অধ্যায় ১১
নেফী তাদের যুদ্ধকে একটা দুর্ভিক্ষের সাথে প্রতিস্থাপন করতে প্রভুকে রাজি করান—বহু লোক ধ্বংস হয়—তারা অনুতাপ করে, এবং নেফী বৃষ্টির জন্য প্রভুর কাছে মিনতি করেন—নেফী এবং লেহী অনেক দৈববানী পান—গাদিয়ানটন ডাকাতরা নিজেদেরকে ভূমিতে নিরাপদে প্রতিষ্ঠা করে। প্রায় ২০–৬ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন এটা ঘটলো যে, বিচারকদের রাজত্বের বাহাত্তরতম বছরে বিবাদ এতটাই বৃদ্ধি পেয়েছিলো যে, সেখানে সমস্ত ভূমিতে নেফীর সকল লোকদের মধ্যে যুদ্ধ হয়েছিলো।
২ এবং এটা ছিলো সেই গুপ্ত ডাকাতদলের ডাকাতরা যারা ধ্বংস এবং মন্দতার কাজ চালিয়ে গিয়েছিলো। এবং সেই পুরো বছরটা ধরে এই যুদ্ধ চলেছিলো; এবং তিয়াত্তরতম বছরেও এটা চলেছিলো।
৩ এবং এটা ঘটলো যে, এই বছরে নেফী প্রভুর কাছে মিনতি করে, বললেন:
৪ হে প্রভু, তরবারি দ্বারা এই জাতির ধ্বংস হওয়া মেনে নেবেন না; কিন্তু হে প্রভু, বরং তাদের ঈশ্বর প্রভুর স্মরণে তাদেরকে জাগ্রত করতে, সেখানে ভূমিতে একটা দুর্ভিক্ষ হোক, এবং হয়তো তারা অনুতাপ করবে এবং আপনার কাছে ফিরবে।
৫ এবং এটা নেফীর কথা অনুসারেই হয়েছিলো। এবং সেখানে ভূমিতে নেফীর সকল লোকদের মধ্যে একটা মহা দুর্ভিক্ষ হয়েছিলো। এবং এইভাবে চুয়াত্তরতম বছরে সেই দুর্ভিক্ষ চলতে থাকে, এবং তরবারি দ্বারা ধংসের কাজ বন্ধ হয়েছিলো কিন্তু দুর্ভিক্ষের কারণে যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিলো।
৬ এবং ধ্বংসের এই কাজ পঁচাত্তরতম বছরেও চলেছিলো। কারণ দেখো ভূমিকে আঘাত করা হয়েছিলো ফলে এটা শুকিয়ে গিয়েছিলো, এবং শস্যের মরশুমে শস্য ফলানো যায়নি; এবং সমস্ত ভূমিকে আঘাত করা হয়েছিলো, বিশেষভাবে লামানীয়দের মধ্যে সেইসাথে নেফীয়দের মধ্যে, অতএব তারা আঘাত পেয়েছিলো যার ফলে ভূমির সবচেয়ে মন্দ অংশের হাজার হাজার মানুষ ধ্বংস হয়ে গিয়েছিলো।
৭ এবং এটা ঘটলো যে, জনগণ দেখলো যে তারা দুর্ভিক্ষ দ্বারা প্রায় ধ্বংস হয়ে গিয়েছে, এবং তারা তাদের ঈশ্বর প্রভুকে স্মরণ করতে শুরু করেছিলো; এবং তারা নেফীর কথাগুলো স্মরণ করতে শুরু করেছিলো।
৮ এবং প্রধান বিচারক এবং তাদের নেতাদের কাছে জনগণ মিনতি করা শুরু করলো, যাতে তারা নেফীর কাছে এটা বলে: দেখুন, আমরা জানি যে আপনি ঈশ্বরের একজন লোক, এবং সেইজন্য প্রভু আমাদের ঈশ্বরের কাছে মিনতি করুন যেনো তিনি আমাদের থেকে এই দুর্ভিক্ষ সরিয়ে নেন, যাতে আমাদের ধ্বংসের বিষয়ে আপনি যা বলেছেন তা পূর্ণ না হয়।
৯ এবং এটা ঘটলো যে, জনগণ যা চেয়েছিলো সেই কথা অনুসারে বিচারকর্তৃগণ নেফীর কাছে তা বললো। এবং এটা ঘটলো যে, যখন নেফী দেখলেন যে জনগণ অনুতাপ করেছে এবং চটের কাপড় পরিধান করে নিজেদেরকে নম্র করেছে, তিনি আবার প্রভুর কাছে মিনতি করে, বললেন:
১০ হে প্রভু, দেখুন এই মানুষেরা অনুতাপ করেছে; এবং তারা তাদের মধ্যে থেকে গাদিয়ানটনের ডাকাতদলকে এমনভাবে সরিয়ে দিয়েছে যে তারা বিলুপ্ত হয়ে গিয়েছে, এবং পৃথিবীতে তারা তাদের গোপন পরিকল্পনা লুকিয়ে ফেলেছে।
১১ এখন, হে প্রভু, তাদের নম্রতার কারণে আপনি আপনার রাগকে প্রশমিত করুন, এবং সেই দুষ্ট মানুষগুলোর ধ্বংসে আপনার রাগকে সন্তুষ্ট করুন যাদের আপনি ইতিমধ্যেই ধ্বংস করেছেন।
১২ হে প্রভু, আপনি আপনার রাগকে প্রশমিত করুন, হ্যাঁ, আপনার সেই ভয়ঙ্কর রাগ, এবং আদেশ দিন যাতে এই ভূমিতে এই দুর্ভিক্ষ বন্ধ হয়।
১৩ হে প্রভু, আমার কথা শুনুন, এবং আদেশ দিন যেনো আমার কথা অনুসারে তা সম্পন্ন হয়, এবং ভূমণ্ডলে বৃষ্টি বর্ষণ করুন, যাতে শস্যের মরশুমে সে তার ফল ও শস্য উৎপন্ন করতে পারে।
১৪ হে প্রভু, আমি যখন বলেছিলাম সেখানে একটা দুর্ভিক্ষ হোক, যাতে তরবারির এই মহামারী বন্ধ হয়, আপনি আমার কথা শুনেছিলেন; এবং আমি জানি যে এমনকি এই সময়েও আপনি আমার কথা শুনবেন, কারণ আপনি বলেছিলেন যে: যদি এই জাতি অনুতাপ করে আমি তাদেরকে রক্ষা করবো।
১৫ হ্যাঁ, হে প্রভু, এবং আপনি দেখছেন যে দুর্ভিক্ষ, মহামারী এবং ধ্বংস যা তাদের কাছে এসেছে তার কারণে তারা অনুতপ্ত হয়েছে।
১৬ এবং এখন, হে প্রভু, আপনি কি আপনার রাগ সরিয়ে নেবেন না, এবং আবার কি চেষ্টা করবেন না দেখতে, যে তারা আপনাকে সেবা করে কিনা? এবং যদি তাই হয়, হে প্রভু, আপনি আপনার কথা অনুসারে তাদেরকে আশীর্বাদ করতে পারেন যা আপনি বলেছিলেন।
১৭ এবং এটা ঘটলো যে, ছিয়াত্তরতম বছরে প্রভু তাঁর রাগ জনগণের থেকে সরিয়ে নিয়েছিলেন, এবং আদেশ দিলেন যাতে মাটির উপর বৃষ্টি পড়ে, ফলে এটা যেনো তার ফলের মরশুমে তার ফল উৎপন্ন করতে পারে। এবং এটা ঘটলো যে, এটা তার ফলের মরশুমে তার ফল উৎপন্ন করেছিলো।
১৮ এবং দেখো, জনগণ উল্লাস এবং ঈশ্বরের প্রশংসা করেছিলো, এবং সমস্ত ভূমণ্ডল উল্লাসে পূর্ণ হয়েছিলো; এবং তারা নেফীকে ধ্বংস করার আর চেষ্টা করলো না, বরং তারা তাঁকে একজন মহান ভাববাদী হিসেবে, এবং ঈশ্বরের একজন লোক হিসেবে সম্মান করেছিলো, যিনি ঈশ্বরের থেকে মহা ক্ষমতা এবং কর্তৃত্ব পেয়েছিলেন।
১৯ এবং দেখো, তাঁর ভাই, লেহী ধার্মিকতা সংক্রান্ত বিষয়ে তাঁর থেকে এক বিন্দুও পিছিয়ে ছিলেন না।
২০ এবং এইভাবে এটা ঘটেছিলো যে, নেফীর লোকেরা সেই ভূমিতে সমৃদ্ধি লাভ করতে শুরু করেছিলো, এবং তাদের উৎসন্ন স্থানগুলো নির্মাণ করতে শুরু করেছিলো, এবং এমনকি বৃদ্ধি পেয়ে ছড়িয়ে পড়তে শুরু করেছিলো, যতক্ষন না পর্যন্ত তারা উত্তর এবং দক্ষিণ উভয়দিক, পশ্চিমের সমুদ্র থেকে পূর্বের সমুদ্র পর্যন্ত সম্পূর্ণ ভূমণ্ডল ঢেকে ফেলে।
২১ এবং এটা ঘটলো যে, ছিয়াত্তরতম বছর শান্তিতে সমাপ্ত হয়েছিলো। এবং সাতাত্তরতম বছর শান্তিতে শুরু হয়েছিলো; এবং সমস্ত ভূমিতে মণ্ডলী ছড়িয়ে পড়েছিলো; এবং নেফীয় ও লামানীয় উভয়েরই বেশির ভাগ লোক মণ্ডলীতে অন্তর্ভুক্ত হয়েছিলো; এবং ভূমিতে তাদের অত্যন্তভাবে মহা শান্তি ছিলো; এবং এইভাবে সাতাত্তরতম বছর সমাপ্ত হয়েছিলো।
২২ এবং ভাববাদীদের দ্বারা প্রতিষ্ঠিত উপদেশাবলীর অংশ সম্পর্কে কিছু বিতর্ক ছাড়া, আটাত্তরতম বছরেও তাদের শান্তি ছিলো।
২৩ এবং ঊনআশিতম বছরে সেখানে অনেক বিবাদ শুরু হয়েছিলো। কিন্তু এটা ঘটলো যে, নেফী এবং লেহী, এবং তাদের অনেক ভাইয়েরা যারা উপদেশাবলীর সেই সত্য অংশগুলো সম্পর্কে জানতেন, কারণ তাঁরা প্রতিদিন অনেক দৈববানী পেতেন, তাই তাঁরা জনগণের কাছে এমনভাবে প্রচার করেছিলেন যে, তারা সেই একই বছরে তাদের বিবাদ সমাপ্ত করেছিলো।
২৪ এবং এটা ঘটলো যে, নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের আশিতম বছরে, সেখানে নেফীর লোকদের থেকে কিছু সংখ্যক ভিন্নমতাবলম্বী ছিলো, যারা কয়েক বছর আগে লামানীয়দের কাছে গিয়েছিলো, এবং নিজেদের উপর লামানীয়দের নাম ধারণ করেছিলো এবং কিছু সংখ্যক যারা লামানীয়দের প্রকৃত বংশধর ছিলো, তাদের দ্বারা বা সেই ভিন্নমতাবলম্বীদের দ্বারা রাগে উত্তেজিত হয়েছিলো, তাই তারা তাদের ভাইদের সাথে একটা যুদ্ধ শুরু করেছিলো।
২৫ এবং তারা হত্যা এবং লুণ্ঠন করেছিলো; এবং পরে নিজেদেরকে লুকাতে তারা পর্বতে, প্রান্তরে এবং গোপন জায়াগাতে ফিরে আসতো যেনো তাদের খুঁজে পাওয়া না যায়, এবং প্রতিদিন তাদের সংখ্যা বৃদ্ধি পেতো, যেহেতু সেখানে ভিন্নমতাবলম্বীরা ছিলো যারা তাদের কাছে গিয়েছিলো।
২৬ এবং এইভাবে কিছু সময় পরে, হ্যাঁ, এমনকি অল্প কয়েক বছরের ব্যবধানে, তারা অত্যন্তভাবে বিশাল একটা ডাকাতদলে পরিণত হয়েছিলো; এবং তারা গাদিয়ানটনের সকল গোপন পরিকল্পনা খুঁজে বের করেছিলো; এবং এইভাবে তারা গাদিয়ানটনের ডাকাতে পরিণত হয়েছিলো।
২৭ এখন দেখো, এই ডাকাতরা ব্যাপক ক্ষতি সাধন করেছিলো, হ্যাঁ, এমনকি নেফীর লোকদের মধ্যে এবং লামানীয় লোকদের মধ্যেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছিলো।
২৮ এবং এটা ঘটলো যে, এই ধ্বংসের কাজ বন্ধ করা আবশ্যক হয়ে পরেছিলো; তাই তারা শক্তিশালী লোকদের একটা সৈন্যদল প্রান্তরে এবং পর্বতে সেই ডাকাতদলের ডাকাতদেরকে খুঁজতে এবং তাদেরকে ধ্বংস করতে পাঠিয়েছিলো।
২৯ কিন্তু দেখো, এটা ঘটলো যে, সেই একই বছরে এমনকি তারা তাদের নিজেদের ভূমিতে পালিয়ে গিয়েছিলো। এবং এইভাবে নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বেকালের আশিতম বছর সমাপ্ত হয়েছিলো।
৩০ এবং এটা ঘটলো একাশিতম বছরের শুরুর দিকে, তারা আবার এই ডাকাতদলের ডাকাতদের বিরুদ্ধে গিয়েছিলো এবং তাদের অনেককে ধ্বংস করেছিলো; এবং তারাও অনেক ধ্বংসের সম্মুখীন হয়েছিলো।
৩১ এবং তারা আবার প্রান্তর থেকে এবং পর্বত থেকে নিজেদের ভূমিতে ফিরতে বাধ্য হয়েছিলো, সেই ডাকাতদের অত্যধিক সংখ্যার কারণে, যারা সেই পর্বত এবং প্রান্তরকে সংক্রমিত করেছিলো।
৩২ এবং এটা ঘটলো যে, এইভাবে সেই বছর সমাপ্ত হয়েছিলো। এবং তখনো সেই ডাকাতরা এতটাই শক্তিশালী হয়ে উঠেছিলো যে, তারা পুরো নেফীয়দের এবং লামানীয়দের সৈন্যদলকেও অমান্য করেছিলো; এবং তারা সমস্ত ভূমণ্ডলে জনগণের উপর মহা ভয় আসতে বাধ্য করেছিলো।
৩৩ হ্যাঁ, কারণ তারা ভূমির বহু অংশে গিয়েছিলো এবং তাদের প্রতি মহা ধ্বংস সাধন করেছিলো; হ্যাঁ, অনেককে হত্যা করেছিলো, এবং প্রান্তরে অন্যদের বন্দী করে নিয়ে এসেছিলো, হ্যাঁ, এবং আরো বিশেষভাবে তাদের স্ত্রীদেরকে এবং তাদের সন্তানদেরকে।
৩৪ এখন এই মহা মন্দতা, যা সেই জনগণের উপর তাদের অন্যায়ের কারণে এসেছিলো, আবার তাদের প্রভু ঈশ্বরের স্মরণে তাদেরকে জাগ্রত করেছিলো।
৩৫ এবং এইভাবে বিচারকদের রাজত্বকালের একাশিতম বছর সমাপ্ত হয়েছিলো।
৩৬ এবং বিরাশিতম বছরে তারা আবার তাদের প্রভু ঈশ্বরকে ভুলতে শুরু করেছিলো। এবং তেরাশিতম বছরে তারা অন্যায়ে শক্তিশালী হয়ে উঠতে শুরু করেছিলো। এবং চুরাশিতম বছরে তারা তাদের পথসকল সংশোধন করেনি।
৩৭ এবং এটা ঘটলো যে, পঁচাশিতম বছরে তারা তাদের অহংকার এবং তাদের মন্দতায় আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছিলো; এবং এইভাবে তারা আবার ধ্বংসের জন্য প্রস্তুত হচ্ছিলো।
৩৮ এবং এইভাবে পঁচাশিতম বছর সমাপ্ত হয়েছিলো।