অধ্যায় ৩২
স্বর্গদূতেরা পবিত্র আত্মার প্রভাবে কথা বলেন—মানুষদের অবশ্যই প্রার্থনা করতে হবে এবং পবিত্র আত্মার কাছ থেকে নিজেদের জন্য জ্ঞান অর্জন করতে হবে। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন, দেখো, আমার প্রিয় ভাইয়েরা, আমি বিশ্বাস করি যে এই পথ দিয়ে প্রবেশ করার পরে তোমরা কি করবে সেই বিষয় নিয়ে তোমাদের অন্তরে গভীরভাবে চিন্তা করছো। কিন্তু, দেখো, কেনো তোমরা তোমাদের হৃদয়ে এই বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করছো?
২ তোমাদের কি মনে পড়ে না যে আমি তোমাদেরকে বলেছিলাম যে, পবিত্র আত্মা গ্রহণের পর তোমরা স্বর্গদূতদের ভাষায় কথা বলতে পারবে? এবং এখন, তোমরা কীভাবে স্বর্গদূতদের ভাষায় কথা বলবে যদি এটা পবিত্র আত্মার দ্বারা না হয়?
৩ স্বর্গদূতেরা পবিত্র আত্মার প্রভাবে কথা বলেন; অতএব, তারা খ্রীষ্টের বাক্যগুলো বলেন। অতএব, আমি তোমাদের বললাম, খ্রীষ্টের বাক্যে মহোল্লাস করো; কারণ দেখো, খ্রীষ্টের বাক্যগুলো তোমাদের সমস্ত কিছু বলে দেবে যা তোমাদের করা উচিত।
৪ অতএব, এখন আমি এই কথাগুলো বলার পরে, যদি তোমরা সেগুলো বুঝতে না পারো তবে এটা হবে, কারণ তোমরা যাচ্ঞা করোনি, এবং তোমরা দ্বারে আঘাত করোনি; অতএব, তোমাদেরকে আলোতে আনা হবে না, কিন্তু অন্ধকারে ধ্বংস হতে হবে।
৫ কারণ দেখো, আমি আবার তোমাদের বলছি যে, যদি তোমরা এই পথ দিয়ে ভিতরে প্রবেশ করো, এবং পবিত্র আত্মাকে গ্রহণ করো, তবে তিনি তোমাদের সমস্ত কিছু দেখাবেন তোমাদের কি করা উচিত।
৬ দেখো, এই হলো খ্রীষ্টের উপদেশাবলী, আর যতক্ষণ না তিনি মাংসে তোমাদের সম্মুখে প্রকাশ করবেন ততক্ষণ পর্যন্ত আর কোনো উপদেশাবলী দেওয়া হবে না। এবং যখন তিনি মাংসে নিজেকে তোমাদের সম্মুখে প্রকাশ করবেন, তখন তিনি তোমাদেরকে যা কিছু বলবেন তোমরা তা অবশ্যই পালন করবে।
৭ এবং এখন আমি, নেফী, এর বেশি কিছু বলতে পারবো না; আত্মা আমার কথা বলা বন্ধ করেছেন, এবং আমি অবিশ্বাস, এবং মন্দতা, এবং অজ্ঞতা, এবং মানুষের জেদের কারণে শোক প্রকাশ করতে পড়ে আছি; কারণ তারা জ্ঞান অনুসন্ধান করবে না, এবং মহান জ্ঞানও বুঝতে পারবে না, যখন তা তাদের সরলভাবে দেওয়া হবে, এমনকি বাক্যের মত সরল করলেও।
৮ এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা, আমি বুঝতে পারছি যে তোমরা এখনো তোমাদের অন্তরে গভীরভাবে চিন্তা করছো; এটা আমাকে দুঃখ দেয় যে আমার এই বিষয়ে কথা বলা উচিত। কারণ যে আত্মা একজন মানুষকে প্রার্থনা করতে শেখায় সেই আত্মার কথা যদি তোমরা শোনো, তবে তোমরা জানতে পারবে যে তোমাদের অবশ্যই প্রার্থনা করতে হবে; কারণ মন্দ আত্মা কোনো মানুষকে প্রার্থনা করতে শেখায় না, কিন্তু তাকে শিক্ষা দেয় যে, সে যেনো প্রার্থনা না করে।
৯ কিন্তু দেখো, আমি তোমাদেরকে বলছি যে, তোমাদের সর্বদা প্রার্থনা করা উচিৎ, নিরুৎসাহিত হইও না; প্রথমত তোমরা খ্রীষ্টের নামে পিতার কাছে প্রার্থনা করা ছাড়া তোমরা যেনো প্রভুর উদ্দেশ্যে কোন কাজ সম্পন্ন না করো, যেনো তিনি তোমাদের কাজ তোমার জন্য উৎসর্গ করেন, যেনো তোমাদের কাজ তোমাদের আত্মার কল্যাণের জন্য হয়।