ধর্মশাস্ত্র
হেলামান ১৫


অধ্যায় ১৫

প্রভু নেফীয়দেরকে শাস্তি দেন কারণ তিনি তাদেরকে ভালবাসতেন—পরিবর্তিত লামানীয়রা বিশ্বাসে দৃঢ় এবং অটল—প্রভু শেষকালে লামানীয়দের প্রতি করুণাময় হবেন। প্রায় ৬ খ্রীষ্টপূর্বাব্দে

এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা, দেখো, আমি তোমাদের কাছে ঘোষণা করছি যে যদি তোমরা অনুতাপ না করো তবে তোমাদের ঘরগুলো তোমাদের জন্য জনশূন্য অবস্থায় পড়ে থাকবে।

হ্যাঁ, যদি তোমরা অনুতাপ না করো, তোমাদের স্ত্রীরা যেদিন স্তন্যদাত্রী হবে সেদিন তাদের জন্য শোক করার বড় কারণ থাকবে; কারণ তোমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সেখানে আশ্রয়ের কোনো স্থান থাকবে না; হ্যাঁ, এবং তাদের জন্য কষ্ট হবে যারা সন্তানসম্ভবা, কারণ তারা ভারী হবে এবং পালাতে পারবে না; অতএব তারা পদদলিত হবে এবং ধ্বংস হওয়ার জন্য পরে থাকবে।

হ্যাঁ, ধিক্ এই জাতিকে, যদি তারা অনুতাপ না করে যাদেরকে নেফীর লোক বলা হয়, যখন তারা এই সকল চিহ্নগুলো এবং অলৌকিক লক্ষণগুলো দেখবে যা তাদেরকে দেখানো হবে; কারণ দেখো তারা প্রভুর মনোনীত জাতি; হ্যাঁ, তিনি নেফীর লোকদের ভালোবাসেন, এবং তাদের শাস্তি দিয়েছেন; হ্যাঁ, তাদের অন্যায়ের দিনগুলোতে তিনি তাদের তিরস্কার করেছেন, কারণ তিনি তাদেরকে ভালোবাসেন।

কিন্তু দেখো আমার ভাইয়েরা, তিনি লামানীয়দেরকে তাদের ক্রমাগত মন্দ কাজের জন্য ঘৃণা করতেন, এবং এটার কারণ ছিলো তাদের পূর্বপুরুষদের অন্যায়ের রীতিনীতি। কিন্তু দেখো, নেফীয়দের দ্বারা প্রচারের মাধ্যমে তাদের কাছে পরিত্রাণ এসেছে; এবং এই উদ্দেশ্যে প্রভু তাদের জীবনকাল দীর্ঘায়িত করেছেন।

এবং আমি চাই যে, তোমরা দেখো যে তাদের বেশির ভাগ অংশই তাদের কর্তব্যের পথে রয়েছে, এবং তারা প্রভুর সামনে সতর্কতার সাথে চলাফেরা করে, এবং তারা মোশির আইন অনুসারে তাঁর আজ্ঞাগুলো এবং তাঁর আইনগুলো ও তাঁর বিচারগুলো পালনের চেষ্টা করে।

হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি যে, তাদের বেশির ভাগ অংশ এটা করছে, কারণ তারা ক্লান্তিহীনভাবে চেষ্টা করছে যাতে তারা তাদের ভাইদের অবশিষ্টাংশকে সত্যের জ্ঞানে নিয়ে আসতে পারে; তাই সেখানে অনেকে আছে যারা প্রতিদিন তাদের সংখ্যা বৃদ্ধি করছে।

এবং দেখো, তোমরা নিজেরাই জানো, কারণ তোমরা এটা প্রত্যক্ষ করেছো যে, তাদের যতজনকে সত্যের জ্ঞানে নিয়ে আসা হয়েছে, তাদের পূর্বপুরুষদের মন্দ এবং ঘৃণ্য রীতিনীতি জানতে, এবং পবিত্র ধর্মশাস্ত্রের বিশ্বাসে পরিচালনা করতে, হ্যাঁ, পবিত্র ভাববাদীদের ভবিষ্যদ্বাণী, যা লেখা আছে, যা তাদেরকে প্রভুর উপর বিশ্বাস করতে, এবং অনুতাপ করতে পরিচালনা করে, যে বিশ্বাস এবং অনুতাপ তাদের হৃদয়ের একটা পরিবর্তন নিয়ে আসে—

তাই, তোমরা নিজেরাই জানো, যতজন এটাতে আসে তারা বিশ্বাসে, এবং সেই জিনিসগুলোতে দৃঢ় এবং অটল হয় যেটার দ্বারা তাদের মুক্ত করা হয়েছে।

এবং তোমরা এটাও জানো যে তারা তাদের যুদ্ধের অস্ত্রগুলো মাটি চাপা দিয়েছে, এবং তারা সেগুলো তুলতে ভয় পায় পাছে কোনোভাবে তারা আবার পাপ করবে; হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছো যে তারা পাপ করতে ভয় পায়—কারণ দেখো, তারা নিজেদের শত্রুদের দ্বারা পদদলিত হওয়া এবং হত্যা হওয়া মেনে নেবে, এবং তাদের বিরুদ্ধে তারা তাদের তরবারি তুলবে না, এবং এটার কারণ হলো খ্রীষ্টের প্রতি তাদের বিশ্বাস।

১০ এবং এখন, তাদের দৃঢ়তার কারণে যখনই তারা বিশ্বাস করে সেই জিনিসে যা তারা বিশ্বাস করে, কারণ তাদের দৃঢ়তার জন্য যখনি তারা একসময় আলোকিত হয়, দেখো, প্রভু তাদের আশীর্বাদ করবেন এবং তাদের জীবনকাল দীর্ঘায়িত করবেন, তাদের অন্যায় থাকা সত্ত্বেও—

১১ হ্যাঁ, এমনকি যদি তারা অবিশ্বাসে হ্রাস পায় তবুও প্রভু তাদের জীবনকাল দীর্ঘায়িত করবেন, যতক্ষণ না সেই সময় আসে যা আমাদের পূর্বপুরুষদের দ্বারা, এবং ভাববাদী সেনোসের দ্বারা, এবং অন্য অনেক ভাববাদীদের দ্বারা, আমাদের ভাই সেই লামানীয়দের পুন:প্রতিষ্ঠার সম্পর্কে বলা হয়েছিলো, আবার সেই সত্যের জ্ঞানে নিয়ে আসতে—

১২ হ্যাঁ, আমি তোমাদেরকে বলছি যে, শেষকালে আমাদের ভাই সেই লামানীয়দের প্রতি প্রভুর প্রতিশ্রুতিগুলো প্রদান করা হয়েছে; তাদের অনেক কষ্ট থাকবে, এবং ভূমণ্ডলে তাদেরকে এদিকে ওদিকে তাড়িয়ে দেওয়া হবে, এবং শিকার করা হবে, এবং আঘাত করা হবে এবং বাইরে তাদের বিক্ষিপ্ত করা হবে, আশ্রয়ের কোন স্থান থাকবে না তা সত্ত্বেও, প্রভু তাদের প্রতি করুণাময় হবেন।

১৩ এবং এটা সেই ভবিষ্যদ্বাণী অনুসারে, যে তাদেরকে আবার সত্য জ্ঞানে নিয়ে আসা হবে, যা হলো তাদের মুক্তিদাতা এবং তাদের মহান ও সত্য মেষপালকের জ্ঞান, এবং তাঁর মেষদের মধ্যে গণনা করবেন।

১৪ তাই আমি তোমাদেরকে বলছি, এটা তোমাদের থেকে তাদের জন্য উত্তম হবে যদি তোমরা অনুতাপ না করো।

১৫ কারণ দেখো, সেই মহান কাজগুলো তাদের দেখানো হয়েছে যা তোমাদেরকে দেখানো হয়েছিলো, হ্যাঁ, তাদের যারা তাদের পূর্বপুরুষদের রীতিনীতির কারণে অবিশ্বাসে হ্রাস পেয়েছিলো, তোমরা দেখতে পাচ্ছো যে তারা আর কখনো অবিশ্বাসের মধ্যে থাকবে না।

১৬ তাই, প্রভু বলেছেন: আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করবো না, কিন্তু আমি বাধ্য করবো যে আমার প্রজ্ঞার দিনে তারা আবার আমার কাছে ফিরে আসে, প্রভু বলেন।

১৭ এবং এখন দেখো, নেফীয় লোকদের সম্পর্কে প্রভু বলেছেন: যদি তারা অনুতাপ না করে এবং আমার ইচ্ছা পালনের চেষ্টা না করে, আমি তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করবো, প্রভু বলেছেন, তাদের অবিশ্বাসের কারণে আমি তাদের মধ্যে যে অনেক শক্তিশালী কাজ করেছি তা সত্ত্বেও; এবং জীবন্ত প্রভুর দিব্যি এই জিনিসগুলো ঘটবে, প্রভু বলেছেন।