ধর্মশাস্ত্র
মরনী ২


অধ্যায় ২

যীশু বারজন নেফীয় শিষ্যকে পবিত্র আত্মার উপহার প্রদান করার ক্ষমতা দিয়েছিলেন। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে।

খ্রীষ্টের বাক্য, যা তিনি তাঁর শিষ্যদের বলেছিলেন, সেই বারোজনকে যাদের তিনি মনোনীত করেছিলেন, যখন তিনি তাঁর হাত তাদের উপর রেখেছিলেন—

এবং তিনি তাদের নাম ধরে ডাকলেন, বললেন: তোমরা গভীর প্রার্থনাতে আমার নামে পিতাকে ডাকবে; এবং তোমরা এটা করার পরে তাকে পবিত্র আত্মা দেয়ার সেই ক্ষমতা তোমরা পাবে যার উপর তোমরা তোমাদের হাত রাখবে; এবং আমার নামে তোমরা এটা দেবে, কারণ এইভাবেই আমার প্রেরিতেরা করে।

এখন খ্রীষ্ট তাঁর প্রথম আবির্ভাবের সময় তাদেরকে এই কথাগুলো বলেছিলেন; এবং জনতা এগুলো শুনেনি, কিন্তু শিষ্যেরা তা শুনেছিলেন; এবং যতজনের উপর তাঁরা তাদের হাত রেখেছিলেন, পবিত্র আত্মা ততজনের উপর নেমেছিলেন।