ধর্মশাস্ত্র
মরনী ৫


অধ্যায় ৫

প্রভুর ভোজের দ্রাক্ষারস পরিচালনার পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছে। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে।

দ্রাক্ষারস পরিচালনার পদ্ধতি—দেখো, তাঁরা পানপাত্র নিলেন, এবং বললেন:

হে ঈশ্বর, অনন্ত পিতা, আমরা তোমার কাছে তোমার পুত্রের নামে মিনতি করি যে, এই দ্রাক্ষারস আশীর্বাদ এবং পবিত্র করো যেনো যে সকল আত্মা এটা পান করবে, তারা যেনো তোমার পুত্রের রক্তের স্মরণে এটা পান করতে পারে, যা তাদের জন্য ঝরেছিলো; যেনো তারা তোমার নামে সাক্ষ্য বহন করতে পারে, হে ঈশ্বর, অনন্ত পিতা, এবং তারা যেনো সর্বদা তাঁকে স্মরণ করে, যাতে তাঁর আত্মা তাদের সঙ্গে থাকে। আমেন।