অধ্যায় ৩১
নেফী বলেছেন কেনো খ্রীষ্ট বাপ্তিস্ম গ্রহন করেছিলেন—মানুষকে অবশ্যই খ্রীষ্টকে অনুসরণ করতে হবে, বাপ্তিস্ম নিতে হবে, পবিত্র আত্মা গ্রহণ করতে হবে, এবং পরিত্রাণ পাওয়ার জন্য শেষ পর্যন্ত স্থির থাকতে হবে—অনুতাপ এবং বাপ্তিস্ম হলো সঙ্কীর্ণ ও দুর্গম পথের দ্বার—অনন্ত জীবন তাদের কাছে আসে যারা বাপ্তিস্মের পরে আজ্ঞাগুলো পালন করে। প্রায় ৫৫৯–৫৪৫ খ্রীষ্টপূর্বাব্দে
১ এবং এখন আমি, নেফী, আমার প্রিয় ভাইয়েরা, তোমাদের কাছে আমার ভবিষ্যদ্বাণী বলা শেষ করছি। এবং আমি কয়েকটা বিষয় ছাড়া আর লিখতে পারি না, যা আমি জানি অবশ্যই ঘটবে; আমি আমার ভাই যাকোবের কয়েকটা বাক্য ছাড়া আর কিছুই লিখতে পারি না।
২ অতএব, আমি যা কিছু লিখেছি তা আমার পক্ষে যথেষ্ট, কেবল খ্রীষ্টের উপদেশাবলী সম্বন্ধে আমাকে অবশ্যই কিছু কথা বলতে হবে; অতএব, আমি আমার ভবিষ্যদ্বাণীর সরলতা অনুসারে, তোমাদের কাছে স্পষ্টভাবে কথা বলবো।
৩ কারণ আমার প্রাণ সরলতায় আনন্দ করে; কারণ এই রুপে প্রভু ঈশ্বর মনুষ্য সন্তানদের মধ্যে কাজ করেন। কারণ প্রভু ঈশ্বর বুদ্ধিবৃত্তির আলো দেন; কারণ তিনি মানুষের সঙ্গে তাদের ভাষা অনুসারে কথা বলেন, তাদের বুদ্ধিবৃত্তি অনুসারে।
৪ অতএব, আমি চাই যেনো তোমরা মনে রাখো যে প্রভু আমাকে যে ভাববাদী দেখিয়েছেন সেই ভাববাদীর বিষয়ে আমি তোমাদের কাছে বলেছি, যে ঈশ্বরের মেষশাবককে বাপ্তিস্ম দেবে, যিনি জগতের পাপ সকল তুলে নেবেন।
৫ এবং এখন, ঈশ্বরের মেষশাবক, তিনি পবিত্র হয়েও, যদি সমস্ত ধার্মিকতা পূর্ণ করার জন্য, জলের দ্বারা তাঁকে বাপ্তিস্ম গ্রহণ করতে হয়, হে তাহলে, অপবিত্র হয়ে, বাপ্তিস্ম গ্রহণ করা, হ্যাঁ, এমনকি জলের দ্বারা, আমাদের এটা আরো কত অধিক প্রয়োজন!
৬ এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা, আমি তোমাদের কাছে জিজ্ঞেস করবো, ঈশ্বরের মেষশাবক কিভাবে জলে বাপ্তিস্ম গ্রহণ করে সমস্ত ধার্মিকতা পূর্ণ করেছিলেন?
৭ তোমরা কি জানো না যে তিনি পবিত্র ছিলেন? কিন্তু তিনি পবিত্র হওয়া সত্ত্বেও, তিনি মনুষ্য সন্তানদের দেখান যে, দৈহিকভাবে তিনি পিতার সামনে নিজেকে নম্র করেন, এবং পিতার কাছে সাক্ষ্য দেন যে তিনি তাঁর আজ্ঞা পালন করার জন্য তাঁর বাধ্য হবেন।
৮ অতএব, তিনি জল দ্বারা বাপ্তিস্ম গ্রহণের পরে পবিত্র আত্মা কপোতের রূপে তাঁর উপর নেমে এসেছিলেন।
৯ এবং আবার, এটা মানুষ্য সন্তানদের কাছে দুর্গম পথ এবং দ্বারের সংকীর্ণতা প্রদর্শন করে, যা দিয়ে তারা প্রবেশ করবে, তিনি তাদের সামনে উদাহরণ স্থাপন করেছেন।
১০ এবং তিনি মনুষ্য-সন্তানদের বললেন: তোমরা আমাকে অনুসরণ করো। অতএব, আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি যীশুকে অনুসরণ করতে পারি যদি না আমরা পিতার আজ্ঞা পালন করতে ইচ্ছুক হই?
১১ এবং পিতা বলেন: তোমরা অনুতাপ করো, তোমরা অনুতাপ করো, এবং আমার প্রিয় পুত্রের নামে বাপ্তিস্ম গ্রহণ করো।
১২ এবং এছাড়াও, পুত্রের কণ্ঠস্বর আমার কাছে এসে, বলেছিলেন: যে আমার নামে বাপ্তিস্ম গ্রহণ করে, আমার মতো করে, পিতা তাকেই পবিত্র আত্মা দান করবেন; অতএব, আমাকে অনুসরণ করো, এবং আমাকে যা করতে দেখেছো তা করো।
১৩ অতএব, আমার প্রিয় ভাইয়েরা, আমি জানি যে তোমরা যদি হৃদয়ের সম্পূর্ণ উদ্দেশ্য নিয়ে পুত্রকে অনুসরণ করো, ঈশ্বরের সামনে কোনো কপটতা বা প্রতারণা না করো, কিন্তু প্রকৃত অভিপ্রায় নিয়ে, তোমাদের পাপের জন্য অনুতাপ করো, পিতার কাছে এই প্রমাণ দাও যে তোমরা বাপ্তিস্মের দ্বারা খ্রীষ্টের নাম গ্রহণ করতে ইচ্ছুক—হ্যাঁ, তোমাদের প্রভু ও তোমার ত্রাণকর্তাকে অনুসরণ করে জলে নেমে যাও, তাঁর বাক্য অনুসারে, দেখো, তখন তোমরা পবিত্র আত্মা গ্রহণ করবে; হ্যাঁ, তখন অগ্নি ও পবিত্র আত্মার বাপ্তিস্ম আসে; এবং তখন তোমরা স্বর্গদূতদের ভাষায় কথা বলতে পারবে, এবং ইস্রায়েলের পবিত্রতমের প্রশংসা করবে।
১৪ কিন্তু, দেখো, আমার প্রিয় ভাইয়েরা, এইভাবে পুত্রের কণ্ঠস্বর আমার কাছে এসে, বলেছিলেন: তোমরা পাপের জন্য অনুতাপ করার পরে, এবং পিতার কাছে সাক্ষ্য দিয়েছো যে, জলে বাপ্তিস্ম গ্রহণের মধ্য দিয়ে, তোমরা আমার আজ্ঞা পালন করতে ইচ্ছুক, এবং অগ্নি ও পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করেছো, এবং নতুন ভাষায় কথা বলতে পারো, হ্যাঁ, এমনকি স্বর্গদূতদের ভাষায়ও, এবং এর পরেও যদি আমাকে অস্বীকার করো, তবে এটা তোমাদের পক্ষে ভালো হতো যে তোমরা আমাকে জানোই না।
১৫ এবং আমি পিতার কাছ থেকে এই বাণী শুনতে পেলাম, বললেন: হ্যাঁ, আমার প্রিয়তমের বাক্য সত্য ও বিশ্বস্ত। যে শেষ পর্য্ন্ত স্থির থাকে, সেই পরিত্রাণ পাবে।
১৬ এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা, এর দ্বারা আমি জানতে পেরেছি যে জীবন্ত ঈশ্বরের পুত্রের উদাহরণ অনুসরণ করে, একজন মানুষ শেষ পর্যন্ত স্থির না থাকলে, সে পরিত্রাণ পাবে না।
১৭ অতএব, যেগুলো আমি দেখেছি আমি তোমাদের বলেছি যে তোমাদের প্রভু ও তোমাদের মুক্তিদাতা যা করেন সেগুলোই তোমারা করো; কেননা, এই কারণে সেগুলো আমাকে দেখানো হয়েছে, যাতে তোমরা জানতে পারো কোন দ্বার দিয়ে তোমাদের প্রবেশ করতে হবে। কারণ যে দ্বার দিয়ে তোমরা প্রবেশ করবে তা হলো অনুতাপ এবং জল দ্বারা বাপ্তিস্ম গ্রহণ; এবং তারপর আগুনের দ্বারা এবং পবিত্র আত্মার দ্বারা তোমাদের পাপের ক্ষমা আসে।
১৮ এবং তারপর তোমরা কি এই সঙ্কীর্ণ ও দুর্গম পথে আছো যা অনন্ত জীবনের দিকে নিয়ে যায়; হ্যাঁ, তোমরা দ্বার দিয়ে ভিতরে প্রবেশ করেছো; তোমরা পিতা ও পুত্রের আদেশ অনুসারে কাজ করেছো; এবং তোমরা পবিত্র আত্মা গ্রহন করেছো, যিনি পিতা এবং পুত্রের বিষয়ে সাক্ষ্য দেয়, যে প্রতিজ্ঞাগুলো তিনি করেছেন তা পরিপূর্ণ করতে পারেন, যদি তোমরা এই প (সঙ্কীর্ণ ও দুর্গম) দিয়ে ভিতরে প্রবেশ করলে তোমরা তাঁক (পবিত্র আত্মাকে) অবশ্যই গ্রহণ করতে পারবে।
১৯ এবং এখন, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা এই সঙ্কীর্ণ ও দুর্গম পথে প্রবেশ করার পরে, আমি জিজ্ঞাসা করবো যে, সব কাজ শেষ হয়েছে কিনা? দেখো, আমি তোমাদেরকে বলছি, না; কারণ খ্রীষ্টের বাক্যের সাথে তাঁর প্রতি অটল বিশ্বাস ছাড়া তোমরা এতদূর আসোনি, যিনি পরিত্রাণ করতে পরাক্রমশালী, তাঁর ভালো কাজের উপর সম্পূর্ণরুপে নির্ভর করেছো।
২০ অতএব, তোমরা অবশ্যই খ্রীষ্টে দৃঢ়তার সাথে, প্রত্যাশার সম্পূর্ণ আলো, এবং ঈশ্বর ও সমস্ত মানুষের প্রতি ভালোবাসা নিয়ে অগ্রসর হও। অতএব তোমরা যদি অগ্রসর হও, খ্রীষ্টের বাক্যে মহোল্লাস করো, এবং শেষ পর্যন্ত স্থির থাকো, দেখো, পিতা এইরূপ বলেন: তোমরা অনন্ত জীবন পাবে।
২১ এবং এখন, দেখো, আমার প্রিয় ভাইয়েরা, এই হলো পথ; এবং আকাশের নীচে অন্য কোনো পথ বা নাম দেওয়া হয়নি, যার দ্বারা মানুষ ঈশ্বরের রাজ্যে পরিত্রাণ পেতে পারে। এবং এখন, দেখো, এটাই খ্রীষ্টের উপদেশাবলী, এবং পিতা, পুত্র এবং পবিত্র আত্মার একমাত্র এবং সত্য উপদেশাবলী, যারা হলেন এক ঈশ্বর, যাদের কোন শেষ নেই। আমেন।