অধ্যায় ১মরনী লামানীয়দের মঙ্গলের জন্য লেখেন—নেফীয়রা যারা খ্রীষ্টকে অস্বীকার করবে না তাদেরকে হত্যা করা হবে। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে। অধ্যায় ২যীশু বারজন নেফীয় শিষ্যকে পবিত্র আত্মার উপহার প্রদান করার ক্ষমতা দিয়েছিলেন। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে। অধ্যায় ৩এলডাররা হাত উপরে রাখার মাধ্যমে যাজক এবং শিক্ষক নিযুক্ত করেন। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে। অধ্যায় ৪এলডাররা এবং যাজকরা কিভাবে প্রভুর ভোজের রুটি আশীর্বাদ করতেন তা ব্যাখ্যা করা হয়েছে। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে। অধ্যায় ৫প্রভুর ভোজের দ্রাক্ষারস পরিচালনার পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে। অধ্যায় ৬অনুতপ্ত ব্যক্তিরা বাপ্তিস্ম নেয় এবং সাহচর্য পায়—মণ্ডলীর সদস্য যারা অনুতপ্ত হয় তাদের ক্ষমা করা হয়—সভাগুলো পবিত্র আত্মার প্রভাব দ্বারা পরিচালনা করা হয়। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে। অধ্যায় ৭প্রভুর বিশ্রামে প্রবেশের একটা আহ্বান ঘোষণা করা হয়—সত্য উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করো—খ্রীষ্টের আত্মা মানুষদেরকে মন্দের বিপরীতে ভালোটা জানতে সক্ষম করে—শয়তান মানুষদেরকে খ্রীষ্টকে অস্বীকার করতে এবং মন্দ কাজ করতে প্ররোচিত করে—ভাববাদীরা খ্রীষ্টের আগমনের বিষয়ে প্রকাশ করেন—বিশ্বাস দ্বারা, আশ্চর্যকাজ ঘটে এবং স্বর্গদূতেরা পরিচর্যা করেন—মানুষদেরকে অনন্ত জীবনের জন্য আশা রাখতে হবে এবং ভালবাসাকে আঁকড়ে ধরতে হবে। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে। অধ্যায় ৮ছোট শিশুদের বাপ্তিস্মদান হলো একটা মন্দ কাজ—ছোট শিশুরা খ্রীষ্টের প্রায়শ্চিত্তের কারণে বেঁচে আছে—বিশ্বাস, অনুতাপ, হৃদয়ের নম্রতা, পবিত্র আত্মা গ্রহণ করা, এবং শেষ পর্যন্ত স্থির থাকা পরিত্রাণের দিকে পরিচালিতো করে। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে। অধ্যায় ৯নেফীয়রা এবং লামানীয়রা উভয়ই চরিত্রহীন এবং অধঃপতিত—তারা অত্যাচার করে এবং একে অপরকে হত্যা করে—মরমন প্রার্থনা করেন যেনো অনুগ্রহ এবং সদগুণ চিরকাল মরনীর উপর থাকে। প্রায় ৪০১ খ্রীষ্টপূর্বাব্দে। অধ্যায় ১০মরমনের পুস্তকের একটা সাক্ষ্য আসে পবিত্র আত্মার শক্তির দ্বারা—আত্মার উপহার বিশ্বস্তদের কাছে দেয়া হয়—আধ্যাত্মিক উপহারগুলো সর্বদা বিশ্বাসের সাথে থাকে—মরনীর বাক্য মাটি থেকে কথা বলে—খ্রীষ্টের কাছে আসো, তাঁর মধ্যে নিখুঁত হও, এবং তোমারদের আত্মা পবিত্র করো। প্রায় ৪২১ খ্রীষ্টপূর্বাব্দে।