ধর্মশাস্ত্র
হেলামান ১০


অধ্যায় ১০

প্রভু নেফীকে বন্ধনকরণের ক্ষমতা দেন—পৃথিবীতে এবং স্বর্গে আবদ্ধ এবং মুক্ত করতে তাঁকে ক্ষমতাপ্রদান করা হয়—তিনি জনগণকে অনুতাপ করতে আদেশ দেন নতুবা ধ্বংস হতে হবে—আত্মা তাঁকে একদল থেকে আরেকদলে নিয়ে যায়। প্রায় ২১–২০ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এটা ঘটলো যে, সেখানে জনগণের মধ্যে একটা বিভাজন সংগঠিত হয়েছিলো, ফলে তারা ভাগ হয়ে নেফীকে একা রেখে দিয়ে এদিক ওদিক তাদের পথে চলে গিয়েছিলো, যখন তিনি তাদের মধ্যে দাঁড়িয়ে ছিলেন।

এবং এটা ঘটলো যে, নেফী তাঁর ঘরের পথে চলে গিয়েছিলেন সেই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতে করতে, যা প্রভু তাঁকে দেখিয়েছিলেন।

এবং এটা ঘটলো যে, যখন তিনি এইভাবে গভীরভাবে চিন্তা করছিলেন—নেফীয় লোকদের মন্দতা, তাদের অন্ধকারের কার্যকলাপ, হত্যা, লুণ্ঠন এবং সকল প্রকারের অন্যায়ের কারণে অনেক বেশি বিষণ্ণ হয়ে পড়েছিলেন—এবং যখন তিনি এইভাবে তাঁর হৃদয়ে গভীরভাবে চিন্তা করছিলেন এটা ঘটলো, দেখো, একটা কণ্ঠস্বর তাঁর কাছে এসে বললেন:

ধন্য তুমি, নেফী, সেই বিষয়গুলোর জন্য যা তুমি করেছো; কারণ আমি দেখেছি তুমি কতোটা অক্লান্তভাবে সেই বাক্যগুলো ঘোষণা করেছো, যা আমি এই জাতির উদ্দেশে তোমাকে দিয়েছিলাম। এবং তুমি তাদেরকে ভয় করোনি, এবং নিজের জীবন বাঁচাতে চাওনি, বরং আমার ইচ্ছা এবং আজ্ঞাগুলো পালন করতে চেয়েছো।

এবং এখন, যেহেতু তুমি এমন অক্লান্তভাবে এটা করেছো, দেখো, আমি তোমাকে চিরকাল আশীর্বাদ করবো; এবং আমি তোমাকে কথায় এবং কাজে, বিশ্বাসে এবং কাজে শক্তিশালী করবো; হ্যাঁ, এমনকি তোমার কথা অনুসারে তোমার প্রতি সমস্ত কিছু হবে, কারণ তুমি এমন কিছু চাইবে না যা আমার ইচ্ছার বিরোধিতা করে।

দেখো, তুমি নেফী, এবং আমি ঈশ্বর। দেখো, আমি আমার স্বর্গদূতদের উপস্থিতিতে তোমার কাছে ঘোষণা করছি যে, এই জাতির উপর তোমার ক্ষমতা থাকবে, এবং ভূমিকে এই জাতির মন্দতা অনুসারে দুর্ভিক্ষ, মহামারী, এবং ধ্বংস দিয়ে আঘাত করবে।

দেখো, আমি তোমাকে ক্ষমতা দিচ্ছি যে, যা কিছু তুমি পৃথিবীতে বন্ধন করবে তা স্বর্গে বন্ধন হবে; এবং যা কিছু তুমি পৃথিবীতে মুক্ত করবে তা স্বর্গে মুক্ত হবে; এবং এইভাবে এই জাতির মধ্যে তোমার ক্ষমতা থাকবে।

এবং অতএব, তুমি যদি এই ধর্মধামকে বলো যে এটা ভেঙ্গে দুই খণ্ড হয়ে যাবে, এটাই হবে।

এবং যদি তুমি এই পর্বতকে বলো, তুমি নিচে নিক্ষিপ্ত হও এবং মসৃণ হও, এটাই হবে।

১০ এবং দেখো, তুমি যদি সেটা বলো ঈশ্বর এই জাতিকে আঘাত করবেন, এটাই ঘটবে।

১১ এবং এখন দেখো, আমি তোমাকে আদেশ দিচ্ছি যে, তুমি এই জাতির কাছে যাও এবং ঘোষণা করো যে, প্রভু ঈশ্বর, যিনি হলেন সর্বশক্তিমান, এটা বলেছেন: যদি না তোমরা অনুতাপ করো ধ্বংস হওয়া পর্যন্ত তোমাদের আঘাত করা হবে।

১২ এবং দেখো, এখন এটা ঘটলো যে, যখন নেফীর কাছে প্রভু এই বাক্যগুলো বললেন, তিনি থামলেন এবং তাঁর ঘরে ফিরে গেলেন না, বরং সেই জনতার কাছে ফিরে গেলেন যারা ভূমণ্ডলে ছড়িয়ে ছিটিয়ে ছিলো, এবং প্রভুর সেই বাক্য তাদের কাছে ঘোষণা করা শুরু করেছিলেন যা তাঁর কাছে তাদের ধ্বংসের বিষয়ে বলা হয়েছিলো যদি তারা অনুতাপ না করে।

১৩ এখন দেখো, প্রধান বিচারকের মৃত্যুর বিষয়ে তাদেরকে বলে যে মহা আশ্চর্য্যকাজ নেফী করেছিলেন তা সত্ত্বেও, তারা তাদের হৃদয় কঠোর করেছিলো এবং প্রভুর বাক্যগুলো শোনেনি।

১৪ তাই নেফী তাদের কাছে প্রভুর বাক্য ঘোষণা করলেন, বললেন: প্রভু এটা বলেছেন, যদি তোমরা অনুতাপ না করো, তোমাদের ধ্বংস হওয়া পর্যন্ত আঘাত করা হবে।

১৫ এবং এটা ঘটলো যে, যখন নেফী তাদের কাছে সেই বাক্য ঘোষণা করেছিলেন, দেখো, তারা তখনও তাদের হৃদয় কঠোর করে রেখেছিলো এবং তাঁর কথাগুলো শোনেনি; সেইজন্য তারা তাঁর বিরুদ্ধে নিন্দা করেছিলো, এবং তাঁর গায়ে তাদের হাত রাখতে চেয়েছিলো যেনো তারা তাঁকে কারাগারে নিক্ষেপ করতে পারে।

১৬ কিন্তু দেখো, ঈশ্বরের ক্ষমতা তাঁর সঙ্গে ছিলো, এবং তারা তাঁকে কারাগারে নিক্ষেপ করার জন্য বন্দী করতে পারেনি, কারণ তাঁকে পবিত্র আত্মার দ্বারা নিয়ে যাওয়া হয়েছিলো এবং তাদের মধ্যে থেকে বের করে নিয়ে আসা হয়েছিলো।

১৭ এবং এটা ঘটলো যে, প্রভুর বাক্য ঘোষণা করতে, এইভাবে তিনি আত্মার দ্বারা একদল থেকে আরেকদলে গিয়েছিলেন, এমনকি যতক্ষণ না তিনি তাদের সকলের কাছে সেগুলো ঘোষণা করেন, কিংবা সেগুলো সকল জনগণের কাছে প্রেরণ করেন।

১৮ এবং এটা ঘটলো যে, তারা তাঁর কথাগুলো শোনেনি; এবং সেখানে তাদের মধ্যে এতটাই বিবাদ শুরু হয়েছিলো যে, তারা নিজেদের বিরুদ্ধে বিভক্ত হয়ে যায় এবং তরবারি দিয়ে একজন আরেকজনকে হত্যা করতে শুরু করে।

১৯ এবং এইভাবে নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বের একাত্তরতম বছর সমাপ্ত হয়েছিলো।