেহেতু আমি তোমাদের এই চিহ্ন দেখিয়েছি তাই তোমরা আমার উপর ক্রুদ্ধ হয়েছো, এবং আমার জীবন ধ্বংস করতে চাইছো।
২৫ এবং এখন দেখো, আমি তোমাদেরকে আরেকটা চিহ্ন দেখাবো, এবং আমি দেখবো তোমরা এই বিষয়ে আমাকে ধ্বংস করার চেষ্টা করো কিনা।
২৬ দেখো আমি তোমাদেরকে বলছি: সিয়ানটামের বাড়িতে যাও, যে হলো সিসোরামের ভাই, এবং তাকে বলো—
২৭ নেফী, সেই ভণ্ড ভাববাদী, যে এই লোকদের সম্পর্কে অনেক মন্দ ভবিষ্যদ্বাণী করেছে, তোমার সাথে কি ষড়যন্ত্র করেছিলো, যার কারণে তুমি তোমার ভাই সিসোরামকে হত্যা করেছো?
২৮ এবং দেখো, সে তোমাদেরকে বলবে, না।
২৯ এবং তোমরা তাকে বলবে: তুমি কি তোমার ভাইকে হত্যা করেছো?
৩০ এবং সে ভয়ে দাঁড়িয়ে থাকবে, এবং জানবে না সে কি বলবে। এবং দেখো, সে তোমাদের কাছে অস্বীকার করবে; এবং সে ভান ধরবে যেনো সে বিস্মিত হয়েছে; তবুও, সে তোমাদের কাছে ঘোষণা করবে যে সে নির্দোষ।
৩১ কিন্তু দেখো, তোমরা তাকে পরীক্ষা করবে, এবং তোমরা তার পোশাকের ঘাঘরায় রক্ত পাবে।
৩২ এবং যখন তোমরা এটা দেখতে পাবে, তোমরা বলবে: কোথা থেকে এই রক্ত এসেছে? আমরা কি জানি না যে এটা তোমার ভাইয়ের রক্ত?
৩৩ এবং তখন সে কাঁপবে, এবং তাকে ম্লান দেখাবে, যেনো তার উপর মৃত্যু নেমে এসেছে।
৩৪ এবং তখন তোমরা বলবে: দেখো, তোমার মুখের উপরে নেমে আসা এই ভয় এবং এই ম্লানতার কারণে, আমরা জানি যে তুমি অপরাধী।
৩৫ এবং তখন মহা ভয় তার উপর আসবে; এবং তখন সে তোমাদের কাছে স্বীকার করবে, এবং সে যে এই হত্যা করেছে সেটা আর অস্বীকার করবে না।
৩৬ এবং এরপর সে তোমাদের বলবে যে, আমি, নেফী, ঈশ্বরের ক্ষমতা দ্বারা এটা আমাকে দেওয়া ছাড়া এই ঘটনা সম্পর্কে কিছুই জানি না। এবং তখন তোমরা জানতে পারবে যে আমি একজন সৎ লোক, এবং ঈশ্বরের থেকে আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে।
৩৭ এবং এটা ঘটলো যে, তারা গিয়েছিলো এবং সেইমতো করেছিলো যা নেফী তাদেরকে বলেছিলেন। এবং দেখো, সেই কথাগুলো যা তিনি বলেছিলেন তা সত্য ছিলো; কারণ সেই কথাগুলো অনুসারে সে অস্বীকার করেছিলো; এবং কথাগুলো অনুসারে সে স্বীকারও করেছিলো।
৩৮ এবং সত্য প্রমাণ করতে তাকে নিয়ে আসা হয়েছিলো যে প্রকৃতপক্ষে সে নিজেই হত্যাকারী ছিলো, ফলে সেই পাঁচজনকে এবং নেফীকেও মুক্ত করে দেওয়া হয়েছিলো।
৩৯ এবং সেখানে কিছু নেফীয় ছিলো যারা নেফীর কথাগুলোতে বিশ্বাস করেছিলো; এবং সেখানে আরো কয়েকজনও ছিলো, যারা সেই পাঁচজনের সাক্ষ্যের কারণে বিশ্বাস করেছিলো, কারণ কারাগারে থাকাকালীন সময়ে তারা পরিবর্তিত হয়েছিলো।
৪০ এবং এখন সেখানে জনগণের মধ্যে আরো কিছু লোক ছিলো, যারা বলেছিলো যে নেফী ছিলেন একজন ভাববাদী।
৪১ এবং সেখানে অন্যরা ছিলো যারা বলেছিলো: দেখো, তিনি হলেন একজন দেবতা, কারণ যদি তিনি একজন দেবতা না হতেন তিনি এই সকল বিষয়গুলো জানতে পারতেন না। কারণ দেখো, তিনি আমাদেরকে আমাদের হৃদয়ের ভাবনাগুলো বলেছেন, এবং বিষয়গুলো আমাদেরকে বলেছেন; এবং এমনকি তিনি প্রধান বিচারকের প্রকৃত হত্যাকারীকে প্রকাশ করে দিয়েছেন।