অধ্যায় ৪
ভিন্নমতাবলম্বী নেফীয়রা এবং লামানীয়রা সৈন্যদলে যোগ দেয় এবং সেরহমলার ভূমি দখল করে—নেফীয়দের পরাজয় তাদের মন্দতার কারণে ঘটে—মণ্ডলী হ্রাস পায়, এবং জনগণেরা লামানীয়দের মতো দুর্বল হয়ে পড়ে। প্রায় ৩৮–৩০ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং চুয়ান্নতম বছরে এটা ঘটলো সেখানে মণ্ডলীতে অনেক বিরোধ ছিলো, এবং সেখানে জনগণের মধ্যে একটা বিবাদও ছিলো, এতটাই যে সেখানে প্রচুর রক্তপাত হয়েছিলো।
২ এবং বিদ্রোহী অংশকে হত্যা করা হয়েছিলো এবং ভূমির বাইরে তাড়িয়ে দেওয়া হয়েছিলো, এবং তারা লামানীয় রাজার কাছে গিয়েছিলো।
৩ এবং এটা ঘটলো যে নেফীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা লামানীয়দেরকে উত্তেজিত করার চেষ্টা করেছিলো; কিন্তু দেখো, লামানীয়রা অত্যন্তভাবে ভীত ছিলো, এতোটাই যে তারা সেই ভিন্নমতাবলম্বীদের কথা শুনলো না।
৪ কিন্তু এটা ঘটলো বিচারকদের রাজত্বকালের ছাপান্নতম বছরে, সেখানে ভিন্নমতাবলম্বী যারা ছিলো নেফীয়দের ছেড়ে উপরে লামানীয়দের কাছে গিয়েছিলো; এবং নেফীয়দের বিরুদ্ধে তাদেরকে রাগে উত্তেজিত করতে অন্যদের সাথে তারা সফল হয়েছিলো; এবং তারা সেই পুরো বছরটা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলো।
৫ এবং সাতান্নতম বছরে নেফীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা নিচে নেমে এসেছিলো, এবং তারা যুদ্ধের কার্যক্রম শুরু করেছিলো; হ্যাঁ, এতোটাই যে বিচারকদের রাজত্বকালের আটান্নতম বছরে তারা সেরহমলার ভূমি দখল করতে সফল হয়েছিলো; হ্যাঁ, এবং সকল ভূমি, এমনকি সেই ভূমি যা প্রাচুর্য ভূমির নিকটবর্তী ছিলো।
৬ এবং নেফীয়দের ও মরোনীহার সৈন্যদলকে এমনকি প্রাচুর্য ভূমি পর্যন্ত বিতাড়িত করা হয়েছিলো;
৭ এবং সেখানে তারা লামানীয়দের বিরুদ্ধে পশ্চিমের সমুদ্র থেকে এমনকি পূর্ব দিক পর্যন্ত দুর্গ গড়ে তুলেছিলো; এটা ছিলো একজন নেফীয়ের জন্য এক দিনের যাত্রা, সেই সীমানার পাশে যা তারা তাদের দেশ রক্ষা করতে দুর্গ গড়ে তুলেছিলো এবং সৈন্য মোতায়েন করেছিলো।
৮ এবং এইভাবে নেফীয়দের সেই ভিন্নমতাবলম্বীরা, লামানীয়দের অসংখ্য সৈন্যের সাহায্য নিয়ে, দক্ষিণ দিকের ভূমিতে নেফীয়দের সমস্ত অধিকার অর্জন করেছিলো। এবং বিচারকদের রাজত্বকালের আটান্নতম ও ঊনষাটতম বছরে এই সব কিছু ঘটেছিলো।
৯ এবং এটা ঘটলো বিচারকদের রাজত্বকালের ষাটতম বছরে, মরোনীহা তাঁর সৈন্যদল নিয়ে সেই ভূমির অনেক অংশ দখল করতে সফল হয়েছিলেন; হ্যাঁ, তারা অনেক শহর পুনরুদ্ধার করেছিলো যেগুলো লামানীয়দের হাতে দখল হয়েছিলো।
১০ এবং এটা ঘটলো বিচারকদের রাজত্বকালের একষট্টিতম বছরে, এমনকি তারা তাদের সমস্ত অধিকারের অর্ধেক পুনুরুদ্ধার করতে সফল হয়েছিলো।
১১ এবং নেফীয়দের এই বিশাল ক্ষতি, এবং মহা হত্যাযজ্ঞ যা তাদের মধ্যে হয়েছিলো, এইগুলো ঘটতো না যদি তাদের মধ্যে মন্দতা ও যে জঘন্যতা ছিলো তা না থাকতো; হ্যাঁ, এটা তাদের মধ্যেও ছিলো যারা ঈশ্বরের মণ্ডলীর অন্তর্ভুক্ত বলে দাবি করেছিলো।
১২ এবং এটা হয়েছিলো তাদের হৃদয়ের অহংকারের কারণে, তাদের অত্যধিক ঐশ্বর্যের কারণে, হ্যাঁ, এটা হয়েছিলো গরীবদের প্রতি তাদের নির্যাতনের কারণে, তাদের খাদ্য ক্ষুধার্তদের দেওয়া বন্ধ করার কারণে, তাদের বস্ত্র উলঙ্গদের দেওয়া বন্ধ করার কারণে, এবং তাদের নম্র ভাইদের গালে আঘাত করার কারণে, যা কিছু পবিত্র তা নিয়ে উপহাস করার কারণে, ভবিষ্যদ্বাণীর আধ্যাত্মিক উপহার ও দৈববাণীর আধ্যাত্মিক উপহার অগ্রাহ্য করার কারণে, হত্যা করার কারণে, লুণ্ঠন করার কারণে, মিথ্যা বলার কারণে, চুরি করার কারণে, ব্যভিচার করার কারণে, মহা বিবাদে উদিত হওয়ার কারণে, এবং নেফীর ভূমি ত্যাগ করে, লামানীয়দের মধ্যে যাওয়ার কারণে—
১৩ এবং তাদের এই মহা মন্দতা, এবং তাদের নিজেদের শক্তি নিয়ে গর্ব করার কারণে, তারা তাদের নিজেদের শক্তিতেই ছেড়ে দেওয়া হয়েছিলো; তাই তারা সমৃদ্ধি করতে পারলো না, কিন্তু দুর্দশাগ্রস্ত ও আঘাতপ্রাপ্ত হয়েছিলো, এবং লামানীয়রা তাড়া করেছিলো, যতক্ষণ না পর্যন্ত তারা প্রায় তাদের সব ভূমি থেকে অধিকার হারিয়ে ফেলেছিলো।
১৪ কিন্তু দেখো, মরোনীহা জনগণের কাছে তাদের অন্যায়ের কারণে অনেক বিষয়ে প্রচার করেছিলেন, এবং নেফী ও লেহীও, যারা হেলামানের পুত্র ছিলেন, জনগণের কাছে অনেক বিষয়ে প্রচার করেছিলেন, হ্যাঁ, এবং তাদের অন্যায় সম্পর্কে, এবং যদি তারা তাদের পাপের অনুতাপ না করে তবে তাদের সাথে কি হবে সেই সব বিষয়ে তাদের কাছে ভবিষ্যদ্বাণী করেছিলেন।
১৫ এবং এটা ঘটলো যে তারা অনুতাপ করেছিলো, এবং যতো তারা অনুতাপ করেছিলো ততো তারা সমৃদ্ধি লাভ করতে শুরু করেছিলো।
১৬ কারণ মরোনীহা যখন দেখলেন যে, তারা অনুতাপ করেছিলো তিনি তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গাতে ও এক শহর থেকে আরেক শহরে পরিচালনার ঝুঁকি নিয়েছিলেন, এমনকি যতক্ষন না পর্যন্ত তারা তাদের অর্ধেক সম্পদ ও তাদের সমস্ত ভূমির অর্ধেক পুনরুদ্ধার করতে পারে।
১৭ এবং এইভাবে বিচারকদের রাজত্বকালের একষট্টিতম বছর সমাপ্ত হয়েছিলো।
১৮ এবং এটা ঘটলো বিচারকদের রাজত্বকালের বাষট্টিতম বছরে, যে লামানীয়দের উপর মরোনীহা আর কোনো নিয়ন্ত্রণ নিতে পারলেন না।
১৯ অতএব তারা অবশিষ্ট ভূমি ফিরে পাওয়ার জন্য তাদের পরিকল্পনা ত্যাগ করেছিলো, কারণ লামানীয়রা ছিলো অসংখ্য যে লামানীয়দের উপরে আরো ক্ষমতা লাভ করা নেফীয়দের জন্য অসম্ভব হয়ে পড়েছিলো; অতএব, মরোনীহা তাঁর সকল সৈন্যদেরকে সেই অংশগুলো রক্ষা করতে নিয়োগ করেছিলেন যা তিনি দখলে নিয়েছিলেন।
২০ এবং এটা ঘটলো, লামানীয়দের সংখ্যার বিশালতার কারণে নেফীয়রা ভীত ছিলো, পাছে না তারা পরাভূত হয়, পদদলিত হয়, হত্যা হয়, এবং ধ্বংস হয়ে যায়।
২১ হ্যাঁ, তারা আলমার ভবিষ্যদ্বাণীগুলো, এবং মশিয়াহের বাক্যগুলোও স্মরণ করতে শুরু করেছিলো; এবং তারা দেখলো যে, তারা একটা জেদী জাতি ছিলো, এবং তারা ঈশ্বরের আজ্ঞাগুলোকে অবজ্ঞা করেছিলো;
২২ এবং যে তারা মশিয়াহের আইনকে, অথবা যা প্রভু তাঁকে আজ্ঞা দিয়েছিলেন জনগণদের কাছে দেওয়ার জন্য তারা তা পরিবর্তন করেছিলো এবং সেগুলোকে তাদের পায়ের নিচে পদদলিত করেছিলো; এবং তারা দেখলো যে তাদের আইন অসৎ হয়েছিলো, এবং যে তারা এতটাই একটা মন্দ জাতিতে পরিণত হয়েছিলো, যে এমনকি তারা লামানীয়দের মতো মন্দ হয়েছিলো।
২৩ এবং তাদের অন্যায়ের কারণে মণ্ডলী হ্রাস পেতে শুরু করেছিলো; এবং তারা ভবিষ্যদ্বাণীর আধ্যাত্মিক উপহারে ও দৈববাণীর আধ্যাত্মিক উপহারে অবিশ্বাস করতে শুরু করেছিলো; এবং ঈশ্বরের বিচার তাদের মুখমণ্ডলের দিকে তাকিয়ে ছিলো।
২৪ এবং তারা দেখলো যে, তারা তাদের ভাই লামানীয়দের মতো দুর্বল হয়ে পড়েছে, এবং প্রভুর আত্মা তাদেরকে আর সংরক্ষণ করলেন না; হ্যাঁ, এটা তাদের কাছ থেকে তুলে নেওয়া হয়েছিলো কারণ প্রভুর আত্মা কোনো অপবিত্র ধর্মধামে বাস করেন না—
২৫ তাই প্রভু তাঁর অলৌকিক ও অতুলনীয় ক্ষমতা দ্বারা তাদেরকে সংরক্ষণ করা বন্ধ করে দিয়েছিলেন, কারণ তারা অবিশ্বাস ও ভয়ঙ্কর মন্দতার একটা অবস্থাতে পতিত হয়েছিলো; এবং তারা দেখলো যে, লামানীয়রা তাদের চেয়ে সংখ্যায় অত্যন্তভাবে বেশি ছিলো, এবং প্রভু তাদের ঈশ্বরের প্রতি বিশ্বাসী হওয়া ছাড়া অনিবার্যভাবে তাদের ধ্বংস হত্তয়া আবশ্যক ছিলো।
২৬ কারণ দেখো, তারা লক্ষ্য করলো যে লামানীয়দের শক্তি তাদের শক্তির মতোই বিশাল ছিলো, বিশেষভাবে একজন মানুষের জন্য আরেকজন মানুষ। এবং এইভাবে তারা এই মহা অপরাধে পতিত হয়েছিলো; হ্যাঁ, এইভাবে তারা অল্প কিছু বছরের সময়কালের মধ্যেই তাদের অপরাধের কারণে তারা দুর্বল হয়ে পড়েছিলো।