অধ্যায় ১৪
সামুয়েল ভবিষ্যদ্বাণী করেন যে সেখানে খ্রীষ্টের জন্মের সময়ে রাতে আলো এবং একটা নতুন তারা থাকবে—খ্রীষ্ট পার্থিব এবং আধ্যাত্মিক মৃত্যু থেকে মুক্ত করেন—তাঁর মৃত্যুর চিহ্নগুলোর মধ্যে তিন দিনের অন্ধকার, পাথরগুলোর ভেঙ্গে যাওয়া, এবং প্রকৃতির মারাত্মক বিপর্যয় রয়েছে। প্রায় ৬ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন এটা ঘটলো যে, লামানীয়, সামুয়েল মহান অনেক বিষয়ে ভবিষ্যদ্বাণী দিয়েছেন যা লেখা যাবে না।
২ এবং দেখো, তিনি তাদেরকে বললেন: দেখো আমি তোমাদেরকে একটা চিহ্ন দিচ্ছি; আরও পাঁচ বছর আসবে, এবং দেখো, এরপর ঈশ্বরের পুত্র আসবেন তাদের সবাইকে মুক্ত করতে যারা তাঁর নামে বিশ্বাস করবে।
৩ এবং দেখো, তাঁর আগমনের সময়ে আমি তোমাদেরকে এটা একটা চিহ্নের জন্য দেবো; কারণ দেখো, সেখানে আকাশে এতটাই উজ্জ্বল আলো থাকবে যে, সেই রাতে তাঁর আগমনের আগে সেখানে কোনো অন্ধকার থাকবে না, এটা মানুষদের কাছে এমনভাবে আবির্ভূত হবে যেনো এটা দিন ছিলো।
৪ তাই, সেখানে একটা দিন এবং একটা রাত ও একটা দিন থাকবে, এমনভাবে মনে হবে যাতে সেগুলো একটা দিন ছিলো এবং সেখানে কোনো রাত ছিলো না; এবং এটা তোমাদের কাছে একটা চিহ্নের জন্য দেওয়া হবে; কারণ তোমরা সূর্যোদয় ও সূর্যাস্তও সম্পর্কে জানতে পারবে; তাই তারা নিশ্চিতভাবে জানতে পারবে যে সেখানে দুটো দিন এবং একটা রাত থাকবে; তবুও সেই রাত অন্ধকার হবে না; এবং এটা হবে তাঁর জন্মের আগের রাত।
৫ এবং দেখো, সেখানে এমন নতুন একটা তারার উদয় হবে, যেমনটা তোমরা কখনো দেখোনি; এবং এটাও তোমাদের কাছে একটা চিহ্ন হবে।
৬ এবং দেখো এটাই সব নয়, সেখানে আকাশে বহু চিহ্নসমূহ এবং অলৌকিক লক্ষণসমূহ থাকবে।
৭ এবং এটা ঘটবে যে, তোমরা এতটাই বিস্মিত এবং আশ্চর্য হবে যে তোমরা মাটিতে পতিত হবে।
৮ এবং এটা ঘটবে যে, যারা ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করবে, সেই একই ব্যক্তিরা অনন্ত জীবন পাবে।
৯ এবং দেখো, এভাবেই প্রভু তাঁর স্বর্গদূতের দ্বারা আমাকে আদেশ দিয়েছেন যে, আমাকে তোমাদের কাছে এসে এই বিষয়গুলো বলতে হবে; হ্যাঁ, তিনি আদেশ দিয়েছেন যে, আমাকে তোমাদের কাছে এই বিষয়গুলোর ভবিষ্যদ্বাণী করতে হবে; হ্যাঁ, তিনি আমাকে বলেছেন: এই জাতির কাছে অনুতাপ এবং সেই প্রভুর পথ প্রস্তুত করতে ঘোষণা করো।
১০ এবং এখন, যেহেতু আমি একজন লামানীয়, এবং প্রভু আমাকে যা আদেশ দিয়েছেন সেই কথাগুলোই আমি তোমাদেরকে বলেছি, এবং যেহেতু এটা তোমাদের বিরুদ্ধে কঠোর ছিলো, তোমরা আমার উপর ক্রুদ্ধ হয়েছো এবং আমাকে ধ্বংস করার চেষ্টা করেছো, এবং আমাকে তোমাদের মধ্য থেকে বিতাড়িত করেছো।
১১ এবং তোমরা আমার কথাগুলো শুনবে কারণ, আমি এই শহরের এই দেওয়ালের উপরে এই উদ্দেশে এসেছি, যাতে তোমরা প্রভুর বিচারের সম্বন্ধে শুনতে ও জানতে পারো যা তোমাদের অন্যায়ের কারণে তোমাদের জন্য অপেক্ষা করছে, এবং যাতে তোমরা অনুতাপের শর্তাবলীও জানতে পারো;
১২ এবং যাতে তোমরা যীশু খ্রীষ্ট, সেই ঈশ্বরের পুত্র, স্বর্গ এবং পৃথিবীর পিতা, শুরু থেকে সমস্ত কিছুর সৃষ্টিকর্তার আগমনের সমন্ধেও জানতে পারো; এবং যাতে তোমরা তাঁর আগমনের চিহ্নগুলো সম্বন্ধে জানতে পারো, এই উদ্দেশ্যে যাতে তোমরা তাঁর নামে বিশ্বাস করতে পারো।
১৩ এবং যদি তোমরা তাঁর নামে বিশ্বাস করো তবে তোমরা তোমাদের পাপের অনুতাপ করবে, ফলে এর দ্বারা তোমরা তাঁর ভাল কাজের মাধ্যমে সেগুলোর ক্ষমা পাবে।
১৪ এবং দেখো, আমি আবার তোমাদেরকে আরেকটা চিহ্ন দিচ্ছি, হ্যাঁ, তাঁর মৃত্যুর একটা চিহ্ন।
১৫ কারণ দেখো, তিনি নিশ্চিতভাবে মারা যাবেন যাতে পরিত্রাণ আসতে পারে; এটা তাঁর জন্য অপরিহার্য এবং প্রয়োজনীয় হয়েছে যেনো তিনি মৃত্যুবরণ করেন, মৃতদের পুনরুত্থান ঘটাতে পারেন, যাতে এর দ্বারা মানুষদেরকে প্রভুর উপস্থিতিতে নিয়ে আসা যায়।
১৬ হ্যাঁ, দেখো, এই মৃত্যুই সেই পুনরুত্থান ঘটাতে পারে, এবং সমস্ত মানবজাতিকে প্রথম মৃত্যু থেকে মুক্তি দিতে পারে—সেই আধ্যাত্মিক মৃত্যু; কারণ সমস্ত মানবজাতি, আদমের পতনের দ্বারা প্রভুর উপস্থিতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা জাগতিক এবং আধ্যাত্মিক উভয় বিষয়েই মৃত্যু হিসেবে বিবেচিত হয়।
১৭ কিন্তু দেখো, খ্রীষ্টের পুনরুত্থান মানবজাতিকে, হ্যাঁ, এমনকি সমস্ত মানবজাতিকে মুক্ত করে, এবং তাদেরকে প্রভুর উপস্থিতিতে ফিরিয়ে আনে।
১৮ হ্যাঁ, এবং এটা অনুতাপের শর্ত পূর্ণ করে, যাতে যেকেউ একইভাবে অনুতাপ করে তাকে কেটে ফেলা এবং আগুনে নিক্ষেপ করা হয় না; কিন্তু যে কেউ অনুতাপ করে না তাকে কেটে ফেলা এবং আগুনে নিক্ষেপ করা হয়; এবং সেখানে তাদের কাছে আবার আধ্যাত্মিক মৃত্যু আসে, দ্বিতীয় একটা মৃত্যু, কারণ ধার্মিকতার সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো নিয়ে তাদের আবার বিচ্ছিন্ন করা হয়।
১৯ তাই তোমরা অনুতাপ করো, অনুতাপ করো, পাছে এই জিনিসগুলো জেনে এবং সেগুলো না করলে তোমরা নিজেদেরকে দোষী সাব্যস্ত করবে, এবং তোমাদেরকে এই দ্বিতীয় মৃত্যুর দিকে নিয়ে আসা হবে।
২০ কিন্তু দেখো, যেমনটা আমি আরেকটা চিহ্নের সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম, তাঁর মৃত্যুর একটা চিহ্ন, দেখো, সেই দিনে তিনি মৃত্যবরণ করবেন, এবং সূর্য অন্ধকার হবে এবং তোমাদেরকে এটার আলো দিতে অস্বীকার করবে; এবং চাঁদ ও তারারাও; এবং সেখানে এমনকি যখন তিনি মৃত্যুবরণ করবেন তখন থেকে মৃতগণের মধ্য থেকে তাঁর পুনরুত্থান হওয়া পর্যন্ত তিন দিনের সময়কাল ধরে ভূমণ্ডলে কোনো আলো থাকবে না।
২১ হ্যাঁ, সেই সময় যখন তিনি তাঁর আত্মাকে সমর্পণ করবেন সেখানে বহু ঘণ্টার সময়কাল ধরে বজ্রপাত হবে এবং বিদ্যুৎ চমকাবে, এবং পৃথিবী নড়বে ও কম্পিত হবে; এবং পাথরগুলো যা ভূমণ্ডলে আছে, যা পৃথিবীর উপরে ও নিচে উভয় জায়গাতেই আছে, যা এখন তোমরা জানো যে শক্ত, কিংবা এটার বেশির ভাগ অংশই শক্ত পিণ্ড, সেটাও ভেঙ্গে যাবে;
২২ হ্যাঁ, সেগুলো ফেটে দুই খণ্ড হয়ে যাবে, এবং পরে কখনো সমস্ত ভূমণ্ডলের স্তরে এবং ফাটলে, ও ভাঙ্গা টুকরোতে পাওয়া যাবে, হ্যাঁ, পৃথিবীর উপরে ও নিচে উভয় জায়গাতেই।
২৩ এবং দেখো, সেখানে একটা প্রচণ্ড ঝড় হবে, এবং সেখানে বহু পর্বত একটা উপত্যকার মত নিচু হয়ে যাবে, এবং সেখানে অনেক স্থান আছে যা এখন উপত্যকা বলা হয় যেগুলো পর্বত হয়ে যাবে, যেগুলোর উচ্চতা বিশাল।
২৪ এবং অনেক মহাসড়ক ভেঙ্গে যাবে, এবং বহু শহর জনশূন্য হয়ে পড়বে।
২৫ এবং বহু সমাধি উন্মুক্ত হয়ে যাবে, এবং সেগুলোর মৃতদেরকে মুক্ত করা হবে; এবং অনেক ধার্মিক অনেকের কাছে আবির্ভূত হবেন।
২৬ এবং দেখো, এই বিষয়গুলোই সেই স্বর্গদূত আমাকে বলেছিলেন; কারণ তিনি আমাকে বলেছিলেন যে সেখানে অনেক ঘণ্টার সময়কাল ধরে বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানো থাকবে।
২৭ এবং তিনি আমাকে বলেছিলেন যে যখন বজ্রপাত ও বিদ্যুৎ চমকানো চলতে থাকবে, এবং ঝড় থাকবে, ততক্ষন এই জিনিসগুলো থাকবে, এবং অন্ধকার তিন দিনের সময়কাল ধরে সমস্ত ভূমণ্ডল ঢেকে ফেলবে।
২৮ এবং স্বর্গদূত আমাকে বলেছিলেন যে অনেকে এগুলোর থেকে মহান জিনিস দেখবে, এই উদ্দেশ্যের জন্য যাতে তারা বিশ্বাস করে যে এই বিস্ময়কর এবং চিহ্নগুলো এই ভূমির সমস্ত ভূমণ্ডলে আসবে, এই উদ্দেশ্যে যে সেখানে অবিশ্বাস করার জন্য মনুষ্য সন্তানদের মধ্যে কোনো কারণ থাকবে না—
২৯ এবং এটা হলো এই উদ্দেশ্যে যে যারা বিশ্বাস করবে তারা রক্ষা পাবে, এবং যারাই বিশ্বাস করবে না যেনো, একটা ন্যায় বিচার তাদের উপর আসে; এবং এছাড়াও যদি তাদের দোষী করা হয় তারা নিজেরাই নিজেদের উপর দোষ নিয়ে আসে।
৩০ এবং এখন মনে রেখো, মনে রেখো, আমার ভাইয়েরা, যেকেউ ধ্বংস হয়, নিজের জন্যই ধ্বংস হয়; এবং যেকেউ অন্যায় করে, এটা নিজের জন্যই করে; কারণ দেখো, তোমরা মুক্ত; তোমাদের নিজের জন্য কাজ করতে অনুমতি দেয়া হয়েছে; কারণ দেখো, প্রভু তোমাদেরকে একটা জ্ঞান দিয়েছেন এবং তিনি তোমাদের মুক্ত করেছেন।
৩১ তিনি তোমাদের জ্ঞান দিয়েছেন যাতে তোমরা মন্দের পরিবর্তে ভালোটা জানতে পারো, এবং তিনি তোমাদেরকে জ্ঞান দিয়েছেন যাতে তোমরা জীবন অথবা মৃত্যু বেছে নিতে পারো; এবং তোমরা ভালো কাজ করতে পারো এবং ভালো কিছুতে পুনুরুদ্ধার হতে পারো, অথবা ভালো যা তোমাদের জন্য পুনুরুদ্ধার করা আছে তা পেতে পারো; অথবা তোমরা মন্দ কাজ করতে পারো এবং খারাপ যা তোমাদের জন্য পুনুরুদ্ধার করা আছে তা পেতে পারো।