ধর্মশাস্ত্র
মরনী ৩


অধ্যায় ৩

এলডাররা হাত উপরে রাখার মাধ্যমে যাজক এবং শিক্ষক নিযুক্ত করেন। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে।

শিষ্যেরা, যাদের মণ্ডলীর এলডার বলে ডাকা হতো, যে পদ্ধতিতে যাজক এবং শিক্ষক নিযুক্ত করতেন—

তাঁরা খ্রীষ্টের নামে প্রভুর কাছে প্রার্থনা করার পর, তাঁরা তাদের হাত তাদের উপর রাখেন এবং বলেন:

যীশু খ্রীষ্টের নামে আমি তোমাকে একজন যাজক হতে অভিষিক্ত করছি (অথবা যদি তিনি একজন শিক্ষক হয়, আমি তোমাকে একজন শিক্ষক হতে অভিষিক্ত করছি) অনুতাপ এবং যীশু খ্রীষ্টের মাধ্যমে পাপের ক্ষমা প্রচার করতে, শেষ পর্যন্ত তাঁর নামে বিশ্বাসের মাধ্যমে স্থির থাকতে। আমেন।

এবং এই পদ্ধতি অনুসারে তাঁরা যাজকদের এবং শিক্ষকদের নিযুক্ত করেন, মানুষের প্রতি ঈশ্বরের উপহার এবং আহ্বান অনুসারে; এবং তাঁরা তাদের পবিত্র আত্মার প্রভাব দ্বারা তাদেরকে নিযুক্ত করেছিলেন, যা তাঁদের মধ্যে ছিলো।