ধর্মশাস্ত্র
হেলামান ৩


অধ্যায় ৩

বহু নেফীয় উত্তরদিকের ভূমিতে স্থানান্তর হয়—তারা সিমেন্টের বাড়ি তৈরি করে এবং অনেকগুলো নথি রাখে—দশ হাজার জন মন পরিবর্তন করে এবং বাপ্তিস্ম নেয়—ঈশ্বরের বাক্য মানুষদেরকে পরিত্রাণের দিকে নিয়ে যায়—হেলামানের পুত্র নেফী বিচার আসন পূরণ করেন। প্রায় ৪৯–৩৯ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন এটা ঘটলো বিচারকদের রাজত্বকালের তেতাল্লিশতম বছরের সময়, সেখানে মণ্ডলীতে থাকা সামান্য অহংকার ছাড়া নেফীর লোকদের মধ্যে কোনো বিবাদ ছিলো না, যা জনগণের মধ্যে সামান্য কিছু বিরোধ সৃষ্টি করেছিলো, যে ব্যাপারটা তেতাল্লিশতম বছরের শেষে নিস্পত্তি করা হয়।

এবং সেখানে চুয়াল্লিশতম বছরের সময় জনগণের মধ্যে কোনো বিবাদ ছিলো না; কিংবা পঁয়তাল্লিশতম বছরের সময়েও সেখানে তেমন বিবাদ ছিলো না।

এবং ছেচল্লিশতম বছরের সময় এটা ঘটলো, হ্যাঁ, সেই সময় অনেক বিবাদ এবং অনেক বিরোধ ছিলো; যার ফলে অত্যধিক একটা বিশাল সংখ্যক জনগণ যারা সেরহমলার ভূমি ত্যাগ করে চলে গিয়েছিলো, এবং উত্তরদিকের ভূমির দিকে গিয়েছিলো সেই ভূমি অধিকার করতে।

এবং তারা বহু দূরত্ব পর্যন্ত যাত্রা করেছিলো, এতটাই যে তারা বিশাল জলাশয় এবং অনেকগুলো নদীর কাছে এসেছিলো।

হ্যাঁ, এবং এমনকি তারা ভূমির সমস্ত অংশে ছড়িয়ে পড়েছিলো, যে অংশগুলো বহু বাসিন্দাদের কারণে জনশূন্য ও কাঠবিহীন হয়নি, যারা আগে সেই ভূমির অধিকারী ছিলো।

এবং এখন কাঠের জন্য ব্যতীত, ভূমির কোনো অংশ জনশূন্য ছিলো না; কিন্তু যারা পূর্বে এই ভূমিতে বসবাস করতো তাদের ধ্বংসের গুরুতরতার কারণে এটাকে জনশূন্য বলা হয়েছিলো।

এবং সেখানে ভূমির উপর মাত্র কয়েকটি গাছ ছিলো, তাই জনগণ যারা ভূমি অধিকার করতে গিয়েছিলো তারা সিমেন্ট দিয়ে কাজ করতে অত্যন্তভাবে দক্ষ হয়ে উঠেছিলো; অতএব তারা সেখানে সিমেন্টের বাড়ি নির্মাণ করেছিলো, যেটাতে তারা বসবাস করতো।

এবং এটা ঘটলো যে তারা জনবহুল হয়েছিলো এবং ছড়িয়ে পড়েছিলো, এবং দক্ষিণদিকের ভূমি থেকে উত্তরদিকের ভূমিতে গিয়েছিলো, এবং এতো পরিমাণে ছড়িয়ে পড়েছিলো যে তারা দক্ষিণের সমুদ্র থেকে উত্তরের সমুদ্র, পশ্চিমের সমুদ্র থেকে পূর্বের সমুদ্র পর্যন্ত পুরো ভূমণ্ডলে ছড়িয়ে যেতে শুরু করেছিলো।

এবং জনগণ যারা উত্তরদিকের ভূমিতে তাঁবুতে, এবং সিমেন্টের ঘরগুলোতে বসবাস করতো, তাদের যেকোনো গাছকে ভূমণ্ডলের উপরে অংকুরিত হতে দিতো যাতে তা বেড়ে উঠতে পারে, যাতে ঠিক সময়ে তারা তাদের বাড়িগুলো, হ্যাঁ, তাদের শহরগুলো, এবং তাদের ধর্মধামগুলো, এবং তাদের উপাসনালয়গুলো, এবং তাদের পবিত্র স্থানগুলো, এবং তাদের সকল ধরণের ভবনগুলো নির্মাণ করতে কাঠ পেতে পারে।

১০ এবং এটা ঘটলো উত্তরদিকের ভূমিতে কাঠ দুষ্প্রাপ্য হওয়ার কারণে, তারা জাহাজে করে অনেক কাঠ পাঠিয়েছিলো।

১১ এবং এইভাবে তারা উত্তরদিকের ভূমিতে থাকা জনগণদেরকে সক্ষম করেছিলো, যাতে তারা কাঠ এবং সিমেন্ট উভয় দিয়েই অনেকগুলো শহর নির্মাণ করতে পারে।

১২ এবং এটা ঘটলো যে সেখানে অম্মোনের অনেক লোক ছিলো, যারা জন্মসূত্রে লামানীয় ছিলো, তারাও এই ভূমিতে গিয়েছিলো।

১৩ এবং এখন সেখানে এই জনগণের অনেক লোকদের দ্বারা, এই জনগণের কর্মকাণ্ডের অনেক নথি লেখা হয়েছিলো, যা তাদের সম্পর্কে নির্দিষ্ট এবং অনেক বড়।

১৪ কিন্তু দেখো, এই জনগণের কর্মকাণ্ডের একশো ভাগের এক ভাগ, হ্যাঁ, লামানীয়দের এবং নেফীয়দের বিবরণ, এবং তাদের যুদ্ধের, এবং বিবাদ, এবং বিরোধ, এবং তাদের প্রচার, এবং তাদের ভবিষ্যদ্বাণী, এবং তাদের জাহাজ ও তাদের জাহাজের নির্মাণ, এবং তাদের ধর্মধামের ভবন, এবং তাদের উপাসনালয় ও পবিত্র স্থান, এবং তাদের ধার্মিকতা, এবং তাদের মন্দতা, এবং তাদের হত্যা, এবং তাদের ডাকাতি, এবং তাদের লুণ্ঠন, এবং সকল ধরণের জঘন্যতা ও ব্যাভিচারের, লিখিত বিবরণ এই পুস্তকে অন্তর্ভুক্ত থাকতে পারে না।

১৫ কিন্তু দেখো, সেখানে সকল ধরনের অনেকগুলো পুস্তক ও নথি আছে, এবং প্রধানত নেফীয়দের দ্বারা সেগুলো লেখা হয়েছিলো।

১৬ এবং সেগুলো নেফীয়দের দ্বারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে হস্তান্তর করা হয়েছিলো, এমনকি যতক্ষণ না তারা অপরাধে পতিত হয় এবং তাদেরকে হত্যা করা হয়, লুণ্ঠন করা হয়, এবং শিকার করা হয়, এবং বিতাড়িত করা হয়, এবং হত্যা করা হয়, এবং ভূমণ্ডলে বিক্ষিপ্ত করা হয়, এবং লামানীয়দের সাথে মিশে যাওয়া পর্যন্ত যখন আর তাদেরকে নেফীয় বলে ডাকা হতো না, কারণ তারা মন্দ, এবং বন্য, এবং হিংস্রতে পরিণত হয়েছিলো, হ্যাঁ, এমনকি লামানীয়তে পরিণত হয়েছিলো।

১৭ এবং এখন আমি আমার লিখিত বিবরণ পুনরায় শুরু করি; অতএব, আমি যা বলেছি তা সেখানে ঘটেছিলো নেফীর লোকদের মধ্যে মহা বিবাদ, এবং দণ্ড, এবং যুদ্ধ, এবং বিরোধের পরে।

১৮ বিচারকদের রাজত্বকালের ছেচল্লিশতম বছর সমাপ্ত হলো;

১৯ এবং এটা ঘটলো যে সেখানে ভূমিতে তখনো মহা বিবাদ চলছিলো, হ্যাঁ, এমনকি সাতচল্লিশতম, এবং আটচল্লিশতম বছরের সময়েও।

২০ তবুও হেলামান ন্যায়বিচার এবং ন্যায্যতার সাথে বিচার-আসন পূরণ করেছিলেন; হ্যাঁ, তিনি আইন, এবং বিচার, এবং ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করতে প্রচেষ্টা করেছিলেন; এবং তিনি ক্রমাগতভাবে সেটাই করেছিলেন যা ঈশ্বরের দৃষ্টিতে সঠিক ছিলো; এবং তিনি তাঁর পিতার পথ এতোটাই অবলম্বন করেছিলেন, যে তিনি সেই ভূমিতে সমৃদ্ধি লাভ করেছিলেন।

২১ এবং এটা ঘটলো যে তাঁর দুই পুত্র ছিলো। তিনি জ্যেষ্ঠ পুত্রকে নেফীর নামে এবং কনিষ্ঠ পুত্রকে লেহীর নামে নামকরণ করেছিলেন। এবং তারা প্রভুর জন্য বড়ো হতে শুরু করেছিলো।

২২ এবং এটা ঘটলো যে নেফীর লোকদের উপর বিচারকদের রাজত্বকালের আটচল্লিশতম বছরের শেষের দিকে, নেফীয় লোকদের মধ্যে একটা ক্ষুদ্র পরিসরে যুদ্ধ এবং বিবাদ বন্ধ হতে শুরু হয়েছিলো।

২৩ এবং এটা ঘটলো বিচারকদের রাজত্বকালের উনচল্লিশতম বছরে, সেখানে ভূমিতে অবিরাম শান্তি প্রতিষ্ঠিত হয়েছিলো, সেই গুপ্ত সংঘগুলো ছাড়া যা ডাকাত গাদিয়ানটন সমস্ত ভূমির সবচেয়ে বসতিপূর্ণ অংশে প্রতিষ্ঠা করেছিলো, যা সেই সময়ের সরকারের প্রধানরা জানতেন না; অতএব তাদের ভূমি থেকে ধ্বংস করা হয়নি।

২৪ এবং এটা ঘটলো যে একই বছরে সেখানে মণ্ডলীতে অত্যন্তভাবে বিশাল সমৃদ্ধি হয়েছিলো, এতটাই যে সেখানে হাজার হাজার মানুষ মণ্ডলীতে যোগ দিয়েছিলো এবং অনুতাপের জন্য বাপ্তিস্ম নিয়েছিলো।

২৫ এবং সেই সমৃদ্ধি এতোটাই বিশাল ছিলো, এবং এতোটাই বেশি আশীর্বাদ যা জনগণের উপরে ছিলো, যে এমনকি প্রধান যাজকরা এবং শিক্ষকরা অত্যাধিক বিস্মিত হয়েছিলেন।

২৬ এবং এটা ঘটলো যে অনেক সত্তাকে, হ্যাঁ, এমনকি দশ হাজারজনকে, বাপ্তিস্ম দিতে এবং ঈশ্বরের মণ্ডলীতে একত্রিত করতে প্রভুর কাজটা সফল হয়েছিলো।

২৭ এইভাবে আমরা দেখতে পারি যে যারা তাদের হৃদয়ের আন্তরিকতার সাথে তাঁর পবিত্র নাম ডাকতে চায় প্রভু তাদের সকলের প্রতি করুণাময় হন।

২৮ হ্যাঁ, আমরা এইভাবে দেখতে পাই যে স্বর্গের দ্বার তাদের সকলের জন্য খোলা থাকে, বিশেষভাবে তাদের জন্য যারা যীশু খ্রীষ্টের নামে বিশ্বাস করবে, যিনি হলেন ঈশ্বরের পুত্র।

২৯ হ্যাঁ, আমরা দেখতে পাই যে যারা প্রভুর বাক্য ধরে রাখতে পারে, যা হলো জীবন্ত ও শক্তিশালী, যা শয়তানের সকল চতুরতা এবং ফাঁদ এবং পরিকল্পনা বিভক্ত করে, এবং খ্রীষ্টের লোকেদের একটা সঙ্কীর্ণ ও দুর্গম পথ দুর্দশার সেই চিরস্থায়ী গভীর খাদ পার হতে পরিচালনা করে যা দুষ্টদের জন্য প্রস্তুত রয়েছে—

৩০ এবং তাদের আত্মাকে, হ্যাঁ, তাদের অমর আত্মাকে, স্বর্গ রাজ্যে ঈশ্বরের ডান হাতে অবস্থান করায়, যাতে তারা আব্রাহম, এবং ইস্হাক, এবং যাকোব, এবং সকল পবিত্র পূর্বপুরুষদের সাথে বসে, আর বাইরে না যায়।

৩১ এবং এই বছরে সেরহমলার ভূমিতে এবং আশেপাশের অঞ্চলগুলোতে অবিরাম আনন্দ চলছিলো, এমনকি সেই সমস্ত ভূমিতে যেগুলো নেফীয়দের দ্বারা অধিকার করা হয়েছিলো।

৩২ এবং এটা ঘটলো যে ঊনচল্লিশতম বছরের বাকি সময়টাতে সেখানে শান্তি এবং অত্যন্তভাবে মহা আনন্দ ছিলো; হ্যাঁ, এবং বিচারকদের রাজত্বকালের পঞ্চাশতম বছরেও সেখানে অবিরাম শান্তি এবং মহা আনন্দ ছিলো।

৩৩ এবং বিচারকদের রাজত্বকালের একান্নতম বছরেও সেখানে শান্তি ছিলো, শুধু অহংকার যা মণ্ডলীতে ঢুকতে শুরু করেছিলো—ঈশ্বরের মণ্ডলীতে নয়, বরং সেই জনগণের হৃদয়ে ঢুকেছিলো যারা ঈশ্বরের মণ্ডলীর অন্তর্ভুক্ত বলে দাবি করেছিলো—

৩৪ এবং তারা অহংকারে উত্তোলিত হয়েছিলো, এমনকি তাদের ভাইদেরকেও নির্যাতন করেছিলো। এবং এটা ছিলো একটা মহা মন্দতা, যা জনগণের সবচেয়ে নম্র অংশকে প্রচণ্ড নির্যাতন সহ্য করতে, এবং অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে বাধ্য করেছিলো।

৩৫ তবুও তারা প্রায়ই উপবাস ও প্রার্থনা করতো, এবং তাদের নম্রতায় শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়ে উঠেছিলো, এবং খ্রীষ্টের বিশ্বাসে দৃঢ় থেকে আরো দৃঢ় হয়ে উঠেছিলো, হ্যাঁ, এমনকি তাদের হৃদয় বিশুদ্ধ এবং পবিত্রকরণ করতে, তাদের আত্মা আনন্দ এবং সান্ত্বনায় পূর্ণ হয়েছিলো, যে পবিত্রকরণ ঈশ্বরের কাছে তাদের হৃদয় সমর্পণ করার কারণে আসে।

৩৬ এবং এটা ঘটলো যে বায়ান্নতম বছরও শান্তিতে সমাপ্ত হয়েছিলো, অত্যন্তভাবে অহংকার ছাড়া যা জনগণের হৃদয়ে প্রবেশ করেছিলো; এবং এটার কারণ ছিলো তাদের অত্যন্ত বিশাল সম্পদ এবং ভূমিতে সমৃদ্ধি লাভ; এবং এটা দিনের পর দিন তাদের মধ্যে বেড়েছিলো।

৩৭ এবং এটা ঘটলো বিচারকদের রাজত্বকালের তিপান্নতম বছরে, হেলামান মারা গিয়েছিলেন, এবং তাঁর জ্যেষ্ঠ পুত্র নেফী তাঁর পরিবর্তে রাজত্ব করা শুরু করেছিলেন। এবং এটা ঘটলো যে তিনি ন্যায়বিচার এবং ন্যায্যতার সাথে বিচার-আসন পূরণ করেছিলেন; হ্যাঁ, তিনি ঈশ্বরের আজ্ঞাগুলো পালন করেছিলেন, এবং তাঁর পিতার পথ অবলম্বন করেছিলেন।