ধর্মশাস্ত্র
মরনী ১০


অধ্যায় ১০

মরমনের পুস্তকের একটা সাক্ষ্য আসে পবিত্র আত্মার শক্তির দ্বারা—আত্মার উপহার বিশ্বস্তদের কাছে দেয়া হয়—আধ্যাত্মিক উপহারগুলো সর্বদা বিশ্বাসের সাথে থাকে—মরনীর বাক্য মাটি থেকে কথা বলে—খ্রীষ্টের কাছে আসো, তাঁর মধ্যে নিখুঁত হও, এবং তোমারদের আত্মা পবিত্র করো। প্রায় ৪২১ খ্রীষ্টপূর্বাব্দে।

এখন আমি, মরনী, কিছুটা লিখছি যা আমার কাছে ভালো মনে হয়; এবং আমি আমার ভাই লামানীয়দের কাছে লিখছি; এবং আমি চাই যে তাদের জানা উচিত যে চারশো বিশ বছরেরও বেশি সময় পার হয়ে গেছে যখন খ্রীষ্টের আগমনের চিহ্ন দেয়া হয়েছিলো।

এবং তোমাদেরকে উপদেশ দেয়ার মাধ্যমে কিছু কথা বলার পর, আমি এই নথিগুলো মুদ্রাঙ্কিত করি।

দেখো, আমি তোমাদেরকে উৎসাহিত করি যে যখন তোমরা এই জিনিসগুলো পড়বে, যদি এটা ঈশ্বরের মধ্যে প্রজ্ঞা হয় তোমাদের সেটা পড়তে হবে, যাতে তোমরা স্মরণ করো প্রভু মনুষ্য সন্তানদের প্রতি কতটা করুণাময় ছিলেন, আদমের সৃষ্টি থেকে এই সময় পর্যন্ত যতক্ষণ না তোমরা এই জিনিসগুলো গ্রহণ করবে, এবং তোমাদের হৃদয়ে সেগুলো গভীরভাবে চিন্তা করবে।

এবং যখন তোমরা এই জিনিসগুলো গ্রহণ করবে, আমি তোমাদেরকে উৎসাহিত করবো যে তোমরা ঈশ্বর, অনন্ত পিতার কাছে জিজ্ঞাসা করো, খ্রীষ্টের নামে, এই জিনিসগুলো সত্য কিনা; এবং যদি তোমরা আন্তরিক হৃদয় সহকারে, সত্য উদ্দেশ্য নিয়ে, খ্রীষ্টের প্রতি বিশ্বাস রেখে জিজ্ঞাসা করো, পবিত্র আত্মার শক্তির দ্বারা, তিনি এগুলোর সত্যতা তোমাদের কাছে প্রকাশ করবেন।

এবং পবিত্র আত্মার শক্তির দ্বারা তোমরা সকল জিনিসের সত্যতা জানতে পারবে।

এবং ভালো যে কোনো কিছুই হলো ন্যায়পরায়ণ এবং সত্য; এমন কিছু নেই যা হলো ভালো তা খ্রীষ্টকে অস্বীকার করে, বরং স্বীকার করে যে তিনি আছেন।

এবং তোমরা পবিত্র আত্মার শক্তির দ্বারা জানতে পারবে যে তিনি আছেন; অতএব আমি তোমাদেরকে উৎসাহিত করি যে তোমরা ঈশ্বরের ক্ষমতাকে অস্বীকার করো না; কারণ তিনি মনুষ্য সন্তানদের বিশ্বাস অনুসারে, ক্ষমতা দ্বারা কাজ করেন, একইভাবে আজ, এবং আগামীকাল এবং চিরকাল।

এবং আবার, আমার ভাইয়েরা, আমি তোমাদেরকে উৎসাহিত করছি যে, তোমরা ঈশ্বরের উপহারগুলো অস্বীকার কোরো না, কারণ সেগুলো হলো অসংখ্য; এবং সেগুলো একই ঈশ্বর থেকে আসে। এবং বিভিন্ন উপায়ে এই উপহারগুলো প্রদান করা হয়; কিন্তু ইনি হলো একই ঈশ্বর যিনি সবকিছুতে সকলের মধ্যে কাজ করেন; এবং সেগুলো ঈশ্বরের আত্মার প্রকাশের দ্বারা মানুষদেরকে দেওয়া হয়, তাদের মঙ্গলের জন্য।

কারণ দেখো, একজনকে ঈশ্বরের আত্মা দ্বারা দেওয়া হয়, যাতে সে প্রজ্ঞার বাক্য শিক্ষা দিতে পারে;

১০ এবং আরেকজনকে দেওয়া হয় সেই একই আত্মা দ্বারা, যাতে সে জ্ঞানের বাক্য শিক্ষা দিতে পারে;

১১ এবং আরেকজনের কাছে, অত্যন্তভাবে মহান বিশ্বাস দেওয়া হয়; এবং আরেকজনের কাছে, একই আত্মার দ্বারা নিরাময়ের উপহার দেওয়া হয়;

১২ এবং আবার, আরেকজনের কাছে দেওয়া হয়, যাতে সে শক্তিশালী আশ্চর্যকাজ করতে পারে;

১৩ এবং আবার, আরেকজনের কাছে দেয়া হয়, যাতে সে সকল বিষয়ের ভাববাণী দিতে পারে;

১৪ এবং আবার, আরেকজনের কাছে দেওয়া হয়, স্বর্গদূত এবং পরিচর্যাকারী আত্মাদের দেখতে;

১৫ এবং আবার, আরেকজনকে দেওয়া হয়, সকল ধরণের ভাষায় কথা বলার ক্ষমতা;

১৬ এবং আবার, আরেকজনকে দেওয়া হয়, ভাষার অনুবাদ করার এবং বিভিন্ন ধরনের ভাষায় কথা বলার ক্ষমতা।

১৭ এবং এই সকল উপহারগুলো খ্রীষ্টের আত্মা দ্বারা আসে; এবং সেগুলো সমস্ত মানুষের কাছে তাঁর ইচ্ছা অনুসারে আলাদাভাবে আসে।

১৮ এবং আমার প্রিয় ভাইয়েরা, আমি তোমাদেরকে উৎসাহিত করবো যে, তোমরা স্মরণে রাখো যে সমস্ত ভালো উপহার খ্রীষ্টের থেকে আসে।

১৯ এবং, আমার প্রিয় ভাইয়েরা, আমি তোমাদেরকে উৎসাহিত করবো যে, তোমরা স্মরণে রাখো যে তিনি গতকাল, আজকে এবং চিরকাল একই, এবং সেই সকল উপহারগুলো যেগুলোর সম্পর্কে আমি বলেছি, যেগুলো হলো আধ্যাত্মিক, কখনই বন্ধ হয়ে যাবে না, এমনকি যতদিন জগত দাঁড়িয়ে থাকবে, শুধুমাত্র মনুষ্য সন্তানদের অবিশ্বাস অনুসারে হওয়া ছাড়া।

২০ সেইজন্য, সেখানে অবশ্যই বিশ্বাস থাকতে হবে; এবং যদি সেখানে অবশ্যই বিশ্বাস থাকে সেখানে অবশ্যই আশাও থাকবে; এবং যদি সেখানে অবশ্যই আশা থাকে সেখানে ভালোবাসাও থাকবে।

২১ এবং তোমার ভালোবাসা থাকা ছাড়া ঈশ্বরের রাজ্যে কোনোভাবেই তুমি রক্ষা পাবে না; কিংবা যদি তোমার বিশ্বাস না থাকে ঈশ্বরের রাজ্যে তুমি রক্ষা পাবে না; কিংবা তুমি পাবে না যদি তোমার আশা না থাকে।

২২ এবং যদি তোমার আশা না থাকে তোমাকে অবশ্যই হতাশায় থাকতে হবে; এবং হতাশা আসে অন্যায়ের কারণে।

২৩ এবং খ্রীষ্ট সত্যই আমাদের পিতৃপুরুষদেরকে বলেছেন: যদি তোমাদের বিশ্বাস থাকে তোমরা সকল কিছু করতে পারবে যা আমার কাছে উপযুক্ত।

২৪ এবং এখন আমি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত বলছি—যে যদি সেই দিন আসে যে ঈশ্বরের ক্ষমতা এবং উপহারগুলো তোমাদের মধ্যে বন্ধ করে দেওয়া হয়, এটা হবে তোমাদের অবিশ্বাসের কারণে।

২৫ এবং ধিক্ মনুষ্য সন্তানদের যদি ঘটনা এটাই হয়; কারণ সেখানে কেউ থাকবে না যে তোমাদের মধ্যে ভালো কাজ করবে, একজনও না। কারণ সেখানে তোমাদের মধ্যে যদি একজনও থাকে যে ভালো কাজ করে, সে ঈশ্বরের ক্ষমতা এবং উপহারগুলো দ্বারা কাজ করবে।

২৬ এবং ধিক্ তাদেরকে যারা এই জিনিসগুলো বন্ধ করে এবং মারা যায়, কারণ তারা তাদের পাপে মারা যায়, এবং তাদেরকে ঈশ্বরের রাজ্যে রক্ষা করা যাবে না; এবং আমি এটা খ্রীষ্টের বাক্য অনুসারে বলছি; এবং আমি মিথ্যা বলছি না।

২৭ এবং আমি তোমাদেরকে এই জিনিসগুলো স্মরণে রাখতে উৎসাহিত করছি; কারণ শীঘ্রই সেই সময় আসছে তোমরা জানবে যে আমি মিথ্যা বলছি না, কারণ তোমরা আমাকে ঈশ্বরের কাঁঠগড়ায় দেখবে; এবং প্রভু ঈশ্বর তোমাদেরকে বলবেন: আমি কি আমার বাক্য তোমাদের কাছে ঘোষণা করিনি, যা এই মানুষটার দ্বারা লেখা হয়েছিলো, যেমনটা একজন মৃতদের মধ্যে থেকে চিৎকার করছে, হ্যাঁ, এমনকি ধুলো থেকে কথা বলার মতো?

২৮ আমি এই জিনিসগুলো ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ করার জন্য ঘোষণা করছি। এবং দেখো, এগুলো চিরস্থায়ী ঈশ্বরের মুখ থেকে বেরিয়ে আসবে; এবং তাঁর বাক্য প্রজন্ম থেকে প্রজন্মে প্রবলতার সাথে এগিয়ে যাবে।

২৯ এবং ঈশ্বর তোমাদেরকে দেখাবেন, যে আমি যা কিছু লিখেছি তা সত্য।

৩০ এবং আবার আমি তোমাদেরকে উৎসাহিত করবো যে তোমরা খ্রীষ্টের কাছে আসো, এবং সকল ভালো উপহার ধরে রাখো, এবং মন্দ উপহার স্পর্শ করো না, অপবিত্র জিনিসও নয়।

৩১ এবং জাগো, এবং ধুলো থেকে উঠো, হে যিরূশালেম; হ্যাঁ, হে সিয়োনের কন্যা, তোমার সুন্দর বস্ত্র পরিধান করো; এবং তোমাদের খুঁটি মজবুত করো এবং তোমাদের সীমা চিরকাল বর্ধিত করো, যেনো তোমরা আর বিভ্রান্ত হতে না পারো, হে ইস্রায়েলের বংশ, যেনো অনন্ত পিতার চুক্তি যা তিনি তোমাদের সাথে করেছেন, তা পরিপূর্ণ হতে পারে।

৩২ হ্যাঁ, খ্রীষ্টের কাছে আসো, এবং তাঁর মধ্যে নিখুঁত হও, এবং নিজেকে সকল অধার্মিকতা থেকে অস্বীকার করো; এবং যদি তোমরা নিজেদের সকল অধার্মিকতা থেকে অস্বীকার করো, এবং ঈশ্বরকে তোমার সকল শক্তি, মন এবং ক্ষমতা দিয়ে ভালোবাসো, তাহলে তাঁর অনুগ্রহই তোমাদের জন্য যথেষ্ট, যাতে তাঁর অনুগ্রহের দ্বারা তোমরা খ্রীষ্টে নিখুঁত হতে পারো; এবং যদি তোমরা ঈশ্বরের অনুগ্রহের দ্বারা খ্রীষ্টে নিখুঁত হও, তোমরা কোনভাবেই ঈশ্বরের ক্ষমতা অস্বীকার করতে পারবে না।

৩৩ এবং আবার, যদি তোমরা ঈশ্বরের অনুগ্রহের দ্বারা খ্রীষ্টের মধ্যে নিখুঁত হও, এবং তাঁর ক্ষমতা অস্বীকার না করো, তাহলে তোমরা ঈশ্বরের অনুগ্রহের দ্বারা খ্রীষ্টের মধ্যে পবিত্র হবে, খ্রীষ্টের রক্তপাতের মাধ্যমে, যা পিতার করা তোমাদের কাছে একটা চুক্তি তোমাদের পাপের ক্ষমার জন্য, যেনো দাগ ছাড়া, তোমরা পবিত্র হয়ে উঠতে পারো।

৩৪ এবং এখন আমি সকলকে বিদায় জানাই। শীঘ্রই আমি ঈশ্বরের পরমদেশে বিশ্রামে যাবো, যতক্ষন না পর্যন্ত আমার আত্মা এবং আমার দেহ আবার একত্রিত হবে, এবং যতক্ষন না পর্যন্ত আমাকে বায়ুর মধ্য দিয়ে বিজয়ী করে জীবিত ও মৃত উভয়েরই অনন্ত বিচারক, সেই মহান যিহোবার আনন্দদায়ক কাঁঠগড়ার সামনে তোমাদের সাথে সাক্ষাৎ করতে নিয়ে আসা হবে। আমেন।