হেলামানের পুত্র, নেফীর ভবিষ্যদ্বাণী—ঈশ্বর নেফীর লোকেদের ভয় দেখান যে তাদেরকে সম্পূর্ণ ধ্বংস করতে তিনি ক্রোধে তাদের কাছে আসবেন, যদি না তারা তাদের মন্দতার অনুতাপ করে। ঈশ্বর নেফীর লোকেদের মহামারী দ্বারা আঘাত করেন; তারা অনুতাপ করে এবং তাঁর কাছে ফিরে আসে। সামুয়েল, একজন লামানীয়, নেফীয়দের কাছে ভবিষ্যদ্বাণী করেন।
অধ্যায় ৭ থেকে ১৬ নিয়ে গঠিত।
অধ্যায় ৭
নেফী উত্তরদিকে প্রত্যাখ্যাত হন এবং সেরহমলাতে ফিরে আসেন—তিনি তাঁর বাগানের দুর্গের উপরে প্রার্থনা করেন এবং তারপর জনগণকে অনুতাপ করতে আহ্বান করেন নতুবা ধ্বংস হতে হবে। প্রায় ২৩–২১ খ্রীষ্টপূর্বাব্দে
১ দেখো, এখন এটা ঘটলো যে, নেফীয় লোকদের উপর বিচারকদের রাজত্বকালের ঊনসত্তরতম বছরে, হেলামানের সেই পুত্র নেফী, উত্তরদিক থেকে সেরহমলার ভূমিতে ফিরে এসেছিলেন।
২ কারণ তিনি উত্তরদিকের ভূমিতে থাকা সেই জনগণের মধ্যে গিয়েছিলেন, এবং তাদের কাছে ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন এবং তাদের কাছে অনেক বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন;
৩ এবং তারা তাঁর সকল কথা এতটাই প্রত্যাখ্যান করেছিলো, যে তিনি তাদের মধ্যে আর থাকতে পারলেন না, বরং তাঁর জন্মস্থানে ফিরে এসেছিলেন।
৪ এবং তিনি যখন জনগণকে এক ধরনের ভয়ঙ্কর মন্দতার অবস্থাতে দেখলেন, এবং সেই গাদিয়ানটন ডাকাতরা সেই ভূমির ক্ষমতা ও কর্তৃত্ব অন্যায়ভাবে দখল করে—বিচার-আসন পূর্ণ করেছিলো; ঈশ্বরের আজ্ঞাগুলো অবজ্ঞা করেছিলো, তাঁর সামনে ন্যূনতম কিছু ন্যায়সঙ্গতভাবে করেনি; তারা মনুষ্য সন্তানদের প্রতি কোনো ন্যায়বিচার করেনি;
৫ ধার্মিকদেরকে তাদের ধার্মিকতার জন্য নিন্দা করেছিলো; দোষী এবং মন্দদের তাদের অর্থের জন্য শাস্তিহীনভাবে ছেড়ে দিয়েছিলো; এবং তাছাড়াও তাদের ইচ্ছা অনুসারে কাজ করতে, সরকার প্রধানের পদ ধরে রেখেছিলো, যেনো তারা জগতের সম্পদ এবং গৌরব লাভ করতে পারে, এবং, তাছাড়াও, যেনো তারা আরো সহজভাবে তাদের নিজেদের ইচ্ছা অনুসারে ব্যভিচার, ও চুরি, এবং হত্যা করতে পারে—
৬ এখন এই মহা অন্যায় বহু বছরের সময়কাল ধরে নেফীয়দের মধ্যে আসেনি; এবং নেফী যখন এটা দেখলেন, তাঁর হৃদয় তাঁর বুকের মধ্যে দুঃখে পূর্ণ হয়েছিলো; এবং তিনি তাঁর আত্মার যন্ত্রণায় চিৎকার করে বলেছিলেন:
৭ ওহে, যখন আমার পিতা নেফী প্রথম যিরূশালেমের ভূমি থেকে বের হয়ে এসেছিলেন সেই দিনগুলোতে আমি যদি আমার সারাজীবন পার করতে পারতাম, তবে আমিও প্রতিশ্রুত ভূমিতে তাঁর সাথে আনন্দ করতে পারতাম; তখন তাঁর লোকদের কাছে অনুরোধ করা সহজ ছিলো, এবং অন্যায়ে চালিত হওয়াতে ধীর ছিলো; এবং তারা প্রভুর বাক্য শুনতে দ্রুত ছিলো—
৮ হ্যাঁ, যদি আমার সারাজীবন সেই দিনগুলোতে থাকতে পারতো, তবে আমার ভাইদের ধার্মিকতায় আমার আত্মা আনন্দ করতো।
৯ কিন্তু দেখো, আমাকে আমার এই দিনগুলোতে নিযুক্ত করা হয়েছিলো, এবং আমার ভাইদের মন্দতার কারণে আমার আত্মা দুঃখে পূর্ণ হয়ে উঠবে।
১০ এবং দেখো, এখন এটা ঘটলো যে, এটা একটা দুর্গের উপরে ঘটেছিলো, যেটা নেফীর বাগানে ছিলো, যেটার পাশ দিয়ে মহাসড়ক চলে গিয়েছিলো যা প্রধান বাজারের দিকে নিয়ে যায়, যেটা সেরহমলার শহরে ছিলো; অতএব, নেফী নিজেকে দুর্গের উপরে নতো করলেন যেটা তাঁর বাগানে ছিলো, যে দুর্গ বাগানের প্রবেশপথের কাছে ছিলো যেটার কাছ দিয়ে মহাসড়ক চলে গিয়েছিলো।
১১ এবং এটা ঘটলো যে, সেখান দিয়ে কিছু মানুষ যাচ্ছিলো এবং নেফীকে দেখেছিলো যখন তিনি ঈশ্বরের উদ্দেশ্যে দুর্গের উপরে তাঁর আত্মা ঢেলে দিয়েছিলেন; এবং তারা দৌড়ে গেলো এবং যা তারা দেখেছিলো তা জনগণকে বললো, এবং জনগণ ভিড় করে একসাথে আসলো যেনো তারা জনগণের মন্দতার জন্য মহা শোকের কারণ জানতে পারে।
১২ এবং এখন, যখন নেফী প্রার্থনা থেকে উঠলেন তিনি জনতার ভিড় দেখেছিলেন যারা একসাথে একত্রিত হয়েছিলো।
১৩ এবং এটা ঘটলো যে, তিনি তাঁর মুখ খুলে তাদেরকে বললেন: দেখো, কেনো তোমরা নিজেদেরকে একসাথে একত্রিত করেছো? যাতে আমি তোমাদেরকে তোমাদের অন্যায়ের বিষয়ে বলতে পারি?
১৪ হ্যাঁ, যে কারণে আমি আমার দুর্গের উপরে উঠেছি যেনো আমি আমার আত্মা আমার ঈশ্বরের কাছে ঢেলে দিতে পারি, সেটার কারণ হলো আমার হৃদয়ের অত্যন্ত দুঃখ, যেটার কারণ হলো তোমাদের অন্যায়!
১৫ এবং আমার শোক ও বিলাপের কারণে নিজেদেরকে একসাথে একত্রিত করেছো, এবং বিস্মিত হয়েছো; হ্যাঁ, এবং তোমাদের বিস্মিত হওয়ার অনেক দরকার আছে; হ্যাঁ, তোমাদের বিস্মিত হওয়া উচিত কারণ তোমরা নিজেদেরকে সমর্পণ করেছো ফলে শয়তান তোমাদের হৃদয়কে অনেক দৃঢ়ভাবে ধরে রেখেছে।
১৬ হ্যাঁ, কিভাবে তোমরা তার প্ররোচনায় নিজেদেরকে সমর্পণ করতে পারো, যে তোমারদের আত্মাকে চিরস্থায়ী দুর্দশা এবং অন্তহীন দুঃখে নিক্ষেপ করার চেষ্টা করছে?
১৭ ওহে তোমরা অনুতাপ করো, অনুতাপ করো! কেনো তোমরা মৃত্যুবরণ করবে? তোমরা ফিরে আসো, তোমরা তোমাদের প্রভু ঈশ্বরের কাছে ফিরে আসো। কেনো তিনি তোমাদেরকে পরিত্যাগ করেছেন?
১৮ এটার কারণ হলো তোমরা তোমাদের হৃদয়কে কঠোর করেছো; হ্যাঁ, তোমরা উত্তম মেষপালকের কণ্ঠস্বর শুনবে না; হ্যাঁ, তোমরা তাঁকে তোমাদের বিরুদ্ধে রাগে উত্তেজিত করেছো,
১৯ এবং দেখো, যদি না তোমরা অনুতাপ করো, তোমাদেরকে একত্রিত করার পরিবর্তে, দেখো, তিনি তোমাদেরকে দূরে বিক্ষিপ্ত করবেন ফলে তোমরা কুকুর এবং বন্য পশুদের জন্য মাংসে পরিণত হবে।
২০ ওহে, কিভাবে তোমরা তোমাদের ঈশ্বরকে ঠিক সেই দিনে ভুলে যেতে পারো যখন তিনি তোমাদেরকে উদ্ধার করেছিলেন?
২১ কিন্তু দেখো, এটা হলো সম্পদ লাভ করতে, মানুষদের থেকে প্রশংসা পেতে, হ্যাঁ, এবং যাতে তোমরা সোনা ও রূপা লাভ করতে পারো। এবং তোমরা তোমাদের হৃদয় এই জগতের ধন এবং নিরর্থক জিনিসের উপরে স্থাপন করেছো, যেটার কারণে তোমরা হত্যা, এবং লুণ্ঠন, এবং চুরি, এবং তোমাদের প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য বহন করেছো, এবং সব রকমের অন্যায় করেছো।
২২ এবং এই কারণের জন্য তোমাদের কাছে দুঃখ আসবে যদি না তোমরা অনুতাপ করো। কারণ যদি তোমরা অনুতাপ না করো, দেখো, এই মহা শহর, এবং সকল মহা শহরগুলোও যেগুলো এটার চারিদিকে রয়েছে, যেগুলো আমাদের অধিকারের ভূমিতে রয়েছে, সেগুলো নিয়ে নেওয়া হবে ফলে সেগুলোতে তোমাদের আর কোনো জায়গা থাকবে না; কারণ দেখো, তোমাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ করতে, প্রভু তোমাদেরকে শক্তি প্রদান করবেন না, যেমনটা তিনি এই পর্যন্ত করেছেন।
২৩ কারণ দেখো, প্রভু এই কথা বলেন: যারা তাদের পাপের জন্য অনুতাপ করে, এবং আমার বাক্য শুনে তাদের কাছে ছাড়া, দুষ্টদের একজনের চেয়ে আরেকজনের কাছে আমি আমার শক্তি দেখাবো না। এখন তাই, আমার ভাইয়েরা, আমি চাই যে তোমাদের দেখা উচিত যে, যদি না তোমরা অনুতাপ করো তবে তোমাদের থেকে এটা লামানীয়দের জন্য বেশি ভালো হবে।
২৪ কারণ দেখো, তারা তোমাদের থেকে বেশি ধার্মিক, কারণ তারা সেই মহা জ্ঞানের বিরুদ্ধে পাপ করেনি যেটা তোমরা পেয়েছো; তাই প্রভু তাদের প্রতি করুণাময় হবেন; হ্যাঁ, তিনি তাদের জীবনের সময়কাল বর্ধিত করবেন এবং তাদের বংশ বৃদ্ধি করবেন, বিশেষভাবে যখন তোমরা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে যদি না তোমরা অনুতাপ করো।
২৫ হ্যাঁ, তোমাদের দুঃখ হবে সেই মহা জঘন্যতার কারণে যা তোমাদের মধ্যে এসেছে; এবং তোমরা এটাতে সঙ্ঘবদ্ধ হয়েছো, হ্যাঁ, সেই গুপ্ত ডাকাতদলে যেটা গাদিয়ানটনের দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিলো!
২৬ হ্যাঁ, দুঃখ তোমাদের কাছে আসবে সেই অহংকারের কারণে যা তোমরা তোমাদের হৃদয়ে প্রবেশ করতে অনুমতি দিয়েছো, যা তোমাদের অত্যধিক সম্পদের কারণে তোমাদেরকে খুব বেশি উপরে উন্নীত করেছে!
২৭ হ্যাঁ, দুঃখ তোমাদের কাছে আসবে তোমাদের মন্দতা এবং জঘন্যতার কারণে!
২৮ এবং যদি না তোমরা অনুতাপ করো তোমরা ধ্বংস হয়ে যাবে; হ্যাঁ, বিশেষভাবে তোমাদের ভূমিগুলো তোমাদের থেকে নিয়ে নেওয়া হবে, এবং ভূমণ্ডল থেকে তোমরা ধ্বংস হয়ে যাবে।
২৯ এখন দেখো, আমি নিজের দ্বারা বলছি না যে এই জিনিসগুলো হবে, কারণ আমার নিজের দ্বারা এটা হয়নি যে আমি এই জিনিসগুলো জানি; কিন্তু দেখো, আমি জানি এই জিনিসগুলো সত্য কারণ প্রভু ঈশ্বর এগুলো আমাকে জানিয়েছেন, তাই আমি সাক্ষ্য দিই যে এগুলো হবে।