হেলামানের পুস্তক
নেফীয়দের একটা লিখিত বিবরণ। তাদের যুদ্ধ ও বিবাদ, এবং তাদের বিরোধ। এবং খ্রীষ্টের আগমনের পূর্বে অনেক পবিত্র ভাববাদীদের ভবিষ্যদ্বাণীও, হেলামানের নথিগুলো অনুসারে, যিনি হেলামানের পুত্র ছিলেন, এবং তাঁর পুত্রদেরও নথিগুলো অনুসারে, এমনকি খ্রীষ্টের আগমনের সময় পর্যন্ত। এবং অনেক লামানীয়রাও ধর্মান্তরিত হয়। তাদের ধর্মান্তরের একটা লিখিত বিবরণ। হেলামান এবং তাঁর পুত্রদের নথি অনুসারে লামানীয়দের ধার্মিকতার, এবং নেফীয়দের মন্দতা ও জঘন্যতার একটা লিখিত বিবরণ, এমনকি খ্রীষ্টের আগমনের সময় পর্যন্ত, যেটাকে হেলামানের পুস্তক বলা হয়, এবং আরও অনেক কিছু।
অধ্যায় ১
দ্বিতীয় পাহোরান প্রধান বিচারক হন এবং কিসকুমেন দ্বারা হত্যা হন—পাকিউমেনী বিচার আসন পূরণ করেন—কোরিয়েনটামার লামানীয় সৈন্যদলকে নেতৃত্ব দেয়, সেরহমলা দখল করে, এবং পাকিউমেনীকে হত্যা করে—মরোনীহা লামানীয়দেরকে পরাজিত করেন এবং সেরহমলা আবার দখল করেন, এবং কোরিয়েনটামারকে হত্যা করেন। প্রায় ৫২–৫০ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন দেখো, এটা ঘটলো নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের চল্লিশতম বছরের শুরুর দিকে, সেখানে নেফীয় লোকদের মধ্যে একটা গুরুতর অসুবিধা শুরু হয়।
২ কারণ দেখো, পাহোরান মৃত্যুবরণ করেছিলেন, এবং সমস্ত পৃথিবীর পথ ছেড়ে চলে গিয়েছিলেন; অতএব যারা পাহোরানের পুত্র ছিলো, সেই ভাইদের মধ্যে কার বিচার-আসন পাওয়া উচিত সেই বিষয়ে সেখানে একটা গুরুতর বিবাদ শুরু হয়।
৩ এখন এগুলো হলো তাদের নাম যারা বিচার-আসনের জন্য বিবাদ করেছিলো, যারা জনগণদেরকেও বিবাদ করিয়েছিলো: পাহোরান, পানচী, এবং পাকিউমেনী।
৪ এখন এরাই সব পাহোরানের পুত্র নয় (কারণ তাঁর অনেক পুত্র ছিলো), কিন্তু এরা হলো তারা যারা বিচার-আসনের জন্য বিবাদ করেছিলো; অতএব, তারা জনগণকে তিন ভাগে বিভক্ত করেছিলো।
৫ তবুও, এটা ঘটলো যে পাহোরান জনগণের ভোট দ্বারা নেফীর লোকদের উপর একজন প্রধান বিচারক ও দেশাধ্যক্ষ হতে নিযুক্ত হয়েছিলেন।
৬ এবং এটা ঘটলো যে পাকিউমেনী, যখন দেখলো যে সে বিচার-আসন অর্জন করতে পারেনি, সে জনগণের ভোটের সাথে একমত হয়েছিলো।
৭ কিন্তু দেখো, পানচী, এবং জনগণের সেই অংশ যারা চেয়েছিলো যে সে তাদের দেশাধ্যক্ষ হবে, তারা অত্যন্তভাবে ক্রোধিত হয়েছিলো; তাই, সে সেই জনগণদেরকে তোষামোদ করতে প্রায় যাচ্ছিলো যাতে তারা তাদের ভাইদের বিরুদ্ধে বিদ্রোহ করতে জাগ্রত হয়।
৮ এবং যখন সে এটা প্রায় করতে যাচ্ছিলো তখন এটা ঘটলো, দেখো, তাকে ধরা হয়েছিলো, এবং জনগণের ভোটে তাকে বিচারে আনা হয়েছিলো, এবং মৃত্যুদণ্ডে দোষী করা হয়েছিলো; কারণ সে বিদ্রোহে জাগ্রত হয়েছিলো এবং জনগণের স্বাধীনতা ধ্বংস করতে চেয়েছিলো।
৯ এখন সেই জনগণেরা যারা চেয়েছিলো যে সে তাদের দেশাধ্যক্ষ হবে যখন দেখলো যে, তাকে মৃত্যুদণ্ডে দোষী করা হয়েছে, সেইজন্য তারা রাগান্বিত হয়েছিলো, এবং দেখো, তারা কিসকুমেন নামক একজনকে পাঠিয়েছিলো, এমনকি পাহোরানের বিচার-আসনের কাছে, এবং পাহোরানকে হত্যা করেছিলো যখন তিনি বিচার-আসনের উপর বসে ছিলেন।
১০ এবং সে পাহোরানের দাসদের দ্বারা তাড়িত হয়েছিলো; কিন্তু দেখো, কিসকুমেনের পলায়ন এতটাই দ্রুত ছিলো যে কোনো মানুষ তাকে ধরতে পারেনি।
১১ এবং সে তাদের কাছে গিয়েছিলো যারা তাকে পাঠিয়েছিলো, এবং তারা সবাই একটা চুক্তিতে প্রবেশ করেছিলো, হ্যাঁ, তাদের চিরস্থায়ী নির্মাতার নামে শপথ করে, যে তারা কোনো মানুষকে বলবে না যে কিসকুমেন পাহোরানকে হত্যা করেছিলো।
১২ এইজন্য, কিসকুমেন নেফীর লোকদের মধ্যে পরিচিত ছিলো না, কারণ সে পাহোরানকে হত্যার সময় ছদ্মবেশে ছিলো। এবং কিসকুমেন এবং তার ডাকাতদল, যারা তার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলো, জনগণের মধ্যে এমনভাবে মিশে গিয়েছিলো যে তাদের সকলকে খুঁজে পাওয়া যায়নি; কিন্তু যতজনকে পাওয়া গিয়েছিলো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিলো।
১৩ এবং এখন দেখো, জনগণের ভোট অনুসারে পাকিউমেনীকে তার ভাই পাহোরানের জায়গায় রাজত্ব করতে জনগণের উপর একজন প্রধান বিচারক এবং একজন দেশাধ্যক্ষ হতে নিযুক্ত করা হয়েছিলো; এবং এটা তার অধিকার অনুসারে হয়েছিলো। এবং বিচারকদের রাজত্বকালের চল্লিশতম বছরে এই সকল কিছু করা হয়েছিলো; এবং এটার একটা শেষ ছিলো।
১৪ এবং এটা ঘটলো বিচারকদের রাজত্বকালের একচল্লিশতম বছরে যে, লামানীয়রা পুরুষদের একটা অসংখ্য সৈন্যবাহিনী একসাথে একত্রিত করেছিলো, এবং তরবারি, এবং ছুরি, এবং ধনুক, এবং তীর, এবং শিরস্ত্রাণ, এবং বুকপাটা এবং সকল ধরণের ঢাল দিয়ে সজ্জিত করেছিলো।
১৫ এবং তারা আবার নিচে নেমে এসেছিলো যাতে তারা নেফীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। এবং তারা একজন ব্যক্তির দ্বারা পরিচালিত হয়েছিলো যার নাম ছিলো কোরিয়েনটামার; এবং সে সেরহমলার একজন বংশধর ছিলো; এবং সে নেফীয়দের মধ্যে থেকে একজন ভিন্নমতাবলম্বী ছিলো; এবং সে বিশাল এবং পরাক্রমশালী ব্যক্তি ছিলো।
১৬ অতএব, লামানীয়দের রাজা, যার নাম ছিলো টুবালথ, যে অম্মোরোনের পুত্র ছিলো, ধরে নিয়েছিলো যে, কোরিয়েনটামার একজন পরাক্রমশালী ব্যক্তি হওয়ায়, তার শক্তি এবং মহা জ্ঞানের দ্বারা নেফীয়দের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, এতটাই যে তাকে পাঠানোর দ্বারা সে নেফীয়দের উপর ক্ষমতা লাভ করতে পারবে—
১৭ অতএব সে তাদেরকে রাগে উত্তেজিত করলো, এবং সে তার সৈন্যদলকে একসাথে একত্রিত করলো, এবং সে কোরিয়েনটামারকে তাদের দলনেতা নিযুক্ত করেছিলো, এবং তাদের বাধ্য করেছিলো যে তাদেরকে নেফীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে নিচে সেরহমলার ভূমিতে যেতে হবে।
১৮ এবং এটা ঘটলো যে অনেক বিবাদ এবং সরকারের অনেক অসুবিধার কারণে, তারা সেরহমলার ভূমিতে পর্যাপ্ত প্রহরী রাখেনি; কারণ তারা ধরে নিয়েছিলো যে লামানীয়রা তাদের ভূমির মূলখণ্ডে এসে সেই মহান শহর সেরহমলাকে আক্রমণ করার সাহস করবে না।
১৯ কিন্তু এটা ঘটলো যে কোরিয়েনটামার তার অসংখ্য সৈন্যদলের সামনে অগ্রসর হয়েছিলো, এবং শহরের বাসিন্দাদের বিরুদ্ধে এসেছিলো, এবং তারা অত্যন্ত দ্রুততার সাথে অগ্রসর হয়েছিলো যে সেখানে নেফীয়দের তাদের সৈন্যদল একসাথে একত্রিত করার সময় ছিলো না।
২০ অতএব কোরিয়েনটামার শহরের প্রবেশদ্বারের কাছে প্রহরীকে হত্যা করলো, এবং তার সমস্ত সৈন্যদল নিয়ে শহরে অগ্রসর হলো, এবং তারা প্রত্যেককে হত্যা করেছিলো যারা তাদের বিরোধিতা করেছিলো, এতটাই যে তারা পুরো শহরটা দখলে নিয়েছিলো।
২১ এবং এটা ঘটলো যে পাকিউমেনী, যিনি প্রধান বিচারক ছিলেন, কোরিয়েনটামারের থেকে পালিয়ে শহরের প্রাচীর পর্যন্ত গিয়েছিলেন। এবং এটা ঘটলো যে, কোরিয়েনটামার তাকে প্রাচীরের সাথে এতটাই আঘাত করেছিলো যে তিনি মারা গিয়েছিলেন। এবং এইভাবে পাকিউমেনীর দিনগুলো সমাপ্ত হয়েছিলো।
২২ এবং এখন কোরিয়েনটামার যখন দেখলো যে সে সেরহমলার শহর দখলে নিয়েছে, এবং দেখলো যে নেফীয়রা তার সামনে থেকে পালিয়ে গিয়েছে, এবং হত্যা করা হয়েছে, এবং বন্দী করা হয়েছে, এবং কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, এবং যে সে সমস্ত ভূমিতে শক্তিশালী অধিকার অর্জন করেছিলো, তার হৃদয় এতটাই সাহসী হয়েছিলো যে সে প্রায় সমস্ত ভূমির বিরুদ্ধে যেতে উদ্যত হয়েছিলো।
২৩ এবং এখন সে সেরহমলার ভূমিতে থাকলো না, বরং সে সত্যিই একটা বিশাল সৈন্যদল নিয়ে প্রাচুর্যের শহরের দিকে অগ্রসর হয়েছিলো; কারণ সে এগিয়ে যেতে এবং তরবারি দিয়ে তার পথ ছিন্ন করতে সংকল্পবদ্ধ ছিলো, যাতে সে ভূমির উত্তরের অংশ লাভ করতে পারে।
২৪ এবং, ধরে নিয়েছিলো যে, ভূমির কেন্দ্রস্থলে তাদের সর্বশ্রেষ্ঠ শক্তি ছিলো, অতএব সে তাদেরকে ছোট দল ছাড়া নিজেদেরকে একসাথে জড়ো হওয়ার সময় না দিয়ে অগ্রসর হয়েছিলো; এবং এইভাবে তারা তাদের আক্রমণ করেছিলো এবং ছিন্ন করে মাটিতে ফেলে দিয়েছিলো।
২৫ কিন্তু দেখো, নেফীয় যাদের হত্যা করা হয়েছিলো তাদের সংখ্যার বিশালতা সত্ত্বেও, ভূমির কেন্দ্রস্থলের মধ্যে কোরিয়েনটামারের এই অগ্রসর মরোনীহাকে তাদের উপর মহা সুবিধা দিয়েছিলো।
২৬ কারণ দেখো, মরোনীহা ধরে নিয়েছিলেন যে লামানীয়রা ভূমির কেন্দ্রস্থলে আসার সাহস করবে না, বরং তারা সীমানার চারপাশের শহরগুলোকে আক্রমণ করবে যেমনটা তারা এই পর্যন্ত করে এসেছে; অতএব মরোনীহা আদেশ করলেন যে তাদের শক্তিশালী সৈন্যদলকে সীমানার চারপাশের সেই অংশগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে।
২৭ কিন্তু দেখো, লামানীয়রা তাঁর ইচ্ছা অনুসারে ভীত হলো না, তবুও তারা ভূমির কেন্দ্রস্থলে এসেছিলো, এবং রাজধানী শহর দখল করেছিলো যেটা ছিলো সেরহমলার শহর, এবং ভূমির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছিলো, একটা মহা হত্যাযজ্ঞের সাথে, পুরুষ নারী উভয়কেই এবং শিশুদের হত্যা করছিলো, এবং অনেক শহরের এবং অনেক দুর্গের দখল নিচ্ছিলো।
২৮ কিন্তু যখন মরোনিহা এটা জানতে পারলেন, তিনি তাদেরকে প্রাচুর্যের ভূমিতে আসার আগেই তাদেরকে থামাতে তৎক্ষণাৎ লেহীকে একটা সৈন্যদলের সাথে চারপাশে পাঠালেন।
২৯ এবং তিনি এইভাবে করেছিলেন; এবং তিনি তাদেরকে প্রাচুর্যের ভূমিতে আসার আগেই তাদেরকে থামিয়েছিলেন, এবং তাদের সাথে যুদ্ধ করলেন, এতটাই যে তারা সেরহমলার ভূমির দিকে পিছু হটতে শুরু করেছিলো।
৩০ এবং এটা ঘটলো যে মরোনীহা তাদের পিছু হটা থামিয়েছিলেন, এবং তাদের সাথে এতটাই যুদ্ধ করেছিলেন, যে এটা অত্যন্তভাবে একটা রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছিলো; হ্যাঁ, অনেককে হত্যা করা হয়েছিলো, এবং যাদের হত্যা করা হয়েছিলো সেই সংখ্যার মধ্যে কোরিয়েনটামারকেও পাওয়া গিয়েছিলো।
৩১ এবং এখন, দেখো, লামানীয়রা কোনো দিকেই পিছু হটতে পারলো না, উত্তরে নয়, দক্ষিণেও নয়, পূর্বেদিকেও নয়, পশ্চিমেও নয়, কারণ তারা সব পাশ থেকে নেফীয়দের দ্বারা পরিবেষ্টিত হয়েছিলো।
৩২ এবং এইভাবে কোরিয়েনটামার লামানীয়দেরকে নেফীয়দের মাঝখানে এতটাই ঠেলে দিয়েছিলো, যে তারা নেফীয়দের ক্ষমতাতে ছিলো, এবং সে নিজে নিহত হয়েছিলো, এবং লামানীয়রা নিজদেরকে নেফীয়দের হাতে আত্মসমর্পণ করেছিলো।
৩৩ এবং এটা ঘটলো যে মরোনীহা আবার সেরহমলার ভূমি দখলে নিয়েছিলেন, এবং আদেশ করলেন যে লামানীয় যাদেরকে কারাবন্দী করা হয়েছিলো তাদেরকে শান্তিতে ভূমির বাইরে চলে যেতে হবে।
৩৪ এবং এইভাবে বিচারকদের রাজত্বকালের একচল্লিশতম বছর সমাপ্ত হয়েছিলো।