ধর্মশাস্ত্র
মরনী ৪


অধ্যায় ৪

এলডাররা এবং যাজকরা কিভাবে প্রভুর ভোজের রুটি আশীর্বাদ করতেন তা ব্যাখ্যা করা হয়েছে। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে।

তাদের এলডার এবং যাজকেরা এই পদ্ধতিতে গির্জাতে খ্রীষ্টের দেহ এবং রক্ত পরিচালনা করেন; এবং তাঁরা এটা খ্রীষ্টের আজ্ঞা অনুসারে পরিচালনা করেছিলেন; সেইজন্য আমরা জানি এই পদ্ধতিই হলো সত্য; এবং এলডার ও যাজকেরা এটা পরিচর্যা করেছিলেন—

এবং তাঁরা মণ্ডলীর সদস্যদের সাথে হাঁটু গেঁড়ে নত হয়েছিলেন, এবং খ্রীষ্টের নামে পিতার কাছে প্রার্থনা করেছিলেন, বললেন:

হে ঈশ্বর, অনন্ত পিতা, আমরা তোমার কাছে তোমার পুত্র যীশু খ্রীষ্টের নামে মিনতি করি যে, এই রুটিকে আশীর্বাদ এবং পবিত্র করো যেনো যে সকল আত্মা এটা ভোজনে অংশগ্রহণ করে; যেনো তারা তোমার পুত্রের দেহের স্মরণে ভোজন করে, এবং তোমার নামে সাক্ষ্য বহন করে, হে ঈশ্বর, অনন্ত পিতা, তারা যেনো স্বেচ্ছায় তোমার পুত্রের নাম গ্রহণ করে, এবং তাঁকে সর্বদা স্মরণ করে, এবং তাঁর আজ্ঞাগুলো পালন করে যা তিনি তাদেরকে দিয়েছেন, যাতে তাঁর আত্মা সর্বদা তাদের সঙ্গে থাকে। আমেন।