মরনীর পুস্তক
অধ্যায় ১
মরনী লামানীয়দের মঙ্গলের জন্য লেখেন—নেফীয়রা যারা খ্রীষ্টকে অস্বীকার করবে না তাদেরকে হত্যা করা হবে। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে।
১ এখন আমি, মরনী, যেরদের লোকদের লিখিত বিবরণের সংক্ষিপ্তকরণ সমাপ্ত করার পর, আমি ভাবিনি আরও বেশি কিছু লিখতে হবে, কিন্তু এখনো পর্যন্ত আমি ধ্বংস হইনি; এবং আমি নিজেকে লামানীয়দের কাছে প্রকাশ করিনি ভয়ের কারণে যে তারা আমাকে ধ্বংস করে ফেলবে।
২ কারণ দেখো, তাদের নিজেদের মধ্যে যুদ্ধ অত্যধিক হিংস্র ছিলো; এবং তাদের ঘৃণার কারণে তারা প্রত্যেক নেফীয়কে হত্যা করে যারা খ্রীষ্টকে অস্বীকার করবে না।
৩ এবং আমি, মরনী, খ্রীষ্টকে অস্বীকার করবো না; সেইজন্য, আমি আমার নিজের জীবনের নিরাপত্তার জন্য যেখানে আমি পারি ঘুরে বেড়াই।
৪ সেইজন্য, আমি যা ভেবেছিলাম তার বিপরীতে আমি আরও কিছু কথা লিখছি; কারণ আমি ভাবিনি যে আরো বেশি কিছু লিখতে হবে; কিন্তু আমি আরও কিছু কথা লিখছি, যা হয়তো ভবিষ্যতের কোনো দিনে আমার ভাই লামানীয়দের কাছে সেগুলো মূল্যবান হতে পারে, প্রভুর ইচ্ছা অনুসারে।