ধর্মশাস্ত্র
মরনী ৮


অধ্যায় ৮

ছোট শিশুদের বাপ্তিস্মদান হলো একটা মন্দ কাজ—ছোট শিশুরা খ্রীষ্টের প্রায়শ্চিত্তের কারণে বেঁচে আছে—বিশ্বাস, অনুতাপ, হৃদয়ের নম্রতা, পবিত্র আত্মা গ্রহণ করা, এবং শেষ পর্যন্ত স্থির থাকা পরিত্রাণের দিকে পরিচালিতো করে। প্রায় ৪০১–৪২১ খ্রীষ্টপূর্বাব্দে।

আমার পিতা মরমনের একটা পত্র, আমি মরনী, আমার কাছে লেখা হয়েছিলো; এবং এটা শীঘ্রই আমার কাছে লেখা হয়েছিলো পরিচর্যা কাজে আমাকে আহ্বানের পর। এবং এইভাবে তিনি আমার কাছে লিখেছিলেন, বললেন:

আমার প্রিয় পুত্র, মরনী, আমি অত্যন্তভাবে আনন্দিত যে তোমার প্রভু যীশু খ্রীষ্ট তোমাকে স্মরণে রেখেছেন, এবং তাঁর পরিচর্যা কাজে এবং তাঁর পবিত্র কাজে তোমাকে আহ্বান করেছেন।

আমি আমার প্রার্থনায় সর্বদা তোমাকে স্মরণে রাখি, অবিরতভাবে ঈশ্বর পিতার কাছে প্রার্থনা করছি তাঁর পবিত্র সন্তান, যীশুর নামে, যেনো তিনি, তাঁর অসীম সদগুণ এবং অনুগ্রহের মধ্য দিয়ে, তাঁর নামের উপর বিশ্বাসে শেষ পর্যন্ত স্থির থাকার মাধ্যমে তোমাকে রক্ষা করবেন।

এবং এখন, আমার পুত্র, আমি তোমাকে সেই বিষয়ে বলছি যা আমাকে অত্যন্তভাবে ব্যাথিত করে; কারণ এটা আমাকে ব্যাথিত করে যে তোমাদের মধ্যে তর্ক উঠবে।

কারণ, যদি আমি সত্য জেনে থাকি, তবে সেখানে ছোট শিশুদের বাপ্তিস্ম নিয়ে তোমাদের মধ্যে তর্ক রয়েছে।

এবং এখন, আমার পুত্র, আমি চাই যে তুমি অধ্যবসায়ী হয়ে কাজ করবে, যাতে এই জঘন্য ভুল তোমাদের মধ্যে থেকে সরিয়ে ফেলা যায়; কারণ, এই উদ্দেশ্যে আমি এই পত্র লিখেছি।

কারণ এই জিনিসগুলো তোমার কাছ থেকে জানার পর আমি অবিলম্বে সেই বিষয় সম্পর্কে প্রভুর কাছে জিজ্ঞাসা করেছিলাম। এবং প্রভুর বাক্য পবিত্র আত্মার শক্তির দ্বারা আমার কাছে আসলো, বললেন:

তোমার মুক্তিদাতা, তোমার প্রভু এবং তোমার ঈশ্বর, খ্রীষ্টের বাক্য শোনো। দেখো, আমি জগতে ধার্মিকদের জন্য নয় বরং পাপীদের অনুতাপের জন্য আহ্বান করতে এসেছি; সুস্থদের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু অসুস্থদের প্রয়োজন; অতএব, ছোট শিশুরা হলো নিষ্পাপ, কারণ তারা পাপ করতে সক্ষম নয়; এখন আমার কারণে আদমের দোষ তাদের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, ফলে এটার কোনো প্রভাব তাদের উপর নেই; এবং ত্বক্‌ছেদের আইন আমার মধ্যে দিয়ে অপসারিত হয়েছে।

এবং এই প্রকারে পবিত্র আত্মা প্রভুর বাক্য আমার কাছে প্রকাশ করেছেন; অতএব, আমার প্রিয় পুত্র, আমি জানি যে ঈশ্বরের সামনে এটা হলো গুরুতর উপহাস যে, তোমাদের ছোট শিশুদের বাপ্তিস্ম দেওয়া।

১০ দেখো আমি তোমাকে বলছি যে এই জিনিস তুমি শেখাবে—অনুতাপ এবং বাপ্তিস্ম তাদের জন্য যারা পাপের জন্য দায়ী এবং পাপ করতে সক্ষম; তুমি, পিতামাতাদের শিখাও যে তাদেরকে অবশ্যই অনুতাপ করতে হবে এবং বাপ্তিস্ম নিতে হবে, এবং নিজেদেরকে তাদের ছোট শিশুদের মত নম্র করতে হবে, এবং তারা সকলেই তাদের ছোট শিশুদের সাথে রক্ষা পাবে।

১১ এবং তাদের ছোট শিশুদের অনুতাপের দরকার নেই, কিংবা বাপ্তিস্মও নয়। দেখো, বাপ্তিস্ম হয় অনুতাপের ফলে আজ্ঞাগুলো পরিপূর্ণ করতে পাপের ক্ষমা পাওয়ার জন্য।

১২ কিন্তু ছোট শিশুরা খ্রীষ্টে বেঁচে আছে, এমনকি জগতের গঠনকাল থেকে; যদি তা না হয়, তবে ঈশ্বর হবেন একজন ভেদাভেদের ঈশ্বর, এবং একজন পরিবর্তনশীল ঈশ্বর, এবং মানুষদের ব্যাপারে একজন পক্ষপাতিত্বকারী; কারণ কতই না ছোট শিশুরা বাপ্তিস্ম ছাড়াই মারা গিয়েছে!

১৩ অতএব, যদি ছোট শিশুরা বাপ্তিস্ম নেয়া ছাড়া রক্ষা না পায়, এরা অবশ্যই অন্তহীন নরকে যেতো।

১৪ দেখো আমি তোমাকে বলছি, যে বিশ্বাস করে যে ছোট শিশুদের বাপ্তিস্ম নেয়া প্রয়োজন সে পিত্তের তিক্ততায় আছে এবং অন্যায়ের বাঁধনে আছে; কারণ তার বিশ্বাস, আশা কিংবা ভালোবাসা নেই; অতএব, তাকে তার ভাবনাকালে বিচ্ছিন্ন করা হবে, তাকে অবশ্যই নরকে যেতে হবে।

১৫ কারণ এটা বিশ্বাস করা হলো ভয়াবহ মন্দতা যে ঈশ্বর একজন বাপ্তিস্মপ্রাপ্ত সন্তানকেই রক্ষা করেন এবং অন্যজন অবশ্যই ধ্বংস হবে কারণ সে বাপ্তিস্ম নেয়নি।

১৬ ধিক্ তাদেরকে যারা প্রভুর পথসকল এই প্রকারে বিকৃত করবে, কারণ তারা ধ্বংস হয়ে যাবে যদি না তারা অনুতাপ করে। দেখো, আমি ঈশ্বরের কাছ থেকে ক্ষমতা পেয়ে সাহসিকতার সাথে বলছি; এবং মানুষ কি করবে আমি তা ভয় পাইনা; কারণ নিখুঁত প্রেম সকল ভয় দূর করে।

১৭ এবং আমি ভালোবাসায় পূর্ণ, যা হলো চিরস্থায়ী প্রেম; সেইজন্য, সকল শিশুরা আমার কাছে একইরকম; সেইজন্য, আমি ছোট শিশুদের একটা নিখুঁত প্রেম দ্বারা ভালোবাসি; এবং তারা সবাই একই এবং পরিত্রাণের অংশীদার।

১৮ কারণ আমি জানি যে ঈশ্বর ভেদাভেদের ঈশ্বর নন, কিংবা কোনো পরিবর্তনশীল সত্তা নন; কিন্তু তিনি হলেন সকল অনন্তকাল হতে সকল অনন্তকাল পর্যন্ত অপরিবর্তনশীল।

১৯ ছোট শিশুরা অনুতাপ করতে পারে না; সেইজন্য, এটা তাদের উপর ঈশ্বরের বিশুদ্ধ করুণা অস্বীকার করা হলো ভয়াবহ মন্দতা, কারণ তারা সবাই তাঁর করুণার কারণে তাঁর মধ্যেই জীবিত আছে।

২০ এবং যে বলেছে যে ছোট শিশুদের বাপ্তিস্ম নেওয়া প্রয়োজন সে খ্রীষ্টের করুণাকে অস্বীকার করে, এবং তাঁর প্রায়শ্চিত্তকে এবং তাঁর মুক্তির ক্ষমতাকে মূল্যহীন হিসেবে গণ্য করে।

২১ ধিক্ তাদেরকে, কারণ তারা মৃত্যু, নরক, এবং অন্তহীন যন্ত্রণার ঝুঁকিতে আছে। আমি এটা সাহসিকতার সাথে বলছি; ঈশ্বর আমাকে আদেশ করেছেন। সেগুলো শোনো এবং মনোযোগ দাও, অথবা সেগুলো খ্রীষ্টের বিচার-আসনে তাদের বিরুদ্ধে দাঁড়াবে।

২২ কারণ দেখো যে সকল ছোট শিশুরা, এবং যারা আইন ছাড়া আছে তারাও খ্রীষ্টে বেঁচে আছে। কারণ মুক্তির ক্ষমতা তাদের সকলের উপরেই আসে যাদের কোনো আইন নেই; অতএব, যে দোষী নয়, অথবা যে কোনো দোষারোপের অধীনে নেই, অনুতাপ করতে পারে না; এবং তাদের কাছে বাপ্তিস্ম মূল্যহীন—

২৩ কিন্তু খ্রীষ্টের করুণাকে, এবং তাঁর পবিত্র আত্মার প্রভাবকে অস্বীকার করা, এবং অর্থহীন আচার অনুষ্ঠানে বিশ্বাস রাখা, এটা হলো ঈশ্বরের সামনে উপহাস।

২৪ দেখো, আমার পুত্র, এই জিনিসটা হওয়া উচিত নয়; কারণ অনুতাপ হলো তাদের জন্য যারা দোষারোপের অধীনে থাকে, এবং ভগ্ন আইনের দোষের অধীনে থাকে।

২৫ এবং অনুতাপের প্রথম ফল হলো বাপ্তিস্ম; এবং বাপ্তিস্ম হয় বিশ্বাস দ্বারা আজ্ঞাগুলো পরিপূর্ণ করতে; এবং আজ্ঞার পরিপূর্ণতা পাপের ক্ষমা নিয়ে আসে;

২৬ এবং পাপের ক্ষমা নম্রতা, এবং হৃদয়ের নম্রতা নিয়ে আসে; এবং নম্রতা ও হৃদয়ের নম্রতার কারণে পবিত্র আত্মার পরিদর্শন হয়, যা সান্ত্বনাদাতা আশা এবং নিখুঁত প্রেমে পূর্ণ করে, যে প্রেম স্থির থাকে প্রার্থনায় অধ্যবসায়ের দ্বারা, যতক্ষণ না শেষ আসে, যখন সকল ধার্মিকগণ ঈশ্বরের সাথে বাস করবেন।

২৭ দেখো, আমার পুত্র, আমি আবার তোমার কাছে লিখবো যদি শীঘ্রই লামানীয়দের বিরুদ্ধে যুদ্ধে না যাই। দেখো, এই জাতির অহংকার, অথবা নেফীয়ের লোকেরা, তারা অনুতাপ না করায় তাদের ধ্বংস প্রমাণিত হয়েছে।

২৮ আমার পুত্র, তাদের জন্য প্রার্থনা করো, যেনো তাদের কাছে অনুতাপ আসতে পারে। কিন্তু দেখো, আমি ভয় করি যে আত্মা তাদের সাথে কাজ করা বন্ধ করে দিয়েছে; এবং ভূমির এই অংশে তারা সকল ক্ষমতা এবং কর্তৃত্ব যা ঈশ্বর থেকে আসে ধ্বংস করার চেষ্টা করছে; এবং তারা পবিত্র আত্মাকে অস্বীকার করছে।

২৯ এবং আমার পুত্র, এতটা মহান জ্ঞান প্রত্যাখ্যান করার পর, তারা অবশ্যই ধ্বংস হবে, তাতে ভাববাদীদের দ্বারা বলা ভবিষ্যদ্বাণী পরিপূর্ণ হবে, একইসাথে আমাদের ত্রাণকর্তার নিজের বাক্যও।

৩০ আমার পুত্র, বিদায়, যতক্ষণ না আমি তোমাকে লিখবো, বা তোমার সাথে আবার সাক্ষাৎ করবো। আমেন।