অধ্যায় ৬
অনুতপ্ত ব্যক্তিরা বাপ্তিস্ম নেয় এবং সাহচর্য পায়—মণ্ডলীর সদস্য যারা অনুতপ্ত হয় তাদের ক্ষমা করা হয়—সভাগুলো পবিত্র আত্মার প্রভাব দ্বারা পরিচালনা করা হয়। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে।
১ এবং এখন আমি বাপ্তিস্ম সম্পর্কে বলি। দেখো, এলডাররা, যাজকেরা এবং শিক্ষকেরা বাপ্তিস্ম নিয়েছিলেন; এবং তাঁরা উপযুক্ত ফল উৎপন্ন করা ছাড়া তাঁরা বাপ্তিস্ম নেননি যে তাঁরা এটার যোগ্য ছিলেন।
২ তাঁরা কেউই বাপ্তিস্ম গ্রহণ করেননি একটা ভগ্ন হৃদয় ও একটা অনুতপ্ত আত্মা নিয়ে এগিয়ে আসা ছাড়া, এবং গির্জায় সাক্ষ্য বহন করা ছাড়া যে, তাঁরা সত্যিই তাদের পাপের জন্য অনুতপ্ত হয়েছে।
৩ এবং তাঁরা খ্রীষ্টের নাম নিজেদের উপর নেয়া ছাড়া কেউই বাপ্তিস্ম গ্রহণ করলেন না, শেষ পর্যন্ত তাঁকে সেবা করার সংকল্প নিয়েছিলেন।
৪ এবং বাপ্তিস্ম গ্রহণ করা, এবং পবিত্র আত্মার প্রভাব দ্বারা প্রভাবিত এবং বিশুদ্ধ হওয়ার পরে, তাদের খ্রীষ্টের মণ্ডলীর লোকদের মধ্যে গণনা করা হয়েছিলো; এবং তাদের নাম নেয়া হয়েছিলো, যাতে তাদেরকে মনে রাখতে এবং ঈশ্বরের মঙ্গল বাক্য দ্বারা তাদের পরিচর্যা করতে পারা যায়, তাদেরকে সঠিক পথে রাখতে, তাদেরকে ক্রমাগতভাবে প্রার্থনাতে সতর্ক রাখতে, কেবলমাত্র খ্রীষ্টের সদগুণে ভরসা করতে, যিনি ছিলেন তাদের বিশ্বাসের প্রবর্তক ও নিখুঁতকারী।
৫ এবং মণ্ডলী প্রায়ই একসাথে জড়ো হতো, উপবাস ও প্রার্থনা করতে, এবং তাদের আত্মার কল্যাণের বিষয়ে একজন আরেকজনের সাথে কথা বলতে।
৬ এবং প্রভু যীশুর স্মরণে, তাঁরা প্রায়ই একসাথে জড়ো হতো রুটি এবং দ্রাক্ষারস ভোজনে অংশ নিতেন।
৭ এবং তারা কঠোর পর্যবেক্ষণে ছিলো যে সেখানে তাদের মধ্যে কোনো অন্যায় না হয়; এবং যাদের অন্যায় করতে পাওয়া গিয়েছিলো, এবং মণ্ডলীর তিনজন সাক্ষী এলডারদের সামনে তাদেরকে দোষী সাব্যস্ত করেছিলো, এবং যদি তারা অনুতাপ না করতো, এবং স্বীকার না করতো, তাদের নাম মুছে ফেলা হতো, এবং তাদেরকে খ্রীষ্টের লোকদের মধ্যে গণনা করা হতো না।
৮ কিন্তু যতবার তারা অনুতাপ করেছিলো এবং ক্ষমা চেয়েছিলো, সত্য উদ্দেশ্য নিয়ে, তাদের ক্ষমা করা হয়েছিলো।
৯ এবং তাদের সভাগুলো মণ্ডলী দ্বারা পরিচালনা করা হয়েছিলো আত্মার কার্য অনুসারে, এবং পবিত্র আত্মার প্রভাব দ্বারা; কারণ পবিত্র আত্মার প্রভাব তাদেরকে প্রচার করতে, বা উপদেশ দিতে, বা প্রার্থনা করতে, বা মিনতি করতে, বা গান করতে পরিচালিত করতো, এইভাবে এটা করা হতো।